Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইলের দাম কমাতে উৎপাদন ও আমদানিতে কর ‘ছাড়ে রাজি’ এনবিআর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে
Share on FacebookShare on Twitter

দেশে স্মার্টফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে মোবাইল ফোন উৎপাদন এবং আমদানি—উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে রাজি আছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশে আনুষ্ঠানিকভাবে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) কার্যকর হওয়ার প্রেক্ষাপটে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কথা জানিয়েছেন।

গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট’ (র‍্যাপিড) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, উচ্চ শুল্ক হারের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং গ্রে মার্কেট বড় হচ্ছে। তাই শুল্ক কমিয়ে বৈধ পথে আমদানি উৎসাহিত করাই এখন সরকারের লক্ষ্য।

এনবিআর চেয়ারম্যান স্বীকার করেন যে, বাংলাদেশে মোবাইল আমদানিতে শুল্কের হার অত্যধিক। তিনি বলেন, “পৃথিবীর কোনো দেশেই ট্রেড থেকে এত ট্যাক্স নেয় না—আমাদের এখানে যত পরিমাণ ট্যাক্স ইম্পোজ করা হয়। এটা যে শুধু রাজস্বের জন্য করা হয় তা কিন্তু না; মূলত আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে সুরক্ষা দিতেই এটা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা এনবিআর থেকে যেটা বুঝি, তা হলো—উভয় গ্রুপের (আমদানিকারক ও উৎপাদক) স্বার্থ রক্ষা করে এবং ভোক্তার স্বার্থ (Consumer Interest) নিশ্চিত করতে আমরা চাই বাংলাদেশে স্মার্টফোনের দাম কমুক। এবং এটা করতে গেলে আমরা দুই জায়গাতেই ছাড় দিতে রাজি আছি।”

শুল্ক কমানোর খবরে দেশীয় মোবাইল উৎপাদকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে আবদুর রহমান খান বলেন, “আজ সকালেই আমাদের মোবাইল ম্যানুফ্যাকচারাররা দলবেঁধে এসেছিলেন। তাদের প্রশ্ন, আমরা যদি আমদানিতে ট্যাক্স কমাই, তবে তাদের বিনিয়োগের কী হবে? যেহেতু এনইআইআর চালু হচ্ছে, তাই সরকার চিন্তাভাবনা করছে কীভাবে দুটোর মধ্যে সমন্বয় বা অ্যাডজাস্ট করা যায়।”

এনবিআর চেয়ারম্যানের মতে, শুল্ক কমালে সরকারের রাজস্ব কমবে না বরং বাড়বে। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “বর্তমানে উচ্চ শুল্কের কারণে হাই-এন্ড (দামি) ফোনগুলোর বেশিরভাগই গ্রে মার্কেটে বা অবৈধ পথে আসে। ফলে আমরা সত্যিকার অর্থে কোনো রেভিনিউ পাই না। এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে যদি এটা আমরা ফরমাল চ্যানেলে আনতে পারি, তবে রেভিনিউ কিছুটা ছেড়ে দিলেও (শুল্ক কমালেও) ভলিউম বাড়ার কারণে সরকারের মোট রাজস্ব বাড়বে।”

বর্তমানে স্মার্টফোন আমদানিতে শুল্ক ও ভ্যাট মিলে মোট করের পরিমাণ প্রায় ৬১ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে স্থানীয় পর্যায়ে উৎপাদন ও সংযোজনের ভিন্নতার ওপর নির্ভর করে ৩০ থেকে ৩৫ শতাংশ কর রয়েছে। এনবিআরের নতুন পরিকল্পনায় এই হার উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে আশা করা হচ্ছে।

Tags: Mobile Tax CutNBR BangladeshNEIR Newsআবদুর রহমান খানএনইআইআরএনবিআরগ্রে মার্কেটমোবাইল উৎপাদনমোবাইল শুল্কস্মার্টফোনের দাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি টাকা দিলো গ্রামীণফোন
টেলিকম

শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি টাকা দিলো গ্রামীণফোন

উৎক্ষেপণের আগে কেন আটকে গেল ভারতের চন্দ্রযান-২ ?
প্রযুক্তি সংবাদ

উৎক্ষেপণের আগে কেন আটকে গেল ভারতের চন্দ্রযান-২ ?

এক চাকার মোটরসাইকেল নিয়ে এসেছে আলিবাবা গ্রুপ
অটোমোবাইল

এক চাকার মোটরসাইকেল নিয়ে এসেছে আলিবাবা গ্রুপ

শাওমির আপকামিং যত স্মার্টফোন
নির্বাচিত

শাওমির আপকামিং যত স্মার্টফোন

নাটোরে  জিন এক্সপার্ট মেশিনে কোভিড-১৯ পরীক্ষা
প্রযুক্তি সংবাদ

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : পলক

দেশের সব মোবাইল নম্বরই কেন শূন্য দিয়ে শুরু?
প্রযুক্তি সংবাদ

দেশের সব মোবাইল নম্বরই কেন শূন্য দিয়ে শুরু?

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix