Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
Share on FacebookShare on Twitter

ডিজিটাল নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও এখন ঊর্ধ্বমুখী। ২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে বিশ্বব্যাপী ১ লাখ ৩৯ হাজারের বেশি সাইবার নিরাপত্তা বিঘ্নের ঘটনা ঘটেছে। এসব হামলার মধ্যে রয়েছে হ্যাকিং বা অননুমোদিত প্রবেশ, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যার আক্রমণ, ডাটা চুরি বা ফাঁস। সাইবার নিরাপত্তা পরিষেবা অরেঞ্জ সাইবারডিফেন্সের সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, শুধু ২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ৪ হাজার ৭০১টি র‍্যানসমওয়্যার হামলা নথিভুক্ত করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। এসব হামলায় প্রায় ৫৪ শতাংশ লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ খাত, যেমন স্বাস্থ্যসেবা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত।

সময়ের সঙ্গে সঙ্গে সাইবার হুমকির পরিধিও দ্রুত বাড়ছে। ২০২৫ সালে সাইবার অপরাধের ফলে বিশ্বব্যাপী ক্ষতির পরিমাণ ১০ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছতে পারে, যা মূলত ডাটা ফাঁস, অনলাইন কার্যক্রমে বিঘ্ন ও প্রতারণার

কারণে ঘটবে। একই সময়ে নতুন ধরনের সাইবার ঝুঁকিও দেখা দিচ্ছে। যেমন এআই চালিত ম্যালওয়্যার, পরিচয় চুরি ও সাপ্লাই চেইন হামলা।

সাইবারসিকিউরিটি কোম্পানি চেকপয়েন্টের নতুন গবেষণায় দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে র‍্যানসমওয়্যার হামলা বেড়েছে ৪৬ শতাংশ। সাইবার হামলার মধ্যে র‍্যানসমওয়্যারের কারণে সৃষ্ট ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। কারণ এ হামলায় কম্পিউটার ভাইরাস ব্যবহার করে ব্যবহারকারীর ফাইল বা সিস্টেম আটকে ফেলা হয় এবং তা মুক্ত করতে হামলাকারীরা অর্থ দাবি করে।

সংস্থাটি বলছে, নতুন প্রযুক্তি, লক্ষ্যবস্তুর পরিবর্তন এবং জেনারেটিভ এআই-ভিত্তিক হুমকির দ্রুত বৃদ্ধি সাইবার নিরাপত্তার জগৎকে আরো জটিল ও গতিশীল করে তুলেছে। এছাড়া সেপ্টেম্বরে র‍্যানসমওয়্যার হামলায় হঠাৎ উল্লম্ফন দেখা গেছে। বিশ্বজুড়ে এমন ৫৬২টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেশি। এ আক্রমণের সবচেয়ে বড় শিকার ছিল উত্তর আমেরিকা।

গবেষণায় দেখা গেছে, গত সেপ্টেম্বরে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে গড়ে প্রায় দুই হাজার সাইবার হামলার মুখোমুখি হয়েছে, যা আগের মাসের তুলনায় ৪ শতাংশ কম। এ হামলায় সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল শিক্ষা খাত। তবে ওই মাসে সাইবার হামলার সংখ্যা গত বছরের তুলনায় ৩ শতাংশ কম। তবে এখনো অন্য সব খাতের তুলনায় অনেক বেশি। দ্বিতীয় স্থানে আছে টেলিকম খাত ও তৃতীয় স্থানে সরকারি প্রতিষ্ঠানগুলো।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, সাইবার হামলায় এখন নতুন উদ্বেগের নাম ডিপফেক বা ভুয়া ভিডিও। গত কয়েক বছরে এআইয়ের উত্থানে এসব আক্রমণ কয়েক গুণ হয়েছে। সাইবার প্রতারকরা এখন অতিরিক্ত বাস্তবসম্মত ভুয়া ভিডিও, অডিও ক্লিপ ও ডিজিটাল পরিচয় ব্যবহার করছে। এ প্রযুক্তি অর্থ চুরি, রাজনৈতিক প্রভাব তৈরি এবং প্রতিষ্ঠানে গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার হচ্ছে।

তাই তারা বলছে, ২০২৬ সালের পর সাইবার সিকিউরিটি শুধু প্রযুক্তিগত বিষয় থাকবে না। এটি কৌশলগত, অর্থনৈতিক ও সামাজিকভাবে অপরিহার্য হয়ে উঠবে। তাই সব গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা এখনই শক্তিশালী করা অত্যাবশ্যক।

Tags: বিশ্বব্যাপীসাইবার সিকিউরিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্যায় অচল ১২ জেলার ২০২৫টি সাইট
টেলিকম

বন্যায় অচল ১২ জেলার ২০২৫টি সাইট

চট্টগ্রামের ‘গ্রে-মার্কেট’ সম্রাট আরিফুর রহমান; স্বর্ণ ও মোবাইল চোরাচালানে আওয়ামী ছত্রছায়ায় বিশাল সাম্রাজ্য
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের ‘গ্রে-মার্কেট’ সম্রাট আরিফুর রহমান; স্বর্ণ ও মোবাইল চোরাচালানে আওয়ামী ছত্রছায়ায় বিশাল সাম্রাজ্য

আইওএস-আইপ্যাডওএসে নতুন আপডেট আনল অ্যাপল
নির্বাচিত

আইওএস-আইপ্যাডওএসে নতুন আপডেট আনল অ্যাপল

প্রো সংস্করণসহ বাজারে ফিরছে রিয়েলমি ১৫ সিরিজ
প্রযুক্তি বাজার

প্রো সংস্করণসহ বাজারে ফিরছে রিয়েলমি ১৫ সিরিজ

দাম কমল এস পেন ফিচার সমৃদ্ধ গ্যালাক্সি নোট টেন লাইটের
প্রযুক্তি সংবাদ

দাম কমল এস পেন ফিচার সমৃদ্ধ গ্যালাক্সি নোট টেন লাইটের

উইন্ডোজ পিসিতে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস
প্রযুক্তি সংবাদ

গেমিংয়ের ভবিষ্যৎ কি হাতের মুঠোয়

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix