Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর আন্দোলনকারীদের বাধার মুখে শোরুম খুলতে না পারার অভিযোগ মোবাইল ফোন উৎপাদনকারীদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অভিযোগ করেছে, আন্দোলনরত হ্যান্ডসেট ব্যবসায়ীরা অনুমোদিত শোরুম খোলায় বাধা দিচ্ছে। এই শোরুমগুলো শুধুমাত্র বিদেশি ব্র্যান্ডের স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোন বিক্রি করে। সরকারী ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) প্রোগ্রামের বিরুদ্ধে চলমান আন্দোলনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

উৎপাদকরা আরও অভিযোগ করেন, শোরুম খুলতে চেষ্টা করায় দোকানের কর্মীদেরও উপরও হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। শাওমি কর্মকর্তাদের বরাতে জানা যায়, এই পরিস্থিতির কারণে দেশে তাদেরই প্রায় ১০০টি শোরুম কয়েকদিন ধরে বন্ধ রয়েছে।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) সতর্ক করেছে যে, এই পরিস্থিতি চলতে থাকলে তা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে।

চেম্বার এক বিবৃতিতে বলেছে, ‘দেশের বিভিন্ন স্থানে বৈধ মোবাইল ফোন রিটেইল শোরুম জোরপূর্বক বন্ধ করা হয়েছে, এবং গোষ্ঠীভিত্তিক ভাংচুরের ঘটনাও ঘটেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফলে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা গুরুতর আর্থিক ও মানসিক চাপের মধ্যে রয়েছে, এবং স্মার্টফোন উৎপাদন কারখানাগুলো এখন বন্ধ হওয়ার পথে রয়েছে।’

খাত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন খাতে চীন একটি বড় বিদেশি বিনিয়োগের উৎস। ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও (এফআইসিসিআই) এই ভাঙচুরের নিন্দা জানিয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে বৈধ মোবাইল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শাওমির শোরুম বন্ধ
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, আন্দোলন শুরুর পর থেকে শোরুমগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “যমুনা ফিউচার পার্কে শোরুম খোলার চেষ্টা করা হলে সেগুলো জোর করে বন্ধ রাখা হয় এবং কর্মীদের ওপর হামলা চালানো হয়।”

১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যমুনা ফিউচার পার্কের ১২টি শোরুম মাত্র দুই দিন এবং বসুন্ধরা সিটির শোরুমগুলো মাত্র একদিন খোলা রাখা সম্ভব হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে প্রায় ১০০টি শোরুম বন্ধ রাখতে হয়েছে বলে তিনি জানান।

বিদেশি বিনিয়োগ নিয়ে শঙ্কা
বিসিসিসিআই-এর তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে ১৮টি মোবাইল উৎপাদন কারখানা রয়েছে, যার মধ্যে অন্তত চারটিতে বিদেশি বিনিয়োগ রয়েছে এবং মোট বিনিয়োগের পরিমাণ তিন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বিসিসিসিআই সভাপতি খোরশেদ আলম বলেন, “আমরা বিদেশি বিনিয়োগে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওপর এই সহিংস হামলার তীব্র নিন্দা জানাই এবং একটি সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানাই।”

Tags: এনইআইআরএনইআইআর (NEIR)বিসিসিসিআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

জুলাইয়ে ‘নন-সিকিউরিটি’ আপডেট ছাড়বে মাইক্রোসফট

বিশ্বের সবচেয়ে ‘ছোট’ ফোন
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে ‘ছোট’ ফোন

সবচেয়ে বেশি হ্যাক হওয়া পাসওয়ার্ডগুলো
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে বেশি হ্যাক হওয়া পাসওয়ার্ডগুলো

বাংলাদেশে প্রথমবারের মতো এমএলবিবি চ্যাম্পিয়নশিপ আয়োজনে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রথমবারের মতো এমএলবিবি চ্যাম্পিয়নশিপ আয়োজনে ইনফিনিক্স

শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে জুমের ফোকাস মোড
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে জুমের ফোকাস মোড

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সার্ভার ওয়ার্কশপের আয়োজন করেছে ‘সার্ভিসিং২৪’
প্রযুক্তি সংবাদ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সার্ভার ওয়ার্কশপের আয়োজন করেছে ‘সার্ভিসিং২৪’

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
বিবিধ

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix