Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাটা সেন্টারে বিদ্যুৎ ও পানির ব্যবহার কমাতে নতুন উদ্যোগ মাইক্রোসফটের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
ডাটা সেন্টারে বিদ্যুৎ ও পানির ব্যবহার কমাতে নতুন উদ্যোগ মাইক্রোসফটের
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ডাটা সেন্টারগুলোর কারণে বিদ্যুৎ ও পানির ওপর চাপ কমাতে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে ডাটা সেন্টারের সংখ্যা ও সক্ষমতা বাড়ছে, যা স্থানীয় জনগণের ওপর চাপ বাড়াতে পারে—এমন উদ্বেগ থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডাটা সেন্টার চালাতে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি প্রয়োজন হয়। ফলে অনেক এলাকায় আশঙ্কা তৈরি হয়েছে, এসব স্থাপনার কারণে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল বাড়তে পারে এবং পানির সংকট আরো তীব্র হতে পারে। এ অবস্থায় মাইক্রোসফট জানিয়েছে, তারা নিজেদের ব্যবহৃত বিদ্যুতের সম্পূর্ণ খরচ নিজ দায়িত্বে বহন করবে এবং স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের ওপর কোনো অতিরিক্ত চাপ পড়তে দেবে না। একই সঙ্গে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা দেশকে এআই প্রতিযোগিতায় এগিয়ে রাখতে দ্রুত ডাটা সেন্টার ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পক্ষে মত দিচ্ছেন। তবে অনেক স্থানীয় বাসিন্দা আশঙ্কা প্রকাশ করছেন, এসব ডাটা সেন্টারের কারণে বিদ্যুৎ বিল বাড়তে পারে, পানি সংকট দেখা দিতে পারে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক বিবৃতিতে বলেন, ‘প্রযুক্তি কোম্পানিগুলো যখন এত লাভজনক, তখন এআইয়ের জন্য বাড়তি বিদ্যুৎ খরচ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়া অন্যায্য ও রাজনৈতিকভাবেও বাস্তবসম্মত নয়।’

পানির ব্যবহার নিয়েও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ডাটা সেন্টার যতটুকু পানি ব্যবহার করবে, তার চেয়েও বেশি পানি পুনরুদ্ধার বা পুনঃসংযোজন করা হবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিটি ডাটা সেন্টার অঞ্চলের পানির ব্যবহারসংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করা হবে। পাশাপাশি পানি সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রমে অগ্রগতির তথ্যও জানানো হবে।

এছাড়া স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের বিষয়েও উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট। ডাটা সেন্টার নির্মাণ ও রক্ষণাবেক্ষণে স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ দেয়া হবে। একই সঙ্গে স্থানীয় সম্প্রদায়ের জন্য এআই-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ বা ‘এআই লিটারেসি’ কর্মসূচিও চালু করা হবে।

বিশ্লেষকদের মতে, ডাটা সেন্টার ঘিরে বাড়তে থাকা সামাজিক ও পরিবেশগত উদ্বেগ মোকাবেলায় মাইক্রোসফটের এ উদ্যোগ প্রযুক্তি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। বিদ্যুৎ ও পানি ব্যবহারের দায় নিজে নেয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!

১২৮, ২৫৬ নাকি ৫১২ জিবি স্টোরেজের ফোন ভালো?
নির্বাচিত

১২৮, ২৫৬ নাকি ৫১২ জিবি স্টোরেজের ফোন ভালো?

ডেস্কটপ সার্চে ডার্ক মোড চালু গুগলের
নির্বাচিত

গুগলের অ্যাকাউন্ট হ্যাক ৫০ শতাংশ কমেছে

সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

করোনার প্রভাব পড়বে না হুয়াওয়ের ৫জি সরবরাহে
নির্বাচিত

গত নয় মাসে আয় বেড়েছে হুয়াওয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix