Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট
Share on FacebookShare on Twitter

গত পরশু বিটিআরসি ভবনে হামলার ঘটনার পর যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, তা কাটিয়ে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের সব জেলায় মোবাইল ফোনের দোকানগুলো খোলা হয়েছে। এনইআইআর (NEIR) বা অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রযুক্তি চালুর প্রতিবাদে একটি অসাধু চক্র দোকান বন্ধ রাখার হুমকি দিলেও সাধারণ ব্যবসায়ীরা তা প্রত্যাখ্যান করেছেন।

সরেজমিনে রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও পুলিশ প্লাজা, ফার্মগেট এলাকার দোকানগুলোতে দেখা গেছে, বিক্রেতারা স্বাভাবিকভাবেই তাদের ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসায়ীদের দাবি, তারা বৈধভাবে ব্যবসা করতে চান এবং সরকারের এনইআইআর উদ্যোগকে স্বাগত জানান। তবে যারা অবৈধ পথে ফোন এনে সরকারকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে, তারাই ভয়ভীতি দেখিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল।

বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের একজন নেতা বলেন, “মুষ্টিমেয় কিছু ‘ল্যাগেজ পার্টি’ ও সিন্ডিকেটের জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ রাখব না। বিটিআরসি আমাদের আশ্বাস দিয়েছে যে বৈধ হ্যান্ডসেটগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, তাই আমরা দোকান খুলেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, “আমরা বৈধভাবে ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করি। কতিপয় অবৈধ আমদানিকারকের স্বার্থ রক্ষায় আমরা আমাদের রুটি-রুজি বন্ধ রাখতে পারি না। আমরা নিজেদের অফিসিয়াল শোরুম গুলোর নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করে রেখেছি আমাদের প্রতিষ্ঠানের যে কোনো হামলা হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ”

গতকালের হামলার পর আজ আগারগাঁওয়ের বিটিআরসি ভবন ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। বিটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযান অব্যাহত রয়েছে এবং কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়েছে যে, যারা দোকান খোলা রাখবে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। কোনো উস্কানি বা হামলার চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মার্কেটগুলো খুলে যাওয়ার পর গ্রাহকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তবে এখন অধিকাংশ গ্রাহকই ফোন কেনার আগে *#০৬# ডায়াল করে আইএমইআই (IMEI) নম্বরটি যাচাই করে নিচ্ছেন। বিক্রেতারাও গ্রাহকদের আশ্বস্ত করতে সরকারি ডাটাবেজের মাধ্যমে ফোন চেক করে তবেই বিক্রি করছেন।

কারিগরি সূত্র জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এনইআইআর পোর্টালে হ্যান্ডসেট যাচাইয়ের হার কয়েক গুণ বেড়েছে। সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে, আগামী ৯০ দিন কোনো ফোন বন্ধ করা হবে না, তবে অবৈধগুলো ‘গ্রে’ ক্যাটাগরিতে চিহ্নিত থাকবে।

সিন্ডিকেটের রক্তচক্ষু উপেক্ষা করে মার্কেটগুলো খুলে যাওয়ায় মোবাইল ফোনের বাজারে স্থবিরতা কেটে গিয়ে প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধঅবৈধ আইফোনঅবৈধ ফোনঅবৈধ ফোন বন্ধেবিটিআরসিবিটিআরসি (BTRC)বিটিআরসি NEIRবিটিআরসি ঘেরাওবৈধ মোবাইল মার্কেটমোবাইল মার্কেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

তৃতীয় পক্ষের ডিভাইসে এলো সিরি

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের প্রতি অনাস্থা বেড়েছে

চীনের জাতীয় সময় নির্ধারণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

চীনের জাতীয় সময় নির্ধারণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার অভিযোগ

এক্সিনোস প্রসেসরের উৎপাদন কমিয়েছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এক্সিনোস প্রসেসরের উৎপাদন কমিয়েছে স্যামসাং

মহাকাশ ও ড্রোন প্রযুক্তি বিলাসিতা নয়, জাতীয় উন্নয়নের অপরিহার্য অবকাঠামো: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

মহাকাশ ও ড্রোন প্রযুক্তি বিলাসিতা নয়, জাতীয় উন্নয়নের অপরিহার্য অবকাঠামো: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

গুরুতর নিরাপত্তা ত্রুটি ইন্টারনেট এক্সপ্লোরারে
প্রযুক্তি সংবাদ

বিদায় নিচ্ছে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’

Load More

ট্রেন্ডিং টপিক

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন
বিবিধ

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ
অটোমোবাইল

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র

চীনা কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সক্ষমতা...

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

বৈদ্যুতিক বাস

৩ শর্তে বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ জানুয়ারি ২০২৬

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট

Techzoom.TV |
TechzoomTV