Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের ২০ বছর পূর্তিতে বেজেলহীন নতুন ফোন আনছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
আইফোনের ২০ বছর পূর্তিতে বেজেলহীন নতুন ফোন আনছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

আইফোনের ২০ বছর পূর্তি উপলক্ষে সম্পূর্ণ নতুন ডিজাইনের ফোন বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল। সম্ভাব্য মডেলটি ২০২৭ সালে উন্মোচন হতে পারে। এতে সামনের অংশে কোনো বেজেল বা খাঁজ থাকবে না। সামনের পুরো অংশই থাকবে পর্দা।

দি ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ বিশেষ আইফোনে বাঁকানো কাচের বডি থাকতে পারে। এর সামনের দিকে কোনো দৃশ্যমান কাটআউটও থাকবে না। বর্তমানে আইফোনে থাকা নচ বা ডায়নামিক আইল্যান্ড এ মডেলে আর দেখা যাবে না। পুরো পর্দাটি ফোনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে।

ফোনের মাঝখানের প্রান্তে কেবল একটি সরু ধাতব ব্যান্ড থাকতে পারে, সেখানে বাটনগুলো বসানো হবে। এছাড়া ফেস আইডি ও সামনের ক্যামেরা পর্দার নিচে রাখা হবে বলেও ধারণা করা হচ্ছে।

বলা হচ্ছে, নতুন মডেলে ব্যবহারকারীরা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা পাবেন। এখন পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠান এমন পুরোপুরি বেজেলহীন পর্দার ফোন আনতে পারেনি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফোনটির মাঝামাঝি প্রান্তে একটি সরু ধাতব ব্যান্ড থাকতে পারে। বাটনগুলো সেখানে বসানো হবে। ফেস আইডি প্রযুক্তি এবং সামনের ক্যামেরা পর্দার নিচে রাখা হতে পারে। ফলে ফ্রন্ট ক্যামেরা বা সেন্সর চোখে পড়বে না।

এছাড়া ২০২৬ সালে আইফোন ১৮ প্রো সিরিজে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে অ্যাপলের। আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স মডেলে পর্দার নিচে ফেস আইডি প্রযুক্তি যুক্ত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এতে সামনের ক্যামেরাটি পর্দার ওপরের বাম কোণে সরে যেতে পারে। তবে পুরো ডিজাইন আইফোন ১৭ প্রো সিরিজের মতোই থাকতে পারে।

ক্যামেরা ব্যবস্থায়ও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। প্রযুক্তি বিশ্লেষক মিং চি কুও জানিয়েছেন, ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় ‘অ্যাডজাস্টেবল অ্যাপারচার’ প্রযুক্তি থাকতে পারে। বর্তমানে প্রো মডেলের আইফোনে নির্দিষ্ট অ্যাপারচার ব্যবহার হয়। ফলে আলো নিয়ন্ত্রণ বা ব্যাকগ্রাউন্ড ঝাপসা করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। তাই নতুন প্রযুক্তি এলে ব্যবহারকারীরা আরো নিয়ন্ত্রণ নিয়ে ছবি তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সব পরিকল্পনা ঠিক থাকলে ২০২৬ সালের সেপ্টেম্বরে আইফোন ১৮ প্রো সিরিজ এবং ২০২৭ সালের সেপ্টেম্বরে ২০ বছর পূর্তির বিশেষ আইফোন উন্মোচন হতে পারে।

Tags: আইফোন ১৮ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি বিভাগের ২০২১-২২ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের ২০২১-২২ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উইন্ডোজ ৭-এর আরও একটি আপডেট দেবে মাইক্রোসফট
নির্বাচিত

উইন্ডোজ ৭-এর আরও একটি আপডেট দেবে মাইক্রোসফট

ভিভোর ফ্ল্যাগশিপ স্টোর, দিবে প্রযুক্তির নতুন অভিজ্ঞতা
নির্বাচিত

ভিভোর ফ্ল্যাগশিপ স্টোর, দিবে প্রযুক্তির নতুন অভিজ্ঞতা

দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭০
নির্বাচিত

আগামীকাল থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম
নির্বাচিত

প্রয়োজনে শতভাগ রেলের টিকিট অনলাইনে!

বিডিজবসের চাকরি মেলায় ২৫০ চাকরির সুযোগ
প্রযুক্তি সংবাদ

বিডিজবসের চাকরি মেলায় ২৫০ চাকরির সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix