Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল: সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার ইন্তেকাল: সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া

ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন সর্বস্তরের মানুষ। আজ তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে শোকাতুর পোস্টের বন্যা বয়ে যাচ্ছে।

সকাল থেকেই ফেসবুকের টাইমলাইনগুলোতে বেগম জিয়ার সাদাকালো ছবি এবং ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বাক্যে ভরে গেছে। দলের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা ব্যক্তিরাও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। অনেকে তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং প্রতিকূল সময়ের লড়াইকে স্মরণ করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তাঁদের ভেরিফায়েড পেজে শোকবার্তা দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সংস্কৃতি কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শোক প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন।

ফেসবুক গ্রুপগুলোতে অনেক ব্যবহারকারী বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করছেন। বিশেষ করে তাঁর কারাজীবনের কষ্ট এবং অসুস্থতার দিনগুলোর কথা স্মরণ করে অনেকে আবেগঘন পোস্ট দিচ্ছেন। কেউ কেউ তাঁর দীর্ঘায়ু কামনায় করা আগের পোস্টগুলো শেয়ার করে দুঃখ প্রকাশ করছেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়ার ইন্তেকাল একটি গভীর শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দুঃসময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী তাঁর পেজে লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লাহ তাআলা তাঁর ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।”

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পেয়া জান্নাতুল শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “বেগম খালেদা জিয়া — বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় এক নাম।” সাংবাদিক পল্লব মোহাইমেন তাঁর অটল রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে লিখেছেন, “বিদায় বেগম খালেদা জিয়া। আন্দোলনে রাজপথে সংগ্রামী-আপসহীন, স্বৈরাচার উৎখাতে অটল-তুলনাহীন।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভেরিফায়েড পেজে এক আবেগঘন বার্তায় জানান, গতকাল রাতে মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি হাসপাতালে ছুটে যান এবং শেষ সময়ে শয্যাপাশেই ছিলেন। হাসপাতাল থেকে মায়ের মরদেহ নিয়ে গুলশানের বাসভবনে যাওয়ার পথে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনরা বেগম জিয়ার এই প্রয়াণকে দেখছেন এক ঐতিহাসিক বিদায় হিসেবে। আশা জাহিদ নামে এক ব্যবহারকারী লিখেছেন, “শেখ মুজিব কিংবা এরশাদের খুব ভালো বিদায় হয় নাই। কিন্তু বেগম জিয়ার শেষ সময়টা তাঁকে ইতিহাসে আপসহীন তকমা দিয়ে লিখে রাখলো। এমনকি এখন আওয়ামী লীগের পেজ থেকেও তাঁর জন্য শোক প্রকাশ ও সম্মান প্রদর্শন করা হচ্ছে।”

শরিফুদ্দিন আহমেদ চৌধুরী লিখেছেন, “বিদায়… অভিবাদন!! বাংলাদেশি জাতীয়তাবাদের অতন্দ্র প্রহরী, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের অবিচল সিপাহসালার।”

আমিনুল হক, বদল খান ও জিলহজ উদ্দিনসহ অসংখ্য মানুষ ফজরের পরপরই তাঁর মৃত্যুর খবরে শোকাহত হয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। ফেসবুক গ্রুপগুলোতে তাঁর কারাজীবনের কষ্ট এবং অসুস্থতার দিনগুলোর ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিচ্ছেন ব্যবহারকারীরা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চত্বর ও বিএনপি কার্যালয়ের সামনে যে শোকাতুর পরিবেশ দেখা গেছে, তার প্রতিফলন ঘটেছে ভার্চুয়াল জগতেও। হ্যাশট্যাগ #BegumKhaledaZia এখন বাংলাদেশে ট্রেন্ডিংয়ে রয়েছে।

Tags: বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

HDD ও SSD কী ? HDD ও SSD এর মধ্যে বিশেষ পার্থক্য
প্রযুক্তি পরামর্শ

HDD ও SSD কী ? HDD ও SSD এর মধ্যে বিশেষ পার্থক্য

ট্যাবলিউকে কিনে নিচ্ছে সেলসফোর্স
প্রযুক্তি সংবাদ

ট্যাবলিউকে কিনে নিচ্ছে সেলসফোর্স

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল
নির্বাচিত

অনলাইনে পণ্য উন্মোচন করবে অ্যাপল

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

ফোর–জি সেটও তৈরি করছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

সবচেয়ে বেশি সুরক্ষা দেয় ইলেকট্রিক্যাল মাস্ক!
নির্বাচিত

সবচেয়ে বেশি সুরক্ষা দেয় ইলেকট্রিক্যাল মাস্ক!

অনলাইনে বিক্রি হচ্ছে প্রাণঘাতী থ্রিডি প্রিন্টেড বন্দুক: বাড়ছে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

অনলাইনে বিক্রি হচ্ছে প্রাণঘাতী থ্রিডি প্রিন্টেড বন্দুক: বাড়ছে উদ্বেগ

Load More

ট্রেন্ডিং টপিক

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক
নির্বাচিত

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix