Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পতনের ধারা কাটিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন নকিয়ার?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
পতনের ধারা কাটিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন নকিয়ার?
Share on FacebookShare on Twitter

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে ২০০৮ সাল পর্যন্ত মোবাইল ফোনের বাজারে একক আধিপত্য ছিল নকিয়ার। তবে ২০০৭ সালে আইফোনের আগমনের পর এবং পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড ফোনের বাজার দখলের কারণে নকিয়া ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে, যা একসময় প্রতিষ্ঠানটির পুরো মোবাইল ব্যবসাকে প্রভাবিত করে।

তবে গত বছর নকিয়া নতুন শক্তি নিয়ে ফিরে আসে। ক্লাউড সার্ভিস ও ডাটা সেন্টারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সরবরাহের ক্ষেত্রে নকিয়ার সক্ষমতা চোখে পড়ে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার। এর পরই নকিয়ায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বিনিয়োগের ঘোষণা দেয় কোম্পানিটি।

ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ বলছে, দুই কোম্পানির এ উদ্যোগের মাধ্যমে নকিয়া শুধু বাজারে পুনরায় শক্ত অবস্থান গড়বে না, বরং ক্লাউড ও ডাটা সেন্টার প্রযুক্তির ক্ষেত্রেও নিজেদের গুরুত্ব বাড়াবে।

প্রযুক্তি বিশ্বে বড় ধরনের এক পরিবর্তনের সংকেত দিয়ে গত অক্টোবরে নকিয়ায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানায় এনভিডিয়া। টেলিকম নেটওয়ার্কগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান একটি কৌশলগত অংশীদারত্বে আবদ্ধ হয়।

নকিয়ার বর্তমান প্রধান নির্বাহী জাস্টিন হটার্ড বলেন, ‘নকিয়া বরাবরই পুরনো সমস্যা পেছনে ফেলে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের নতুন করে গড়ে তুলতে দক্ষ। এনভিডিয়ার সঙ্গে চুক্তির ফলে ভবিষ্যৎ মোবাইল নেটওয়ার্ক আরো স্মার্ট ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।’

নকিয়ার শুরুটা হয়েছিল ১৮৬৫ সালে একটি কাগজকল হিসেবে। এরপর কোম্পানিটি রাবার বুট, টেলিভিশন ও বিশ্বখ্যাত মোবাইল ফোন বিক্রি করেছে অনেক বছর। প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটি এখন এআই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে একের পর এক ভিন্ন শিল্পে সফলভাবে নিজেদের মানিয়ে নেয়ার এ দক্ষতা বিশ্লেষক ও শিল্প বিশেষজ্ঞদের প্রশংসা কুড়াচ্ছে।

সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড নকিয়ার এ দীর্ঘ পথচলা ও হার না মানাকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন। প্রায় ২০ বছর ধরে মোবাইল ফোনের বাজারে নকিয়ার যে রাজত্ব ছিল, তার মূলে ছিল ‘জিএসএম’ প্রযুক্তি। নকিয়াই প্রথম টু-জি নেটওয়ার্ক প্রযুক্তিকে দ্রুত গ্রহণ করেছিল, যা আজকের আধুনিক মোবাইল যোগাযোগের ভিত্তি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নকিয়ার কি-বোর্ড যুক্ত ছোট পর্দার ফোনগুলোই মূলত সাধারণ মানুষের মাঝে টেক্সট মেসেজিং বা এসএমএস আদান-প্রদানের নতুন এক যুগের সূচনা করেছিল। ওই সময় ‘দ্য ম্যাট্রিক্স’ থেকে শুরু করে ‘চার্লি’স অ্যাঞ্জেলস’-এর মতো হলিউডের ব্লকবাস্টার সিনেমাগুলোয় নকিয়ার হ্যান্ডসেট বিশেষভাবে প্রদর্শিত হয়।

আইফোনের আগমনে ফোন ব্যবসা হারানোর পর নকিয়া মূল নজর সরিয়ে নেয় টেলিকম নেটওয়ার্ক ও ক্লাউড অবকাঠামোর দিকে। ২০১৫ সালে ১ হাজার ৫৬০ কোটি ইউরোয় ‘অ্যালকাটেল-লুসেন্ট’ কেনার মতো সাহসী সিদ্ধান্ত কোম্পানির নেটওয়ার্ক ব্যবসার ভিত শক্ত করে।

প্রতিষ্ঠানটিকে ‘এআই সুপারসাইকেল’-এর উপযোগী করে তোলার চেষ্টা করছেন সিইও জাস্টিন হটার্ড। তিনি জানান, বর্তমানে প্রতি বছর ডাটা সেন্টারগুলোর পেছনে বিশ্বজুড়ে যে শত শত কোটি ডলার খরচ হচ্ছে, সে বাজারের একটি বড় অংশ দখলের লক্ষ্য নকিয়ার।

বিশ্লেষকরা বলছেন, আইফোনের কাছে হেরে গিয়ে নকিয়া শেষ হয়ে যায়নি, বরং ফোন তৈরির ব্যবসা ছেড়ে টেলিকম নেটওয়ার্ক ও এআই প্রযুক্তির পেছনের মূল যন্ত্রাংশ তৈরির বিশাল এক ব্যবসায়িক শক্তিতে পরিণত হয়েছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি।

Tags: নকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

জনপ্রিয়তায় ফেসবুককে টেক্কা দিল টিকটক!
নির্বাচিত

জনপ্রিয়তায় ফেসবুককে টেক্কা দিল টিকটক!

প্রথম দুই সপ্তাহেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখ ইউনিট বিক্রি
নির্বাচিত

প্রথম দুই সপ্তাহেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখ ইউনিট বিক্রি

এআইইউবি তে ‘দেশি পণ্যের সিলেবাস এবং বাংলাদেশের ব্যবসায়িক খাত’ শীর্ষক কর্মশালার ইতিকথা
ই-কমার্স

এআইইউবি তে ‘দেশি পণ্যের সিলেবাস এবং বাংলাদেশের ব্যবসায়িক খাত’ শীর্ষক কর্মশালার ইতিকথা

শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনায় ইউসিবিডি ও স্কলাস্টিকার মধ্যে চুক্তিসই
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনায় ইউসিবিডি ও স্কলাস্টিকার মধ্যে চুক্তিসই

ই-প্লাজায় ওয়ালটন পণ্যের বিক্রি বেড়েছে ৫ গুণেরও বেশি
প্রযুক্তি সংবাদ

ই-প্লাজায় ওয়ালটন পণ্যের বিক্রি বেড়েছে ৫ গুণেরও বেশি

ওয়ালটনের ফ্রেমলেস ডিজাইনের নতুন স্লিম মনিটর
প্রযুক্তি বাজার

ওয়ালটনের ফ্রেমলেস ডিজাইনের নতুন স্লিম মনিটর

Load More

ট্রেন্ডিং টপিক

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix