Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ারেন্টি থাকলেও দিতে হয় টাকা: রায়ান্সের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়সম অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
ওয়ারেন্টি থাকলেও দিতে হয় টাকা: রায়ান্সের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়সম অভিযোগ
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম শীর্ষ কম্পিউটার সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ‘রায়ান্স কম্পিউটারস’-এর বিরুদ্ধে সার্ভিসিংয়ের নামে প্রতারণা, ওয়ারেন্টি প্রদানে টালবাহানা এবং কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ দিন দিন প্রকট আকার ধারণ করছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুক্তভোগী তাদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা থেকে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অব্যবস্থাপনার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

গ্রাহকদের অভিযোগ, সার্ভিসিংয়ে দেওয়া ল্যাপটপে সুপার গ্লু লাগিয়ে ফেরত দেওয়া, ওয়ারেন্টি থাকার পরও টাকা দাবি করা এবং পণ্য বদলানোর ক্ষেত্রে অসহযোগিতা এখন রায়ান্সের নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

সার্ভিসিংয়ের নামে ল্যাপটপ নষ্ট করার অভিযোগ

রবিউল ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, তিন মাস আগে তিনি ব্যাটারি আইসির সমস্যার কারণে তার এইচপি (HP) ল্যাপটপটি রায়ান্সে জমা দেন। প্রতিষ্ঠানটি ১৫ দিন সময় নিয়েও সমস্যা সমাধান করতে পারেনি। উল্টো ল্যাপটপ ফেরত পাওয়ার পর তিনি দেখেন, পার্টসগুলো খোলার পর তা সুপার গ্লু দিয়ে কোনোমতে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। রবিউল ক্ষোভ প্রকাশ করে বলেন, “তারা কোনো কাজই করতে পারেনি। অযথা সময় নষ্ট করেছে। তাদের গাফিলতির কারণে পরে অন্য জায়গায় ল্যাপটপটি ঠিক করতে আমার ১০ হাজার টাকা বাড়তি খরচ হয়েছে।”

ওয়ারেন্টি বিড়ম্বনা ও পণ্য ফেরত না নেওয়া

কামাল উদ্দিন নামের এক গ্রাহক গুলশান শাখা থেকে তিনটি হেডফোন কিনেছিলেন। মাত্র এক ঘণ্টা পর তিনি সেগুলো বদলে আরও ভালো মানের হেডফোন নিতে চাইলে ম্যানেজার সাফ জানিয়ে দেন, “বদলানোর নিয়ম নেই।” কামাল উদ্দিন বলেন, “ডিসকাউন্ট আইটেম ছাড়া নরমাল প্রাইসে কেনা পণ্য এক্সচেঞ্জ হয় না—এটা দুনিয়ার কোথাও নেই। তারা সম্ভবত দুই নম্বর প্রডাক্ট বিক্রি করে, তাই ফেরত নেয়নি। রাগে আমি তাদের সামনেই হেডফোনগুলো ভেঙে ফেলে দিয়ে এসেছি।”

জামিল হোসেন নামের আরেক গ্রাহক অভিযোগ করেন, ওয়ারেন্টি থাকা সত্ত্বেও তার প্রিন্টারটি ঠিক করে দেয়নি রায়ান্স। বাধ্য হয়ে নিজের টাকা খরচ করে তাকে প্রিন্টার মেরামত করতে হয়েছে। তিনি তাদের ওয়ারেন্টি সেবাকে ‘অত্যন্ত বাজে’ বলে অভিহিত করেন।

কর্মীদের দুর্ব্যবহার ও পণ্যের মান নিয়ে প্রশ্ন

নিকেতন মজুমদার অনিক অভিযোগ করেন, রায়ান্সের মাল্টিপ্ল্যান শাখার কর্মীদের আচরণ অত্যন্ত আপত্তিকর। তিনি বলেন, “ডাকাতি দাম রাখে, তাহলে ভোগান্তি কেন? কিছু অশিক্ষিত লোক নিয়োগ দিয়েছে, যাদের ব্যবহার খুব খারাপ।” একই অভিযোগ আদনান ফেরদৌস লিওর। তিনিও এক বিক্রয়কর্মীর বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলেছেন।

পণ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন সাজ্জাদ হোসেন। তিনি দাবি করেন, “রায়ান্সের পণ্য কিনলে প্রতি ৫ জনের মধ্যে ৩ জনই নষ্ট পণ্য নিয়ে ফেরত আসে।”

অনুমোদিত পণ্যের আড়ালে ‘অবৈধ’ পণ্য

ইমরান তুষার নামের এক গ্রাহক রায়ান্সের আইডিবি শাখার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি জানান, সেখানে অনুমোদিত পণ্যের পাশাপাশি অননুমোদিত বা ‘থার্ড পার্টি’র পণ্যও বিক্রি হচ্ছে। তিনি বলেন, “স্যানডিস্ক (SanDisk)-এর মেমোরি পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিস হওয়া সত্ত্বেও রায়ান্সের কাছে থার্ড পার্টির পণ্য ছিল। আমি নিজেই এর প্রমাণ।”

=ভোক্তা অধিকার কর্মীরা বলছেন, একটি নামী প্রতিষ্ঠানের কাছ থেকে এমন অপেশাদার আচরণ কাম্য নয়। সার্ভিসিংয়ের নামে পণ্য নষ্ট করা এবং ওয়ারেন্টি অস্বীকার করা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভুক্তভোগীদের উচিত এসব সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করা।

Tags: Customer Service BDRyans Computers Complaintআইডিবি ভবনআইসিওয়ারেন্টি সমস্যাগ্রাহক হয়রানিভোক্তা-অধিকারমাল্টিপ্ল্যান সেন্টাররায়ান্স কম্পিউটারসরায়ান্স কম্পিউটারস লিমিটেডরায়ান্সের মাল্টিপ্ল্যানল্যাপটপ সার্ভিসিংসুপার গ্লু

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাড় ও অফার

ল্যাপটপ কিনে স্বর্ণের চেইন জেতার সুযোগ

চমকে দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!
নির্বাচিত

চমকে দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ
প্রযুক্তি সংবাদ

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ

অপো রেনো ৭ প্রো ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

অপো রেনো ৭ প্রো ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো
নির্বাচিত

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো

ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত

ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix