Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দীর্ঘ দিন ও রাতের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে এসেছে অপো এ৬ 

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ দিন ও রাতের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে এসেছে অপো এ৬ 
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ স্মার্টফোন অপো এ৬-এর (৮ জিবি + ১২৮ জিবি) বিক্রি শুরু করলো অপো। ক্লাস থেকে শুরু করে শেষরাতের পড়াশোনা, ক্যাম্পাসে ঘোরাফেরা, কনটেন্ট তৈরি বা লাগাতার স্ক্রলিং করা যাই হোক না কেন, ডিভাইসটি আপনার সবধরনের উদ্দেশ্য পূরণেই সহায়ক হবে। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রোটেকশন ও অপোর আপগ্রেডেড সুপারকুল ভিসি সিস্টেম সহ এই এ৬ ডিভাইসটি জীবনে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতেই নিয়ে আসা হয়েছে।

শত ব্যস্ততার মাঝে চার্জ শেষ হয়ে যাওয়ার ক্রমাগত দুশ্চিন্তা থেকে ব্যবহারকারীকে নিশ্চিন্ত রাখতে এ৬-এ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দ্রুত চার্জ হওয়া নিশ্চিত করতে এতে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং নিশ্চিত করা হয়েছে, যেন ডিভাইসটি দ্রুত কাজ করার উপযোগী হতে পারে। ডিভাইসটির রিভার্স ওয়্যারড চার্জিং ছোট ডিভাইস চার্জ করার ক্ষেত্রে আলাদা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।

এ৬-এর এই ডিউরেবিলিটিকে আরও সক্ষম করে তুলেছে এর আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স। যা ক্যাম্পাসে হঠাৎ বৃষ্টির কবলে পড়া, ছিটে আসা পানি বা ভ্রমণ ও খেলার সময় অনাকাঙ্ক্ষিত পানি পড়ার হাত থেকে ফোনটিকে সুরক্ষিত রাখে। সহনশীলতার এই অনন্য পর্যায় যেকোনো পরিবেশে ব্যবহারকারীকে আত্মবিশ্বাসী রাখে, বাস্তব জীবনের অনেক অজানা আশঙ্কা থেকে ডিভাইসটিকে নিরাপদ রাখে।

ভারি মাল্টিটাস্কিংয়ের সময় ফোনের পারফরম্যান্স ধরে রাখতে অপো এ৬-এ ব্যবহার করা হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা অনলাইন ক্লাস, নোট, ক্যামেরা, গেমস বা বিনোদনের সময় বারবার স্ক্রিন পরিবর্তন করলেও ডিভাইসের তাপমাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখে। একইসাথে, এর স্ন্যাপড্রাগন৬৮৫ প্রসেসর ও অপোর ৬০ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন ফোনটির দীর্ঘমেয়াদী স্ট্যাবিলিটি ধরে রাখে। ফোনটির গতি না কমিয়ে একে পুরো সেমিস্টার জুড়ে একইরকম কার্যকর ও নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা করে।

ডিভাইসটির ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে বাইরের প্রখর সূর্যালোক বা ইনডোরে দীর্ঘ পড়াশোনা, যাই হোক না কেন, দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা ক্যাম্পাস বা ভ্রমণের স্মৃতি ও ছবি নিখুঁত ও ঝকঝকেভাবে ধারণ করে। একইসাথে, এর ৩০০% আলট্রা ভলিউম মোড সহ ডুয়েল স্টেরিও স্পিকার গ্রুপ সেশনে অংশ নেয়া, টিউটোরিয়াল বা আউটডোর গেদারিংয়ের উপযোগী লাউড ও ভাইব্রেন্ট সাউন্ড নিশ্চিত করে। ডিভাইসটির এআই লিঙ্কবুস্ট ৩.০ জনবহুল এলাকাতেও শক্তিশালী কানেক্টিভিটি নিশ্চিত করে; এর এআই গেমবুস্ট ২.০ গেম ব্রেকের সময় রেসপনসিভনেস আরও সমৃদ্ধ করে।

এই উদ্দীপনা আরও বাড়াতে যারা ও’ ফ্যানস ফেস্টিভালের সময় ফোনটি কিনছেন তাদের জন্য ও’ ফ্যানস ফেস্টিভাল লটারি অফারে অংশ নেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, আরও থাকছে মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার সহ সকল অংশগ্রহণকারীর জন্য নিশ্চিত উপহার উইন্টার হুডি। এবার, অপো এ৬ কেবল উদযাপনের উপলক্ষ হয়ে আসেনি; বরং, দেশের তরুণ ব্যবহারকারীদের জন্য অনবদ্য পছন্দ হিসেবে এসেছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “সকাল থেকে মধ্যরাত পর্যন্ত স্মার্টফোন নিরবচ্ছিন্ন ব্যবহার করে সচল ও এর ওপর নির্ভরশীল থাকতে অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) নিয়ে আসা হয়েছে। এর সুবিশাল ব্যাটারি, মানসম্পন্ন সুরক্ষা ও দীর্ঘমেয়াদী ফ্লুয়েন্সি দিনভর পারফরম্যান্স একইরকম রাখবে, এমনকি ব্যস্ততম দিনেও আপনাকে নিশ্চিন্ত রাখবে।”

অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু এই দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) এখন দেশজুড়ে সকল অনুমোদিত অপো স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে মাত্র ২৬,৯৯০ টাকায়। অপো এ৬ ডিভাইস সম্পর্কে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/smartphones/series-a/a6/ অথবা, অপোর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh  ভিজিট করুন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চোখের পলকে ফুল চার্জ হবে অপোর এই ফোন
নির্বাচিত

চোখের পলকে ফুল চার্জ হবে অপোর এই ফোন

এসইও শিখুন!
কিভাবে করবেন

যেভাবে হবেন এসইও এক্সপার্ট

জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো
প্রযুক্তি সংবাদ

জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো

পিক্সেলেও যুক্ত হচ্ছে স্যাটেলাইটনির্ভর বার্তা
নির্বাচিত

পিক্সেলেও যুক্ত হচ্ছে স্যাটেলাইটনির্ভর বার্তা

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনল টেকনো, থাকছে মিলিটারি গ্রেড সুরক্ষা
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনল টেকনো, থাকছে মিলিটারি গ্রেড সুরক্ষা

দেশব্যাপী পাওয়া যাচ্ছে সুপার অ্যামোলেড গেমিং ফোন রিয়েলমি ৮
নির্বাচিত

দেশব্যাপী পাওয়া যাচ্ছে সুপার অ্যামোলেড গেমিং ফোন রিয়েলমি ৮

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
বিবিধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix