রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে নজিরবিহীন তান্ডব ও ভাঙচুরের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সম্পদে আঘাত ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে কয়েকশ অজ্ঞাতনামা এবং চিহ্নিত অবৈধ মোবাইল ব্যবসায়ী নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিটিআরসির আইন বিভাগ আজ রাতেই রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিটিআরসি সূত্র জানায়, বিকেল ৩টার পর থেকে রাজধানীর বিভিন্ন মোবাইল মার্কেট থেকে কয়েকশ অবৈধ হ্যান্ডসেট ব্যবসায়ী মিছিল নিয়ে আগারগাঁও এলাকায় জড়ো হতে থাকে। আজ ১ জানুয়ারি থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (NEIR) সিস্টেম কার্যকর করার ক্ষোভ থেকে তারা এই জমায়েত করে। এক পর্যায়ে মিছিলকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিটিআরসি ভবনের ভেতরে ঢুকে পড়ে। তারা ভবনের নিচতলার কাঁচের দেয়াল, অভ্যর্থনা কক্ষ এবং কর্মকর্তাদের কক্ষ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর চালায়।
হামলার সময় বিটিআরসি ভবনের ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেককে ওপরের তলায় আশ্রয় নিতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক কর্মকর্তা বলেন, “আমরা নিয়মিত দাপ্তরিক কাজ করছিলাম, হঠাৎ বিকট শব্দে কাঁচ ভাঙার আওয়াজ পাই। কিছু বুঝে ওঠার আগেই একদল লোক স্লোগান দিয়ে ভেতরে ঢুকে পড়ে হাতের কাছে যা পাচ্ছিল তাই ভাঙচুর করছিল






















