Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে গুগল পিক্সেল ১০এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 January 2026
ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
Share on FacebookShare on Twitter

গুগলের আসন্ন বাজেট স্মার্টফোন পিক্সেল ১০এ নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক কিছু ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটি আগামী ফেব্রুয়ারি মাসেই বাজারে আনতে পারে গুগল। নকশা ও স্পেসিফিকেশনের দিক থেকে এটি আগের পিক্সেল ৯এ–এর সঙ্গে বেশ মিল থাকতে পারে।

গত বছর গুগল পিক্সেল ১০ সিরিজ উন্মোচনের পর ধারণা করা হয়েছিল, ২০২৫ সালের শেষ দিকে পিক্সেল ১০এ প্রকাশ পাবে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে বিভিন্ন লিক ও প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য ডিজাইন, চিপসেট ও দাম সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে।

নকশায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম

ফাঁস হওয়া সিএডি রেন্ডার অনুযায়ী, পিক্সেল ১০এ–এর ডিজাইন অনেকটাই আগের মডেলের মতো হতে পারে। ফোনটির পেছনে সমতল প্লাস্টিক বডি দেখা যেতে পারে। ক্যামেরার জন্য থাকবে ছোট পিল–আকৃতির একটি আইল্যান্ড, যেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে।

এ ছাড়া ডিসপ্লের চারপাশে তুলনামূলক মোটা বেজেল থাকতে পারে, যা গুগলের ‘এ’ সিরিজের ফোনে সাধারণ বিষয়। প্রিমিয়াম মডেলের সঙ্গে বাজেট ফোনের পার্থক্য বোঝাতেই এমন নকশা ধরে রাখছে প্রতিষ্ঠানটি।

ডিসপ্লেতে নতুনত্ব কম

পিক্সেল ১০এ–তে ৬.৩ ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে থাকতে পারে, যা আগের মডেলের মতোই। এতে এলটিপিএস প্রযুক্তি ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রিফ্রেশ রেট ১ হার্জ পর্যন্ত কমবে না, যা প্রিমিয়াম পিক্সেল ফোনগুলোর এলটিপিও ডিসপ্লের মতো সুবিধা দেবে না।

প্রসেসর ও হার্ডওয়্যার

প্রসেসরের ক্ষেত্রে এবার গুগল কিছুটা ভিন্ন পথে হাঁটতে পারে। সাধারণত ‘এ’ সিরিজে নতুন টেনসর চিপ ব্যবহার করা হলেও, পিক্সেল ১০এ–তে থাকতে পারে টেনসর জি৪ চিপ, যা ইতিমধ্যে পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন টেনসর জি৫ চিপ টিএসএমসি–তে তৈরি হওয়ায় উৎপাদন খরচ তুলনামূলক বেশি। সে কারণেই গুগল জি৪ চিপ ব্যবহার করতে পারে, যদিও এতে কিছু পারফরম্যান্স উন্নয়ন যোগ করা হতে পারে।

র‍্যাম ও স্টোরেজের দিক থেকে বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। ফোনটিতে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। পাশাপাশি ২৫৬ জিবি স্টোরেজের একটি সংস্করণও বাজারে আসতে পারে।

ব্যাটারি ও চার্জিং

পিক্সেল ১০এ–তে ৫,১৯৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। তবে চার্জিং স্পিডে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

সম্ভাব্য দাম ও উন্মোচনের সময়

একজন পরিচিত টিপস্টারের তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি পিক্সেল ১০এ উন্মোচন হতে পারে। ভারতে ফোনটির ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৫২ হাজার রুপি হতে পারে। আর ২৫৬ জিবি সংস্করণের সম্ভাব্য দাম ধরা হচ্ছে প্রায় ৬৩ হাজার রুপি।

তবে এখনো পর্যন্ত গুগলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই এসব তথ্যকে প্রাথমিক হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। আনুষ্ঠানিক ঘোষণার সময় স্পেসিফিকেশন ও দামে পরিবর্তন আসতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল পিক্সেল ১০এ

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘গায়েবি’ টুইটের পরীক্ষায় টুইটার
প্রযুক্তি সংবাদ

মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

অনলাইন ব্যবসায় সাফল্য পেতে অনুসরণ করতে পারেন এই দশটি ধাপ

বাজারে এল ওয়ানপ্লাস ১৫
প্রযুক্তি সংবাদ

বাজারে এল ওয়ানপ্লাস ১৫

স্ন্যাপড্রাগন ৮৮৮ এর বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করেছে কোয়ালকম
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৮৮ এর বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করেছে কোয়ালকম

এসভিজি ফাইল ফরম্যাট ব্যবহার করছে সাইবার অপরাধীরা: সফোস
প্রযুক্তি সংবাদ

এসভিজি ফাইল ফরম্যাট ব্যবহার করছে সাইবার অপরাধীরা: সফোস

ইউটিউবে বড় আপডেট: ভিডিও দেখেও করা যাবে মাল্টিটাস্কিং
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে বড় আপডেট: ভিডিও দেখেও করা যাবে মাল্টিটাস্কিং

Load More

ট্রেন্ডিং টপিক

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?
প্রযুক্তি সংবাদ

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি
অটোমোবাইল

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2026

ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে গুগল পিক্সেল ১০এ

Techzoom.TV |
TechzoomTV