Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট শনাক্তে কঠোর হচ্ছে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের চুক্তি স্বাক্ষর
Share on FacebookShare on Twitter

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্যবহারকারীদের বয়স যাচাই প্রক্রিয়া আরো কঠোর করতে নতুন ও উন্নত প্রযুক্তি চালু করতে যাচ্ছে টিকটক। বিশেষ করে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় কঠোর বিধিনিষেধের আন্তর্জাতিক চাপ বাড়ার পর প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরো ইউরোপজুড়ে এ ব্যবস্থা কার্যকর হবে। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের পাশাপাশি ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্মগুলোর ওপরও শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত করে সরিয়ে ফেলার চাপ বাড়ছে।

গত এক বছর ধরে ইউরোপে পরীক্ষামূলকভাবে টিকটকের নতুন ব্যবস্থা চালু ছিল। এ প্রযুক্তি ব্যবহারকারীর প্রোফাইল তথ্য, পোস্ট করা ভিডিও এবং প্ল্যাটফর্মে তাদের আচরণ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অনুমান করতে পারে কোনো অ্যাকাউন্টটি ১৩ বছরের কম বয়সীর কিনা। এতে ব্যবহারকারীদের জন্মতারিখ, তারা কি ধরনের ভিডিও দেয় এবং কিভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেটিও নজরে রাখা হয়।

টিকটক জানিয়েছে, সিস্টেম যদি কোনো অ্যাকাউন্টকে সন্দেহজনক মনে করে, তখনই তা মুছে ফেলা হবে না। বিশেষজ্ঞ মডারেটররা বিষয়টি আবার যাচাই করবেন। এরপর প্রয়োজন হলে অ্যাকাউন্ট সরিয়ে দেয়া হবে।

ভুল করে কোনো অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে ব্যবহারকারী আপিল করতে পারবেন। তখন বয়স প্রমাণের জন্য মুখাবয়বভিত্তিক বয়স নির্ধারণ প্রযুক্তি, ক্রেডিট কার্ডের অনুমোদন কিংবা সরকারি পরিচয়পত্র দেখানোর সুযোগ দেয়া হবে। পরীক্ষামূলক সময়েই এ ব্যবস্থায় হাজার হাজার অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।

টিকটক দাবি করেছে, তাদের এ সিস্টেম ডেটা সুরক্ষা ও গোপনীয়তা আইন মেনেই কাজ করে। প্রযুক্তিটি কেবল অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। এছাড়া অন্য কোনো কাজে ব্যবহারকারীর তথ্য ব্যবহার করা হবে না।

তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় টিকটক আরো কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সীদের জন্য সরাসরি বার্তা পাঠানোর সুবিধা বন্ধ রাখা। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য দৈনিক ৬০ মিনিটের স্ক্রিন-টাইম সীমাবদ্ধতা। একই সঙ্গে রাতে ঘুমের সময় কোনো নোটিফিকেশন না পাঠানোর মতো ফিচারও রাখা হয়েছে। মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে।

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা নির্ধারণের চাপ বাড়ছে। অস্ট্রেলিয়া গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর প্রায় ৪৭ লাখ অ্যাকাউন্ট সরিয়ে দেয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও শিশুদের অতিরিক্ত ফোন ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই ধরনের বিধিনিষেধের ইঙ্গিত দিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্ট ও ডেনমার্কও বয়সসীমা নির্ধারণের বিষয়টি নিয়ে কাজ করছে।

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এ বছর আসছে অ্যাপলের সিজর সুইচ কিবোর্ড?
প্রযুক্তি সংবাদ

এ বছর আসছে অ্যাপলের সিজর সুইচ কিবোর্ড?

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

ঝুঁকিপূর্ণ ভিপিএন ব্যবহার না করার আহ্বান পলকের
নির্বাচিত

ঝুঁকিপূর্ণ ভিপিএন ব্যবহার না করার আহ্বান পলকের

দেশের তরুণদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন
নির্বাচিত

দেশের তরুণদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন

৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ স্মার্টফোন
নির্বাচিত

৫ হাজার টাকার মধ্যে সেরা ১০ স্মার্টফোন

ম্যাক্রো ফটোগ্রাফি ও ট্রিপল ক্যামেরার বাজেট ফোন এ১৬
নির্বাচিত

ম্যাক্রো ফটোগ্রাফি ও ট্রিপল ক্যামেরার বাজেট ফোন এ১৬

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix