Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর চালুতে আর্থিক প্রতারণা ও জালিয়াতি কমবে : ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালুতে আর্থিক প্রতারণা ও জালিয়াতি কমবে : ফয়েজ আহমদ তৈয়্যব
Share on FacebookShare on Twitter

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে সিম ও অনিবন্ধিত মোবাইল ডিভাইসভিত্তিক অপরাধ, আর্থিক প্রতারণা ও জালিয়াতি থেকে নাগরিকদের মুক্তির পথ তৈরি হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে যেদিন দেশের সাম্প্রতিক ইতিহাসে একক খাত হিসেবে বৈধ মোবাইল ফোন আমদানিতে সর্বোচ্চ শুল্ক কমানো হয়েছে, ঠিক সেদিনই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। প্রায় ৬০ শতাংশ আমদানি শুল্ক কমানোর মতো একটি ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত না জানিয়ে এ ধরনের সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তিনি বলেন, ১ জানুয়ারি ২০২৬ এর আগে দেশে আসা সব মোবাইল ফোন (সেগুলো সচল হোক বা অবিক্রিত থাকুক) সবকটিই বৈধ করা হবে। ইতোমধ্যে সাতটি প্রতিষ্ঠান তাদের অবিক্রিত ফোনের আইএমইআই তালিকা দিয়েছে। কিছু প্রতিষ্ঠান এখনো তালিকা দেয়নি। তাদের হয়তো ভুল বোঝানো হচ্ছে অথবা বাধা দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে সরে এসে সবাই এনইআইআর বাস্তবায়নে শরিক হবে বলে সরকার আশা করছে।

অন্যদিকে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে সব কার্যকারিতাসহ এনইআইআর সিস্টেম চালু করেছে। তবে সিস্টেম চালুর পর মোবাইল হ্যান্ডসেটের খুচরা ব্যবসায়ীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা যায়। কিন্তু এনইআইআর চালুর পর মোবাইল বিজনেস কমিউনিটি অব বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে বিটিআরসিতে একাধিক দফা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় ব্যবসায়ীদের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরমধ্যে ব্যবসায়ীদের প্রথম দাবি ছিল মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানো। এর পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসির উদ্যোগে এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করে সরকার মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। আগে যেখানে প্রায় ৬১ শতাংশ শুল্ক ছিল। তা কমিয়ে বর্তমানে প্রায় ৪৩ শতাংশ করা হয়েছে।

দ্বিতীয় দাবিতে মোবাইল ফোন আমদানির প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়। বিটিআরসি জানিয়েছে, আমদানির ক্ষেত্রে বিদ্যমান কাগজপত্র ও প্রক্রিয়া শিথিল করা হবে। স্বল্প সময়ের মধ্যে ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ দেওয়া হবে। পাশাপাশি অরিজিনাল উৎপাদনকারীর সার্টিফিকেটের পরিবর্তে যেকোনো অনুমোদিত ডিলারের ডকুমেন্টসের ভিত্তিতে হ্যান্ডসেট আমদানির সুযোগ থাকবে। বিক্রয়–পরবর্তী সেবা নিশ্চিত করতে ন্যূনতম এই ডকুমেন্ট প্রয়োজন হবে।

তৃতীয় দাবিতে অবিক্রিত বা গুদামে থাকা হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত রাখার বিষয়টি উত্থাপন করা হয়। এ বিষয়ে বিটিআরসি জানিয়েছে, নামমাত্র শুল্ক দিয়ে কোনো কাগজপত্র ছাড়াই অবিক্রিত হ্যান্ডসেটের আইএমইআই নেটওয়ার্কে সংযুক্ত করা হবে। এমনকি যেসব হ্যান্ডসেটের আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে, সেগুলোকেও নেটওয়ার্কে যুক্ত করা হবে।

চতুর্থ দাবিতে পুরোনো মোবাইল ফোন আমদানির অনুমতির কথা বলা হলেও বিটিআরসি জানায়, এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। পুরোনো পণ্য আমদানির তালিকায় মোবাইল ফোন নেই। তাছাড়া পুরোনো হ্যান্ডসেটের মান যাচাই করা কঠিন হওয়ায় গ্রাহক প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে।

এনইআইআর চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু অভিযোগের জবাবে বিটিআরসি জানায়, গ্রাহকদের নামে অবৈধ বা অসংগঠিত আইএমইআই দেখানোর কারণ হচ্ছে ক্লোন, ব্যবহৃত বা রিফারবিশড হ্যান্ডসেট ব্যবহার। ভবিষ্যতে এসব আইএমইআই যেন নেটওয়ার্কে যুক্ত হতে না পারে, সেটিই এনইআইআর চালুর অন্যতম উদ্দেশ্য।

একই এনআইডিতে বেশি সংখ্যক সিম বা হ্যান্ডসেট দেখানোর বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে বলা হয়, এনইআইআর সিস্টেমে গ্রাহকের পূর্বের সব তথ্য সংরক্ষিত থাকায় এমনটি দেখা যাচ্ছে। বর্তমানে শুধুমাত্র সচল হ্যান্ডসেটের তথ্য দেখানোর জন্য বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে কাজ করছে।

সিটিজেন পোর্টালে রেজিস্ট্রেশনের সময় ওটিপি পেতে বিলম্ব হওয়ার বিষয়টি নিয়ে বলা হয়, অল্প সময়ে বিপুল সংখ্যক রেজিস্ট্রেশন অনুরোধ আসায় সাময়িক এই সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া এনইআইআর চালুর পর গ্রাহকদের যেসব সমস্যা ও জিজ্ঞাসা তৈরি হয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা হবে। যে কোনো প্রয়োজনে গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা বিটিআরসির হটলাইন ১০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।

এসময় আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের গতি কমায় যেসব অ্যাপ
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের গতি কমায় যেসব অ্যাপ

৫০০০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনছে ট্রাম্পের জামাতা ও সৌদি আরব
প্রযুক্তি সংবাদ

৫০০০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনছে ট্রাম্পের জামাতা ও সৌদি আরব

শাওমি ৪এ গিগাবিট রাউটার রিভিউ
কিভাবে করবেন

কোথায় রাউটার রাখলে ওয়াই-ফাই সিগন্যাল ভালো আসবে

বাজারে আসছে রিয়েলমি ১৫টি ৫জি স্মার্টফোন, একাধিক ফিচার সহ মিডরেঞ্জের রাজা?
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে রিয়েলমি ১৫টি ৫জি স্মার্টফোন, একাধিক ফিচার সহ মিডরেঞ্জের রাজা?

মাত্র ৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার এলইডি টিভি
প্রযুক্তি সংবাদ

মাত্র ৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার এলইডি টিভি

ইন্টারনেট সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইএসপিএবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইএসপিএবি

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix