Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল নিরাপত্তা ও প্রতারণা রোধে অপরিহার্য ‘এনইআইআর’: নজরদারি নিয়ে ভুল ভাঙছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 9 January 2026
এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে চলমান ডিজিটাল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনলাইন আর্থিক প্রতারণা মোকাবিলায় ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (NEIR) বা এনইআইআর ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি ও মানবাধিকার বিশেষজ্ঞরা। তাদের মতে, এটি কোনো নজরদারি টুল নয়, বরং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার একটি সার্বিক আইনি কাঠামো।

অটোমেশন বিশেষজ্ঞ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক লেখক রাকিবুল হাসান বলেন, বর্তমানে ডিজিটাল আর্থিক সেবা ও অনলাইন বুকিং প্ল্যাটফর্মে ব্যাপক হারে প্রতারণা চলছে। এসব ক্ষেত্রে অপরাধীদের ডিভাইস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তিনি উল্লেখ করেন, “যেসব দেশে শক্তিশালী কাঠামো রয়েছে, সেখানে এনআইডি, মোবাইল নম্বর ও ডিভাইস রেজিস্ট্রেশন একীভূতভাবে কাজ করে। একটি সঠিক এনইআইআর ব্যবস্থা বাংলাদেশে এই ডিজিটাল প্রতারণা উল্লেখযোগ্য হারে কমাতে সহায়ক হতে পারে।”

তবে তিনি সতর্ক করে বলেন, এই ব্যবস্থাকে অবশ্যই কঠোর আইনি সুরক্ষার আওতায় পরিচালনা করতে হবে এবং ডেটা অ্যাক্সেসের ক্ষেত্রে বিচারিক তদারকি নিশ্চিত করতে হবে।

বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর এনইআইআর-কে নজরদারি ব্যবস্থা হিসেবে মানতে নারাজ। তিনি বলেন, “এটি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে তৈরি নয়, বরং একটি সার্বিক ব্যবস্থা। অনলাইন জুয়া ও আর্থিক প্রতারণা মোকাবিলায় এনইআইআর বড় ভূমিকা রাখতে পারে।”

একই সুরে মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিন বলেন, এনইআইআর নিয়ে সমাজে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। এটি কোনো নজরদারি টুল নয়। তবে রাষ্ট্র যোগাযোগ নজরদারির ক্ষেত্রে আইনসম্মত সুরক্ষা নিশ্চিত করছে কি না, সেটিই মূল বিষয়। তার মতে, নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে ভারসাম্য রাখতে স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।

নজরদারি ও হয়রানি নিয়ে জনমনে যে শঙ্কা রয়েছে, তা নিরসনে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, গত ২৪ ডিসেম্বর অনুমোদিত সংশোধিত টেলিকম অর্ডিন্যান্সে ডিভাইস ব্যবহারকারীদের সুরক্ষার সুনির্দিষ্ট বিধান যুক্ত করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, “সিম ও ডিভাইস রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকদের ওপর নজরদারি বা হয়রানি করা এই অর্ডিন্যান্সে নিষিদ্ধ করা হয়েছে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তবে তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।”

বিশেষজ্ঞদের এই বক্তব্যগুলো থেকে এটি পরিষ্কার যে: এনইআইআর কেবল রাজস্ব আদায়ের মাধ্যম নয়, এটি মোবাইল চুরি ও ডিজিটাল আর্থিক জালিয়াতি বন্ধের প্রধান চাবিকাঠি। জাতীয় পরিচয়পত্র (NID) এবং সিমের সাথে ডিভাইসের সংযোগ থাকলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। নতুন টেলিকম অর্ডিন্যান্সের মাধ্যমে নাগরিকদের গোপনীয়তা রক্ষার আইনি গ্যারান্টি দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনইআইআরএনইআইআর (NEIR)

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১ জিবি র‍্যামের ফোন মাত্র ১০ হাজার টাকা!
নির্বাচিত

১১ জিবি র‍্যামের ফোন মাত্র ১০ হাজার টাকা!

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের মানসিক স্বাস্থ্য চিকিৎসায় ছাড় দেবে লাইফস্প্রিং

জুনে বিদায় নিচ্ছে স্যামসাংয়ের ‘এস ভয়েস’
প্রযুক্তি সংবাদ

পুরনো স্যামসাং ফোন হবে আইওটি ডিভাইস

জাকারবার্গের নিরাপত্তায় খরচ ২.৬ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

লিব্রা আটকানো হলে সুবিধা পাবে চীন: জাকারবার্গ

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প
নির্বাচিত

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প

‘বিগত সরকারের সঙ্গে কিছু কিছু সোশ্যাল মিডিয়া কম্প্রমাইজ করেছে’
প্রযুক্তি সংবাদ

‘বিগত সরকারের সঙ্গে কিছু কিছু সোশ্যাল মিডিয়া কম্প্রমাইজ করেছে’

Load More

ট্রেন্ডিং টপিক

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০
প্রযুক্তি বাজার

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 January 2026

ডিজিটাল নিরাপত্তা ও প্রতারণা রোধে অপরিহার্য ‘এনইআইআর’: নজরদারি নিয়ে ভুল ভাঙছেন বিশেষজ্ঞরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix