Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের শক্তিশালী চাহিদায় এইচ২০০ চিপের উৎপাদন বাড়াবে এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
এনভিডিয়ার রেকর্ড ৪৬৭০ কোটি ডলার আয়, চীনে বিক্রি নিয়ে জটিলতা
Share on FacebookShare on Twitter

চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ এইচ২০০ রফতানির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পর চীনের ক্রেতাদের কাছ থেকে এইচ২০০ চিপের পাওয়া ক্রয়াদেশ সামলাতে হিমশিম খাচ্ছে চিপ জায়ান্ট এনভিডিয়া। খবর র‍য়টার্স।

কোম্পানিটি বলছে, চীনা অর্ডারের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান উৎপাদনক্ষমতা সামাল দেয়া যাচ্ছে না। তাই কোম্পানিটি এখন উৎপাদন বাড়ানোর কথা ভাবছে।

দীর্ঘদিন ধরে চলমান চিপ রফতানিসংক্রান্ত বিতর্কের সাময়িক সমাধান হিসেবে সম্প্রতি চীনে এইচ২০০ চিপ রফতানির অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে একই সঙ্গে জানানো হয়, এক্ষেত্রে প্রতি চালানে আরোপ করা হবে ২৫ শতাংশ ফি।

‌এনভিডিয়া-সংশ্লিষ্ট সূত্র বলছে, চীনা কোম্পানিগুলোর কাছ থেকে চিপটির চাহিদা এতটাই শক্তিশালী যে নতুন করে উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে এনভিডিয়া। চীনের শীর্ষস্থানীয় একাধিক কোম্পানি চলতি সপ্তাহেই এইচ২০০ কেনার বিষয়ে কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে আলিবাবা ও বাইটড্যান্সও রয়েছে। প্রতিষ্ঠানগুলো বড় পরিমাণে অর্ডার দিতে আগ্রহ প্রকাশ করেছে।

তবে চীনা সরকার এখনো বিশেষ এ চিপ কেনার ছাড়পত্র দেয়নি। জানা যায়, বিষয়টি নিয়ে আলোচনা করতে গত সপ্তাহে জরুরি বৈঠকে বসেন চীনা কর্মকর্তারা।

প্রতিবেদন বলছে, বর্তমানে এইচ২০০ চিপের উৎপাদন খুবই সীমিত। যুক্তরাষ্ট্রভিত্তিক এআই চিপ নির্মাতা এনভিডিয়া এখন সবচেয়ে উন্নত ব্ল্যাকওয়েল ও আসন্ন রুবিন সিরিজের চিপেই বেশি মনোযোগ দিচ্ছে।

সংশ্লিষ্ট দুটি সূত্রের একজন জানান, এনভিডিয়ার পক্ষ থেকে দেয়া বিবৃতিতে গ্রাহকদের বর্তমান সরবরাহ পরিস্থিতি সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হয়েছে। যদিও নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

এইচ২০০ চিপটি গত বছর থেকে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এবং এটি এনভিডিয়ার আগের ‘হপার’ প্রজন্মের সবচেয়ে দ্রুতগতির এআই চিপ। চার ন্যানোমিটার উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করছে তাইওয়ানের প্রতিষ্ঠান টিএসএমসি।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি টিএসএমসি ও চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি)।

বিশ্লেষকদের মতে, চীনা কোম্পানিগুলোর মধ্যে এইচ২০০ চিপের ব্যাপক চাহিদার মূল কারণ হলো বর্তমানে দেশটির নাগালে থাকা চিপগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। এইচ২০ থেকে এইচ২০০ চিপের সক্ষমতা প্রায় ছয় গুণ। এইচ২০ হলো কম ক্ষমতাসম্পন্ন একটি চিপ, যা ২০২৩ সালের শেষ দিকে চীনের বাজারের জন্য বিশেষভাবে উন্মোচন করা হয়।

Tags: এনভিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!
প্রযুক্তি সংবাদ

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!

ভ্যাট দেওয়ায় শীর্ষে ফেসবুক, নিবন্ধনের বাইরে ইউটিউব
নির্বাচিত

ভ্যাট দেওয়ায় শীর্ষে ফেসবুক, নিবন্ধনের বাইরে ইউটিউব

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টফির নতুন ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টফির নতুন ক্যাম্পেইন

পুরুষেরা যে ৫টি বিষয় গুগলে সার্চ করেন
নির্বাচিত

পুরুষেরা যে ৫টি বিষয় গুগলে সার্চ করেন

ফেব্রুয়ারিতেই আসছে গ্যালাক্সি S26: আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত স্যামসাং?
প্রযুক্তি সংবাদ

ফেব্রুয়ারিতেই আসছে গ্যালাক্সি S26: আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত স্যামসাং?

ফোল্ডেবল ডিসপ্লে সহ এল নতুন মটোরোলা রেজার
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ডিসপ্লে সহ এল নতুন মটোরোলা রেজার

Load More

ট্রেন্ডিং টপিক

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix