বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার চীনে মোবাইল ফোনের সরবরাহ বা শিপমেন্টে আবারও গতি ফিরেছে। চলতি বছরের অক্টোবরে দেশটিতে মোবাইল ফোনের সরবরাহ বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে সিংহভাগই দখল করে নিয়েছে ৫জি প্রযুক্তির হ্যান্ডসেট।
‘চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি’ (সিএআইসিটি)-এর সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সরবরাহ ও প্রবৃদ্ধি সিএআইসিটির তথ্যানুযায়ী, গত অক্টোবর মাসে চীনের বাজারে মোট মোবাইল ফোন সরবরাহ করা হয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ ৭০ হাজার ইউনিট। গত বছরের একই সময়ের তুলনায় যা ৮ দশমিক ৭ শতাংশ বেশি। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নতুন মডেলের ফোনের প্রতি গ্রাহকদের আগ্রহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
৫জি ফোনের একচ্ছত্র আধিপত্য প্রতিবেদনে দেখা গেছে, চীনের বাজারে এখন ৪জি ফোনের দিন প্রায় শেষ। অক্টোবরে সরবরাহকৃত মোট ফোনের প্রায় ৯১ শতাংশই ছিল ৫জি সেট।
অবকাঠামো ও গ্রাহক সংখ্যায় রেকর্ড শুধু হ্যান্ডসেট নয়, ৫জি প্রযুক্তির অবকাঠামো এবং গ্রাহক সংখ্যাতেও বড় উল্লম্ফন দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, ফাইভ-জি প্রযুক্তির এই দ্রুত প্রসার চীনের ডিজিটাল অর্থনীতি এবং স্মার্ট প্রযুক্তির উদ্ভাবনে বড় ভূমিকা রাখছে।





















