কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে এনভিডিয়ার চিপ কিনতে বড় অংকের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে বাইটড্যান্স। ২০২৬ সালে এ খাতে প্রায় ১৪ বিলিয়ন বা ১ হাজার ৪০০ কোটি ডলার ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এনভিডিয়া থেকে এআই চিপ কেনার ক্ষেত্রে বাইটড্যান্সের ব্যয় আগের বছরের তুলনায় অনেক বেশি হবে। তবে নতুন এ ব্যয় পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে এনভিডিয়ার এইচ২০০ মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট চীনে বিক্রির অনুমতির ওপর।






















