Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফায়দা লুটল সিন্ডিকেট: ৫৭% ট্যাক্স বহাল, মাঝপথে থামল নাটকীয় আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
আনঅফিসিয়াল মোবাইল বিক্রিতে মার্চ পর্যন্ত সময় পাচ্ছেন ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন আমদানিতে ৫৭ শতাংশ উচ্চ কর বা ট্যাক্স কমানোর দাবিতে গত কয়েক দিন ধরে রাজপথ উত্তাল রেখেছিল মোবাইল ব্যবসায়ী সমিতি। কিন্তু আন্দোলনের পরিসমাপ্তি ঘটার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে দেখা গেছে, সাধারণ ব্যবসায়ীদের মুখে ‘ট্যাক্স কমানোর’ স্লোগান তুলে দেওয়া হলেও সিন্ডিকেট নেতাদের মূল টার্গেট ছিল ভিন্ন। মূলত ক্লোন (নকল), কপি এবং রিফারবিশড (পুরোনো ফোন মেরামত করা) ফোনের বিশাল অবৈধ মজুত বৈধ করার অনুমোদন পাওয়াই ছিল তাদের আসল উদ্দেশ্য।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ৫৭ শতাংশ ট্যাক্স কমানোর দাবিটি ছিল মূলত একটি ‘আইওয়াশ’ বা ধুম্রজাল। এই দাবি সামনে রেখে সাধারণ ব্যবসায়ীদের রাস্তায় নামানো হয়েছিল, যাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে অবৈধ ফোনের অনুমোদন আদায় করা যায়।

এনইআইআর (NEIR) বাস্তবায়নের ঘোষণা আসার পর থেকেই গ্রে মার্কেটের বড় আমদানিকারকরা বা সিন্ডিকেট হোতারা আতঙ্কিত হয়ে পড়েন। কারণ তাদের গুদামে হাজার কোটি টাকার ক্লোন ও রিফারবিশড ফোন মজুত ছিল, যা বিটিআরসির সিস্টেমে নিবন্ধন হওয়ার সুযোগ নেই।

কৌশল: সরাসরি ‘ক্লোন ফোন বৈধ চাই’—এমন দাবি করলে জনসমর্থন মিলবে না জেনে নেতারা কৌশলে ‘৫৭% ট্যাক্স’ ইস্যু সামনে আনেন। কারণ ট্যাক্স কমানোর দাবিটি ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে জনপ্রিয়।

বিশ্বাসঘাতকতা: সরকারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নেতারা ট্যাক্স কমানোর বিষয়ে কঠোর না হয়ে ‘ভেন্ডর এনলিস্টমেন্ট’ সহজ করা এবং ‘স্টক ক্লিয়ারেন্স’-এর সময়সীমা বাড়ানোর দিকেই বেশি জোর দেন। ফলে ট্যাক্স কমেনি, কিন্তু নেতারা তাদের কিছু অবৈধ পণ্য বৈধ করার সুযোগ ঠিকই বের করে নিয়েছেন।

মোতালেব প্লাজার এক ক্ষুদ্র ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের বলা হয়েছিল ট্যাক্স না কমলে ঘরে ফিরব না। অথচ নেতারা এখন বলছেন, ‘আমদানি সহজ হয়েছে, এটাই জয়’। আসলে তারা তাদের গুদামে থাকা দুই নম্বর মাল (ক্লোন/রিফারবিশড) বের করার ধান্দায় ছিল। আমরা শুধু দাবার গুটি হিসেবে ব্যবহৃত হলাম।”

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, পৃথিবীর কোনো দেশেই ক্লোন বা নকল ফোনের বৈধতা দেওয়া হয় না। নেতারা জানতেন সরকার এটা মানবে না, তাই তারা ট্যাক্স ইস্যু দিয়ে মাঠ গরম করেছেন। শেষ পর্যন্ত তারা আমদানির শর্ত শিথিল করিয়ে নিয়েছেন, যা কেবল বড় আমদানিকারকদেরই সুবিধা দেবে। কিন্তু ৫৭% ট্যাক্সের বোঝা সাধারণ ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধেই রয়ে গেল।

সরকার ক্লোন ও রিফারবিশড ফোনের বিষয়ে ‘জিরো টলারেন্স’ দেখালেও, আন্দোলনের চাপে ১৫ ডিসেম্বরের মধ্যে স্টকের তালিকা জমার যে সুযোগ দেওয়া হয়েছে, তার ফাঁকফোকর গলে অনেক অবৈধ ফোন বৈধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩০ শিক্ষার্থী নিয়ে পরবর্তী রাউন্ডে ‘সিডস ফর দ্য ফিউচার’
প্রযুক্তি সংবাদ

৩০ শিক্ষার্থী নিয়ে পরবর্তী রাউন্ডে ‘সিডস ফর দ্য ফিউচার’

স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচে প্রজেক্টর
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচে প্রজেক্টর

শাওমির ‘মি’ থাকছে না
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্প পর্যবেক্ষণ প্রযুক্তির পেটেন্ট পেল শাওমি

প্রো ম্যাক্স ক্যাটাগরিতে পরিবর্তন আনবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

প্রো ম্যাক্স ক্যাটাগরিতে পরিবর্তন আনবে অ্যাপল

হোয়াটসঅ্যাপে আসছে ‘রিড লেটার’ ফিচার
প্রযুক্তি সংবাদ

হঠাৎ করে কাজ করছে না হোয়াটসঅ্যাপ, বন্ধ ইনস্টাগ্রামও

সস্তা ইভি ব্যাটারি তৈরির চেষ্টায় পশ্চিমা প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

সস্তা ইভি ব্যাটারি তৈরির চেষ্টায় পশ্চিমা প্রতিষ্ঠান

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
বিবিধ

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১
বিবিধ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix