Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জমে উঠেছে আইএসপিএবি নির্বাচন, মুখোমুখি দুই প্যানেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ জুন ২০১৯
জমে উঠেছে আইএসপিএবি নির্বাচন, মুখোমুখি দুই প্যানেল
Share on FacebookShare on Twitter

জমে উঠেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির নির্বাচন। আগামী ৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপিগুলোর এই সংগঠনের নির্বাচনে আগে কখনও প্রতিদ্বন্দ্বী প্যানেল দেখা যায়নি।

এবারই প্রথম নির্বাচনে দুটি শক্ত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে ১৩ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনের জন্য। নির্বাহী কমিটিতে দুই ক্যাটাগরিতে নয়জন সাধারণ সদস্য ও চারজন সহযোগী সদস্যের পদ রয়েছে।

নির্বাচনে একটি প্যানেলের নাম ‘টিম ক্যাটালিস্ট’। এর নেতৃত্বে আছেন আইসিসি কমিউনিকেশনের প্রধান সাইফুল ইসলাম সিদ্দিকী। ‘টিম ইউনাইটেড’ নামে অপর প্যানেলের নেতৃত্বে আছেন সংগঠনের বর্তমান সভাপতি এবং আমবার আইটির প্রধান নির্বাহী আমিনুল ইসলাম হাকিম। আগামী ৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

সংশ্নিষ্টরা জানান, ২০১৫ সালের এপ্রিলে যেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপিগুলোর গ্রাহক সংখ্যা ছিল প্রায় ১২ লাখ। চলতি বছরে এসে তা দাঁড়িয়েছে প্রায় ৫৭ লাখে। ঢাকার বাইরে দ্রুত ব্রডব্যান্ড সেবা সম্প্রসারিত হচ্ছে। এ কারণে আইএসপিএবির গুরুত্বও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতে বেড়েছে। আইএসপিএবির নেতৃত্ব নিয়ে আগ্রহ বেড়েছে সদস্যদের। একজন পুরনো সদস্য জানান, আগে যেখানে আইএসপিএবির নির্বাহী কমিটির ১৩ জনের পদ পূরণ করাই সমস্যা ছিল, এখন সেখানে একাধিক প্যানেল নির্বাচন করছে। রয়েছেন স্বতন্ত্র প্রার্থীও। সব মিলিয়ে জমজমাট অবস্থা।

প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল এরই মধ্যে তাদের ইশতেহার প্রকাশ করেছে। টিম ক্যাটালিস্টের ইশতেহারে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, উৎকর্ষ সাধন এবং গ্রাহক সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে। এ প্যানেলের প্রধান সাইফুল ইসলাম সিদ্দিকী সমকালকে বলেন, দীর্ঘদিন আইএসপিএবিতে একই নেতৃত্ব থেকেছে। ফলে সংগঠনের কার্যক্রমে স্বাভাবিকভাবেই স্থবিরতা এসেছে। আইএসপি প্রতিষ্ঠানগুলো সেবা ও সময়ের বিবেচনায় যতটা গুরুত্ব ও মর্যাদা পাওয়ার কথা ছিল, তা পায়নি। এ কারণে আইএসপি প্রতিষ্ঠানগুলোকে প্রাপ্য মর্যাদায় উন্নীত করা, অধিকার অর্জন এবং গ্রাহকদের কাছে মানসম্পন্ন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এবারের নির্বাচনে টিম ক্যাটালিস্ট প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

অন্যদিকে টিম ইউনাইটেডের ইশতেহারে আইএসপি প্রতিষ্ঠানগুলোর জন্য করপোরেট ট্যাক্স কমানো, নতুন এনটিটিএন লাইসেন্সের ব্যবস্থা করা, আইএসপি ব্যবসাকে অবৈধ দখলদারমুক্ত করা, আইএসপি ও আইজিডব্লিউ প্রতিষ্ঠানকে একতাবদ্ধ করাসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ প্যানেলের প্রধান আমিনুল ইসলাম হাকিম বলেন, টিম ইউনাইটেড গঠিত হয়েছে সংগঠনের অভিজ্ঞ এবং নতুন সদস্যদের সংমিশ্রণে। প্রত্যেক প্রার্থীই আইএসপিএবির কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইএসপিএবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ
টেলিকম

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ

দেশীয় উৎপাদনমুখী শিল্পের টেকসই বিকাশে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে
নির্বাচিত

দেশীয় উৎপাদনমুখী শিল্পের টেকসই বিকাশে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে

৯০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

৯০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনল ওয়ানপ্লাস

যে কারণে ফেসবুকে নিষিদ্ধ হলেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

যে কারণে ফেসবুকে নিষিদ্ধ হলেন ট্রাম্প

চালু হলো পুলিশের ‘হ্যালো এসবি’ অ্যাপ
নির্বাচিত

চালু হলো পুলিশের ‘হ্যালো এসবি’ অ্যাপ

স্ক্রলিং নিয়ন্ত্রণে ইউটিউবে টাইমার ফিচার
নির্বাচিত

স্ক্রলিং নিয়ন্ত্রণে ইউটিউবে টাইমার ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

আপনার ফোনটি কি অকেজো হওয়ার তালিকায়?

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

চীনা র‍্যামের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল
নির্বাচিত

চীনা র‍্যামের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন
অর্থ ও বাণিজ্য

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং
প্রযুক্তি বাজার

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি নতুন...

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুন ২০১৯

জমে উঠেছে আইএসপিএবি নির্বাচন, মুখোমুখি দুই প্যানেল

Techzoom.TV |
TechzoomTV