Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাঁদপুরে অনুষ্ঠিত হলো ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে অনুষ্ঠিত হলো ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা
Share on FacebookShare on Twitter

নাগরিকের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার চলমান উদ্যোগের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরসা—এমন অভিমত উঠে এসেছে চাঁদপুরে অনুষ্ঠিত ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায়।

আজ চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকারি সেবার প্রকৃত সফলতা কেবল অবকাঠামো উন্নয়ন বা আধুনিক প্রযুক্তি সংযোজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সেবাগ্রহীতার আস্থা ও সন্তুষ্টি অর্জনই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। তিনি বলেন, নাগরিকরা যখন সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, তখন রাষ্ট্রের প্রতি তাঁদের আস্থা আরও সুদৃঢ় হয়। নাগরিক সেবা কেন্দ্রগুলো এক ছাদের নিচে সমন্বিত সেবা নিশ্চিতের মাধ্যমে নাগরিকদের সময়, ব্যয় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তথ্য ও উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যক্তি নাগরিক, প্রতিষ্ঠান ও সরকার—সব পক্ষকেই তথ্য সুরক্ষায় সচেতন থাকতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, নাগরিক সেবা কেন্দ্রের কার্যক্রম ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ধাপে ধাপে জেলার ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আইসিটি শিক্ষা সময়ের দাবি এবং নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে সরকার দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ সম্পর্কে তাঁদের ধারণা আরও সুস্পষ্ট হয়েছে এবং নিজ নিজ এলাকায় নাগরিক সেবা কেন্দ্র বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার করেন তাঁরা।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দীন। স্বাগত বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, এটুআই-এর হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক কুমার বিশ্বাস, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, কর্মশালায় চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের ডিজিটাল সেন্টারের নির্বাচিত ১০০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Tags: নাগরিক সেবানাগরিক সেবা বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে অ্যাপল

মান ও দাম দুর্দান্ত ফোন নিয়ে এল লাভা
নির্বাচিত

মান ও দাম দুর্দান্ত ফোন নিয়ে এল লাভা

২০২০ সালের সাইবার সিকিউরিটির হুমকিগুলো
প্রযুক্তি সংবাদ

বাসা থেকে কাজে সাইবার হামলা বাড়ছে

ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড বিকাশ
প্রযুক্তি সংবাদ

ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড বিকাশ

দেশের লোকাল ব্র্যান্ডগুলোকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চায় এডথেটা
প্রযুক্তি সংবাদ

দেশের লোকাল ব্র্যান্ডগুলোকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চায় এডথেটা

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix