Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 January 2026
১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম
Share on FacebookShare on Twitter

বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’ (Hosting.com) বাংলাদেশে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ জানুয়ারি রাজধানীর হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে হোস্টিং ডটকমের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ইন্ডাস্ট্রি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোস্টিং ডটকমের এই কার্যক্রম বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। স্থানীয় দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের হোস্টিং সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। বিশেষ করে ওপেন সোর্স প্রযুক্তি এবং ওয়ার্ডপ্রেস ভিত্তিক সমাধানের মাধ্যমে ডেভেলপার, ডিজিটাল উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নিরাপদ, স্কেলেবল এবং নির্ভরযোগ্য হোস্টিং সুবিধা প্রদান করবে তারা।

এই আয়োজনে আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্মের (https://hosting.com/bangladesh-launch-event/) মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। আয়োজনে থাকছে কী-নোট স্পিচ, প্যানেল ডিসকাশন, প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং সেশন। আলোচনায় গুরুত্ব পাবে কীভাবে ওপেন সোর্স ও ওয়ার্ডপ্রেস বিশ্বজুড়ে ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে, বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রম গ্রাহক, ডেভেলপার ও ব্যবসার জন্য কী ধরনের সুযোগ তৈরি করবে এবং নিরাপদ ও স্কেলেবল হোস্টিং কীভাবে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে এজেন্সি, এন্টারপ্রাইজ এবং দ্রুত বিকাশমান ডিজিটাল ব্যবসাগুলোর ভবিষ্যৎ সম্ভাবনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক হোস্টিং প্রতিষ্ঠান সরাসরি তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা আমাদের প্রযুক্তি খাতের জন্য একটি মাইলফলক। এর ফলে দেশের গ্রাহকরা সরাসরি স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক মানের সেবা পাবেন। হোস্টিং সেবার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার পাশাপাশি আমরা এই খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, হোস্টিং ডটকমের এই উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তি পেশাজীবীদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

এ বিষয়ে হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব দে লেমোস বলেন, গত ২০ বছরের হোস্টিং অভিজ্ঞতায় আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস ও লারাভেলের মতো ওপেন সোর্স টুলসমৃদ্ধ ইকোসিস্টেম কীভাবে হাজারো ডিজিটাল উদ্যোক্তাকে সক্ষম করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশেও এর ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকায় এই উদ্বোধন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশের বাজারে নির্ভরযোগ্য ও উচ্চগতির হোস্টিং সেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওপেন সোর্স প্রযুক্তি দেশে উদ্ভাবনকে ত্বরান্বিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই ডিজিটাল উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোস্টিং ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন

পাঞ্চ হোল ডিসপ্লের চমক নিয়ে এলো টেকনো
নির্বাচিত

পাঞ্চ হোল ডিসপ্লের চমক নিয়ে এলো টেকনো

সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!
নির্বাচিত

এবার টাকা ছাড়া ছবি রাখার সমাধান দিলো গুগল

redmi
প্রযুক্তি সংবাদ

১৭ হাজারের স্মার্টফোন মাত্র ৪৯৯ টাকায়!

এআইয়ের কারণে চাকরি বাঁচাতে যে পরামর্শ দিলেন এআই গডফাদার জিওফ্রে হিন্টন
নির্বাচিত

এআইয়ের কারণে চাকরি বাঁচাতে যে পরামর্শ দিলেন এআই গডফাদার জিওফ্রে হিন্টন

তিন গুণ বাড়বে ড্রোন বাজার
প্রযুক্তি সংবাদ

ভিড়ের মধ্যে করোনা রোগী শনাক্ত করবে ড্রোন!

Load More

ট্রেন্ডিং টপিক

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 January 2026

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

Techzoom.TV |
TechzoomTV