Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ডাটা সেন্টারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 19 December 2025
এআই ডাটা সেন্টারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি থেকে পর্যাপ্ত আয় না হলে ডাটা সেন্টারে বিপুল বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। তবে একই সঙ্গে ব্যাংকটি বলছে, ২০৩০ সালের মধ্যে এআই ব্যবহারের চাহিদা এত দ্রুত বাড়তে পারে যে বিদ্যমান ডাটা সেন্টারের সক্ষমতা তা সামলাতে হিমশিম খাবে। খবর গার্টনার।

এআই প্রযুক্তি পরিচালনায় বিপুল কম্পিউটিং শক্তির প্রয়োজন হওয়ায় সার্ভার ও ডাটা প্রক্রিয়াকরণের চাহিদা বেড়েছে। এ চাহিদার জেরে বিনিয়োগকারীরা ডাটা সেন্টার খাতে ব্যাপক অর্থ ঢালছেন, ফলে সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নতুন এআই অবকাঠামো নির্মাণের প্রবণতা দেখা দিয়েছে।

বিশ্লেষক প্রতিষ্ঠান ওমডিয়া জানিয়েছে, এআইয়ের কারণে বড় ডাটা সেন্টারে বিনিয়োগ আরো বাড়বে। কোম্পানির পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ খাতে মোট ব্যয় দাঁড়াতে পারে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার, যা প্রতি বছর গড়ে ১৭ শতাংশ হারে বাড়বে। তবে এআই নিয়ে বিপুল বিনিয়োগ ও আগ্রহ থেকে শেষ পর্যন্ত আর্থিকভাবে কতটা লাভবান হওয়া যাবে, তা নিয়ে বাজার পর্যবেক্ষকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভোর এক গবেষণায় দেখা গেছে, এআই খাতে এখনই বিপুল ব্যয় করার পক্ষে নেই অনেক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। পাশাপাশি আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে এআইয়ের চাহিদা নিয়ে করা অনেক পূর্বাভাসের তথ্য নির্ভরযোগ্য নয়, বরং অনুমানের ওপর দাঁড়িয়ে আছে।

গোল্ডম্যান স্যাকসের জ্যেষ্ঠ বিশ্লেষক জিম স্নাইডার জানিয়েছেন, এআই নিয়ে তৈরি উন্মাদনা বুঝতে এবং এর আসল প্রভাব পরিমাপ করতে সমস্যায় পড়ছেন অনেক বিনিয়োগকারী।

প্রতিবেদনে ২০৩০ সালের মধ্যে ডাটা সেন্টার খাত কীভাবে বিকশিত হতে পারে, তার চারটি সম্ভাব্য দৃশ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে দুটি পূর্বাভাসেই বলা হয়েছে, আগামী পাঁচ বছরে নতুন ডাটা সেন্টারের চাহিদা কমে যাবে।

গোল্ডম্যান স্যাকস বলছে, ব্যবহারকারীরা যদি এআই টুলের জন্য অর্থ দিতে অস্বীকৃতি জানায়, তবে এসব পরিষেবা থেকে আয় হবে না। এতে ডাটা সেন্টারের চাহিদা কমে যাবে এবং সরবরাহের পরিমাণ চাহিদার তুলনায় বেশি হয়ে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলতি বছরও আইফোন এসই ৩ বাজারে আনবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছরও আইফোন এসই ৩ বাজারে আনবে অ্যাপল

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

বন্ধ অবস্থায় শনাক্ত করা যাবে স্মার্টফোন
নির্বাচিত

বন্ধ অবস্থায় শনাক্ত করা যাবে স্মার্টফোন

ইন্টারনেটে ভুয়া সংবাদ ছড়ানো ঠেকাতে তৃণমূল পর্যায়ে সচেতনতা জরুরি: বিশেষজ্ঞমত
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটে ভুয়া সংবাদ ছড়ানো ঠেকাতে তৃণমূল পর্যায়ে সচেতনতা জরুরি: বিশেষজ্ঞমত

বন্দর নগরীতে নিজেদের কার্যক্রম সম্প্রসারিত করল বিপ্রপার্টি
প্রযুক্তি সংবাদ

বন্দর নগরীতে নিজেদের কার্যক্রম সম্প্রসারিত করল বিপ্রপার্টি

আলো দিয়ে চলবে ইন্টারনেট!
নির্বাচিত

আলো দিয়ে চলবে ইন্টারনেট!

Load More

ট্রেন্ডিং টপিক

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন
নির্বাচিত

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 December 2025

এআই ডাটা সেন্টারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ

Techzoom.TV |
TechzoomTV