Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে হাঁ ভোট দিন: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে হাঁ ভোট দিন: ফয়েজ আহমদ তৈয়্যব
Share on FacebookShare on Twitter

আজ গাজীপুর জেলা প্রশাসন অডিটোরিয়ামে গণভোট ২০২৬ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনের সর্বস্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।” তিনি গণভোট কার্যক্রমে প্রশাসনিক প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, এবারের নির্বাচন হবে দেশের শ্রেষ্ঠ নির্বাচন। কারণ হিসেবে তিনি বলেন, এবার নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করা হবে। সকল কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, নির্বাচনের দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা লাগানো থাকবে, ভিডিও ইমেজ থাকবে তাই কেউ অপরাধ করে পার পাবে না।

গাজীপুর শহর নিয়ে তিনি বলেন, নতুন শহর গড়ে তোলা সবার দায়িত্ব তাই সমন্বিত মাস্টার প্ল্যান থাকা প্রয়োজন। শ্রমিকদের আবাসন, যাতায়াত নিয়ে ভাবতে হবে। এটাও একটি বড় সংস্কার।

বিশেষ সহকারী আরও বলেন, আমাদের দেশে ক্ষমতার জন্য বারবার সংবিধান সংশোধন করা হয়েছে। সেখানে একক ব্যক্তিকে অপরিসীম ক্ষমতা দেয়া হয়েছে। তাই প্রধানমন্ত্রীর বাইরে কেউ কিছু করতে পারেনা। আমাদের দরকার এমন একটি সংবিধান যেখানে এক ব্যক্তিকে সব ক্ষমতা দিবে না।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান সংবিধানিক কাঠামোতে আর চলছে না, এ অবস্থার সংস্কার দরকার। তাই আমরা
ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ,
এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা এই তিনটি বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছি।

অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য গঠিত তাই সরকার সংস্কারের পক্ষে। অন্তর্বর্তী সরকারের প্রধানতম ম্যান্ডেট ছিলো সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার করতে গেলে বাধা আসে কারণ আমরা বিদ্যমান ব্যবস্থায় অভ্যস্ত। তাই সংস্কারের জন্য দেশবাসীকে সম্পৃক্ত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমাদের সকলের সম্মিলিত সচেতনতা আসলেই সংস্কার টেকস‌ই করতে পারবো বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ সহকারী আরও বলেন, আমরা বিশ্বাস করি ৫৪ বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে এ জঞ্জাল আমরা ঘুচবো। আমরা সন্তানদের জন্য, শিক্ষার্থীদের জন্য নতুন বাংলদেশ উপহার দিতে চাই। এই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আপনারা সবাই গণভোটে হাঁ ভোট নিশ্চিত করবেন।

গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ফয়েজ আহমদ তৈয়্যব গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে গাজীপুর জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

রমজানের উষ্ণতা ছড়িয়ে দিতে অপোর ফেসবুক ক্যাম্পেইন
নির্বাচিত

রমজানের উষ্ণতা ছড়িয়ে দিতে অপোর ফেসবুক ক্যাম্পেইন

আবারও সর্বোচ্চ করদাতার সন্মাননা পেলো গ্রামীণফোন
প্রযুক্তি সংবাদ

আবারও সর্বোচ্চ করদাতার সন্মাননা পেলো গ্রামীণফোন

১৩ কোটিতে সিম্ফনি
প্রযুক্তি সংবাদ

১৩ কোটিতে সিম্ফনি

অপারেটিং সিস্টেম ট্রেডমার্ক এর জন্য আবেদন করেছে হুয়াওয়ে
নির্বাচিত

অপারেটিং সিস্টেম ট্রেডমার্ক এর জন্য আবেদন করেছে হুয়াওয়ে

ভারতে বিনামূল্যে এআই সেবা দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো
প্রযুক্তি সংবাদ

ভারতে বিনামূল্যে এআই সেবা দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো

নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা ৪০
প্রযুক্তি সংবাদ

৬০০০ এমএইচ ব্যাটারীর নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা ৪০

Load More

ট্রেন্ডিং টপিক

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix