Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বছরে স্মার্টফোনে কী চায় তরুণরা, হালকা নকশা ও দীর্ঘ ব্যাটারির দিকে ঝোঁক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 January 2026
নতুন বছরে স্মার্টফোনে কী চায় তরুণরা, হালকা নকশা ও দীর্ঘ ব্যাটারির দিকে ঝোঁক
Share on FacebookShare on Twitter

নতুন বছরের শুরুতে বাংলাদেশের তরুণরা আবার ফিরছে ক্যাম্পাস, কর্মস্থল ও ব্যস্ত দৈনন্দিন রুটিনে। দীর্ঘ সময়ের পড়াশোনা, কাজ, যাতায়াত ও নিরবচ্ছিন্ন অনলাইন সংযোগ—সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন স্মার্টফোন।

এই বাস্তবতায় বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বলছে, ২০২৬ সালে একটি প্রযুক্তি ব্র্যান্ডের প্রাসঙ্গিকতা নির্ধারিত হবে নতুনত্বের চেয়ে বেশি—প্রযুক্তি কতটা বাস্তব জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারছে তার ওপর। বাংলাদেশের তরুণদের জন্য এর অর্থ হলো এমন ডিভাইস, যা হাতে হালকা লাগে, দীর্ঘ সময় ব্যবহারেও আরামদায়ক থাকে এবং একটানা ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়।

ভোরের যাত্রা থেকে গভীর রাতের পড়াশোনা, গেমিং, স্ট্রিমিং কিংবা কনটেন্ট তৈরি—সব ক্ষেত্রেই তরুণদের সময় ও শক্তি ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখছে স্মার্টফোন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মোবাইল গেমিং ও ই-স্পোর্টস তরুণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

যাতায়াতের ফাঁকে হালকা গেমিং থেকে শুরু করে প্রতিযোগিতামূলক খেলা ও গভীর রাত পর্যন্ত লাইভস্ট্রিম—এই অভ্যাসগুলো ডিভাইসের আরামদায়ক ব্যবহার, নিরবচ্ছিন্ন পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের ওপর তরুণদের প্রত্যাশা আরও বাড়িয়েছে।

এই ডিজাইন-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায় ২০২৫ সালে ইনফিনিক্সের একটি উল্লেখযোগ্য অর্জনে। সে বছর ইনফিনিক্স হট ৬০ প্রো+ বিশ্বখ্যাত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস–এর স্বীকৃতি পায় ‘বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি-কার্ভড ডিসপ্লে স্মার্টফোন’ হিসেবে। ২০২৫ সালের আগস্টে স্বীকৃতিপ্রাপ্ত এই ফোনটির পুরুত্ব ছিল মাত্র ৬.০৯২০ মিলিমিটার (ক্যামেরা বাম্প বাদে), যা আধুনিক ব্যবহারের সঙ্গে মানানসই কমপ্যাক্ট ডিজাইনের সক্ষমতা তুলে ধরে।

ইনফিনিক্সের মতে, এই অর্জনের গুরুত্ব শুধু রেকর্ড গড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর পেছনের চিন্তাভাবনাই বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পাতলা নকশার মধ্যেও ফোনটিতে যুক্ত করা হয়েছে ৫,১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি—যা ক্যাম্পাস, যাতায়াত কিংবা দীর্ঘ সময়ের গেমিং সেশনে চার্জিং সুবিধা থেকে দূরে থাকা তরুণদের একটি বড় চাহিদা পূরণ করে।

নতুন বছরের শুরুতে যখন তরুণরা স্টাইল, আরাম ও স্থায়িত্বের মধ্যে ভারসাম্য খুঁজছে, তখন ইনফিনিক্স উদ্ভাবনকে দেখছে বাস্তব অভিজ্ঞতার প্রতিক্রিয়া হিসেবে, শুধু স্পেসিফিকেশনের প্রতিযোগিতা হিসেবে নয়। বৈশ্বিকভাবে স্বীকৃত একটি ডিজাইন অর্জনকে সঙ্গে নিয়ে নতুন বছরে যাত্রা শুরু করে, ইনফিনিক্স আবারও জানিয়ে দিচ্ছে—বাংলাদেশের দ্রুতগতির, ডিজিটালভাবে সংযুক্ত ও গেমিং সংস্কৃতিতে প্রভাবিত তরুণদের জীবনধারার সঙ্গে তাল মিলিয়েই এগোতে চায় তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

জনপ্রিয় অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপ প্রসারিত করতে যাচ্ছে শাওমি
নির্বাচিত

জনপ্রিয় অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপ প্রসারিত করতে যাচ্ছে শাওমি

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি পরামর্শ

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

প্রোফাইলের তথ্য কে দেখবে নির্দিষ্ট করা যাবে
নির্বাচিত

প্রোফাইলের তথ্য কে দেখবে নির্দিষ্ট করা যাবে

এইচডি ভিডিও পাঠানোর সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

এইচডি ভিডিও পাঠানোর সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কিনবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কিনবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2026

নতুন বছরে স্মার্টফোনে কী চায় তরুণরা, হালকা নকশা ও দীর্ঘ ব্যাটারির দিকে ঝোঁক

Techzoom.TV |
TechzoomTV