Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 January 2026
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
Share on FacebookShare on Twitter

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচন করা হয়েছে। দেশের অন্যতম দৃষ্টিনন্দন স্মার্টফোন উন্মোচন হিসেবে জায়গা করে নিয়েছে এই আয়োজন। দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের বিশালতাকে সাক্ষী রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত রেনো১৫ সিরিজ ফাইভজির ১২০x জুম সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে, যা আরও বিস্তৃত দৃশ্য, গভীর গল্প এবং জীবনকে ধারণ করার এক অনন্য মাধ্যম।

কক্সবাজারে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচনের পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। ১২০ কিলোমিটার দীর্ঘ এই উপকূলরেখা উন্মুক্ততা এবং বিশালতার প্রতীক, যা ডিভাইসটির উন্নত ইমেজিং সক্ষমতার সাথে মিলে যায়। অনুষ্ঠানে দেখানো হয়েছে কীভাবে রেনো১৫ সিরিজ ফাইভজি ব্যবহারকারীদের তাদের চারপাশের পরিবেশ, গভীর আবেগ ও আনন্দময় মুহূর্তগুলোকে আরও বড় পরিসরে ডিজিটাল গল্পে রূপান্তরিত হতে সাহায্য করে।

এই অভিজ্ঞতাকে আরও ছড়িয়ে দিতে অপো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে একটি সহযোগিতামূলক অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষকে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে বাংলাদেশকে নতুন করে পরিচিত করাতে উৎসাহিত করা। সমুদ্র সৈকত থেকে পাহাড় এবং ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে শহুরে দৃশ্য, যাই হোক না কেন, অপো চায় ব্যবহারকারীরা একটি বিস্তৃত লেন্সের মাধ্যমে তাদের ভ্রমণকাহিনী শেয়ার করুক।

এই অনুষ্ঠানে শিক্ষা, সৃজনশীলতা, চলচ্চিত্র ও ডিজিটাল সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের এমন চারজন প্রতিভাবান ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন। আয়োজনে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রযুক্তির মাধ্যমে সুযোগ ও শিক্ষা প্রসারের ধারণা তুলে ধরেন। ইংরেজি শিক্ষিকা ও কন্টেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ আত্মবিশ্বাস ও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা আদনান আল রাজীব দেখিয়েছেন কীভাবে মোবাইল ডিভাইস এখন পেশাদার মানের গল্প তৈরিতে সহায়তা করছে। অন্যদিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান রাফসান সাবাব তরুণ প্রজন্মের সৃজনশীলতার দিকগুলো তুলে ধরেন। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে জীবনের বৈচিত্রপূর্ণ গল্পগুলো আরও বড় পরিসরে প্রকাশের সক্ষমতাকে জোরালো করেছে তাদের উপস্থিতি।

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মূল আকর্ষণ হলো এর ক্যামেরা সিস্টেম, যা মূলত ‘লাইভ ওয়াইড’ স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছে। এতে রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’, যা ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬x আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে পরিচালিত। এটি ছবিতে চেহারাকে স্বাভাবিকভাবে সুন্দর রাখার পাশাপাশি, চারপাশের পরিবেশকে আরও বেশি করে ফ্রেমে ধারণ করে। এর আল্ট্রা-ওয়াইড লেন্স ছবিতে গভীরতা ও প্রাণশক্তি যোগ করে, যা সেলফি ও গ্রুপ শটগুলোকে করে তোলে আরও আকর্ষণীয় এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার উপযোগী।

সেলফির বাইরে অপো রেনো১৫ সিরিজ ফাইভজিতে রয়েছে ৩.৫x টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা গভীরতা ও সিনেমাটিক ফিচারসহ পোর্ট্রেট তুলতে সক্ষম। পাশাপাশি, এতে এআই পোর্ট্রেট গ্লো ফিচারের মাধ্যমে যেকোনো আলোতে মুখের ডিটেইলস আরও নিখুঁত হয়ে ওঠে। ভিডিও নির্মাতাদের জন্য এতে রয়েছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা, যা হাঁটাচলার সময়ও অত্যন্ত স্থিতিশীল এবং প্রাণবন্ত ভিডিও নিশ্চিত করে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো রেনো১৫ সিরিজ ফাইভজি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা প্রতিটি ফ্রেমে তাদের বিশ্বকে আরও বেশি করে ধারণ করতে পারেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এই ডিভাইসের উন্মোচন মূলত আমাদের ‘লাইভ ওয়াইড’ স্লোগানটির প্রতিফলন; যেখানে দেখা যায়, কীভাবে বিস্তৃত ভিউ ও উন্নত ক্যামেরা প্রযুক্তি সাধারণ মুহূর্তগুলোকে অর্থপূর্ণ গল্পে রূপান্তর করতে পারে।”

অপো বাংলাদেশে তাদের নতুন পণ্যের মূল্য ঘোষণা করেছে। অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৭৯,৯৯০ টাকা মাত্র। অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা ব্লু ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৫৪,৯৯০ টাকা মাত্র। এছাড়াও, অপো প্যাড এসই (৬ জিবি + ১২৮ জিবি) পাওয়া যাচ্ছে ৩১,৯৯০ টাকায় এবং অপো প্যাড ৩ (৮ জিবি + ২৫৬ জিবি) এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯,৯৯০ টাকা মাত্র।

একইসাথে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। অপো রেনো১৫ সিরিজ ফাইভজি কিনলে ক্রেতারা নিশ্চিত উপহার হিসেবে টিডব্লিউএস ইয়ারবাডস এবং ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন পাবেন। পাশাপাশি, ক্রেতাদের সুবিধার জন্য ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা অথবা টপপের মাধ্যমে মাত্র ২,৮১৫ টাকা মাসিক কিস্তিতে ফোনটি কেনার সুযোগ থাকছে। এছাড়াও, ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান, ১ বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং অপোর নতুন বছরের মেগা লটারি অফারের মাধ্যমে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

কক্সবাজারে এই উন্মোচন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে অংশীদারিত্ব, ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণ এবং ইন্ডাস্ট্রির সেরা ক্যামেরা উদ্ভাবনের মাধ্যমে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ‘লাইভ ওয়াইড’ দর্শনকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে, যেখানে বাংলাদেশের ব্যবহারকারীরা নিজেদের গল্প আরও বড় পরিসরে তুলে ধরতে অনুপ্রাণিত হবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোঅপো রেনো১৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল মিট গ্রাহকদের ব্রেকআউট রুমের প্রসারতা বাড়াচ্ছে
প্রযুক্তি সংবাদ

গুগল মিট গ্রাহকদের ব্রেকআউট রুমের প্রসারতা বাড়াচ্ছে

এখন হোয়াটসঅ্যাপ দিয়েই টাকা পাঠানো যাবে!
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে রিয়েল-টাইম অনুবাদ সুবিধা চালু

বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ইউটিউব বিজ্ঞাপনে ‘হেইট স্পিচ’ ঠেকাতে গুগলের শর্ত পরিবর্তন

সর্বাধুনিক প্রসেসরে এলো ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোন
নির্বাচিত

সর্বাধুনিক প্রসেসরে এলো ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোন

৩৮০ গুণ দামে বিক্রি হলো প্রথম প্রজন্মের আইফোন
প্রযুক্তি সংবাদ

৩৮০ গুণ দামে বিক্রি হলো প্রথম প্রজন্মের আইফোন

ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক
নির্বাচিত

ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2026

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix