Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
আইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে
Share on FacebookShare on Twitter

বাজারে এখনো আইফোন ১৭ সিরিজের আলোচনা পুরোপুরি থামেনি। অফিসিয়াল লঞ্চেও সময় আছে যথেষ্ট। তবুও প্রযুক্তিপ্রেমীদের নজর এরই মধ্যে চলে গেছে আইফোন ১৮ প্রো নিয়ে। নতুন এই আইফোন ঘিরে প্রতিদিনই সামনে আসছে নানান জল্পনা-কল্পনা ও ফাঁস হওয়া তথ্য। সম্প্রতি একজন জনপ্রিয় অ্যাপল টিপস্টার এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা আইফোন ১৮ সিরিজকে নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আইফোন ১৮ প্রো সংক্রান্ত বেশ কিছু তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক থেকে। চ্যানেলটির হোস্ট জন প্রোসার তার ভিডিওতে ফোনটির সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা সেটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার দাবি অনুযায়ী, অ্যাপল এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটতে পারে।

তার তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রোতে আর আগের মতো প্রশস্ত ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে না। তার বদলে থাকতে পারে একটি পাঞ্চ-হোল কাটআউট। আগের গুজবেও এই বিষয়টি উঠে এসেছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো অ্যাপল নাকি ডিসপ্লের নিচে থাকা ফেস আইডি সেন্সর সরিয়ে ফেলার প্রযুক্তিতে বড় সাফল্য পেয়েছে। যদি সত্যি হয়, তাহলে এটি অ্যাপলের ডিজাইন ইতিহাসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে।

প্রোসারের মতে, আইফোন ১৮ প্রো দেখতে খুব বেশি আলাদা না হলেও আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় আরও রুচিসম্মত হবে। নতুন করে সাজানো ক্যামেরা আইল্যান্ড ডিজাইন আবারও এই সিরিজে জায়গা পেতে পারে, যা ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে।

নতুন প্রো সিরিজে ব্যবহার হতে পারে এ২০ প্রো চিপসেট, যা আগের তুলনায় আরও শক্তিশালী ও স্মার্ট হবে।
এআই ফিচার আরও ভালোভাবে চালানোর জন্য ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এছাড়া দ্রুত ইন্টারনেট ও স্থিতিশীল কানেকশনের জন্য অ্যাপল তাদের নতুন সি২ মডেম যুক্ত করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ক্যামেরা বিভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। গুজব বলছে, অ্যাপল প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম আনতে পারে। এই ফিচার এরই মধ্যে অন্যান্য অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে দেখা গেছে, যা আলোর ওপর আরও ভালো নিয়ন্ত্রণ এনে দেয়।

আইফোন ১৮ প্রো লঞ্চ হতে পারে একাধিক নতুন রঙে। ফাঁস হওয়া ভিডিওতে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙের উল্লেখ রয়েছে। আগের একটি ফাঁস হওয়া তথ্যে এই রংগুলোর ইঙ্গিত মিলেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে অ্যাপল আবারও তাদের প্রো সিরিজের রঙের প্যালেটে পরিবর্তন আনতে পারে।

তবে মনে রাখতে হবে, এসব তথ্যই এখনো গুজবের ওপর ভিত্তি করে। আইফোন ১৮ প্রো তো দূরের কথা, অ্যাপলের সম্ভাব্য আইফোন ফোল্ড বাজারে আসতেও এখনো অনেক সময় বাকি। তাই অফিসিয়াল ঘোষণার আগে এই তথ্যগুলোকে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না।

Tags: আইফোন ১৮

এই বিভাগ থেকে আরও পড়ুন

“কনভেনশনাল থেকে স্মার্ট: ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স”
প্রযুক্তি সংবাদ

“কনভেনশনাল থেকে স্মার্ট: ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স”

স্মার্টফোনে ব্যাক কভার লাগিয়ে যে ক্ষতি করছেন
নির্বাচিত

স্মার্টফোনে ব্যাক কভার লাগিয়ে যে ক্ষতি করছেন

সব নির্মাতার ইউটিউব লাইভস্ট্রিমেই থাকবে ‘অটো ক্যাপশন’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনে ইউটিউবের নতুন সুবিধা

একবার চার্জেই ৯৫ কিমি চলবে বাজাজ এর স্কুটার
অটোমোবাইল

একবার চার্জেই ৯৫ কিমি চলবে বাজাজ এর স্কুটার

দারাজ ফ্ল্যাশ সেলে রিয়েলমি সি৫১
প্রযুক্তি সংবাদ

দারাজ ফ্ল্যাশ সেলে রিয়েলমি সি৫১

‘স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টারনেট সাশ্রয়ী করতে হবে’
নির্বাচিত

‘স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টারনেট সাশ্রয়ী করতে হবে’

Load More

ট্রেন্ডিং টপিক

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix