পাসওয়ার্ড বা এসএমএসে আসা কোড ছাড়াই এখন লগ ইন করার সুযোগ দিচ্ছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ফেস বা টাচ আইডি ও ফোনের পিন ব্যবহার করে সরাসরি অ্যাপে ঢুকতে পারবেন। এ পদ্ধতিকে বলা হয় পাসকি।
অ্যাপটির দাবি, পাসওয়ার্ডের তুলনায় পাসকি ব্যবস্থা অনেক নিরাপদ। কারণ পাসওয়ার্ড ভুলে যাওয়া, বারবার একই পাসওয়ার্ড ব্যবহার করা বা হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। অ্যাপল ও গুগল সমর্থন দেয়ার পর ধীরে ধীরে বিভিন্ন ডিজিটাল পরিষেবায় পাসকি জনপ্রিয় হচ্ছে।





















