Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে আইফোনের রেকর্ড বিক্রি, ধুঁকছে অ্যান্ড্রয়েড বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার ভারতে অ্যাপলের আইফোন এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে। ২০২৫ সালে দেশটিতে আইফোন বিক্রির সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। গত এক বছরে ভারতে প্রায় ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইউনিট আইফোন বিক্রি হয়েছে। যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতের স্মার্টফোন বাজারে অ্যাপলের অংশীদারিত্ব বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৯ শতাংশে। ২০২৪ সালে যা ছিল মাত্র ৭ শতাংশ। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিক স্মার্টফোন বাজার স্থবির থাকলেও প্রিমিয়াম ক্যাটাগরিতে অ্যাপলের এই জয়জয়কার প্রযুক্তি বিশ্বে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিচালক তরুণ পাঠক বলেন, আইফোনের বৈচিত্র্যময় পণ্য তালিকা এবং ভারতীয় গ্রাহকদের মধ্যে দামি ফোন ব্যবহারের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষাই অ্যাপলকে এই অবস্থানে নিয়ে এসেছে।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক সম্প্রতি ভারতকে ‘অসাধারণ বাজার’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, গত বছরের শেষ প্রান্তিকে ভারতে রাজস্ব আয়ের সব রেকর্ড ভেঙেছে অ্যাপল। কেবল ফোন বিক্রিই নয়, স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি এবং খুচরা বিক্রয় কেন্দ্র (অ্যাপল স্টোর) বাড়িয়ে নিজেদের ভিত্তি আরও মজবুত করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি নয়ডায় অ্যাপলের পঞ্চম স্টোরটি চালু করা হয়েছে।

গ্রাহক টানতে অ্যাপল ভারতে তাদের বিভিন্ন সেবার দামও কমিয়ে দিয়েছে। পেশাদারদের জন্য ‘অ্যাপল ক্রিয়েটর স্টুডিও’ সাবস্ক্রিপশন ভারতে মাত্র ৩৯৯ টাকায় চালু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় ৬৬ শতাংশ কম। সস্তায় প্রিমিয়াম সেবা দিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিজেদের ইকোসিস্টেমে ভেড়াতে চাইছে অ্যাপল।

২০২৫ সালে ভারতের সামগ্রিক স্মার্টফোন বাজার প্রায় ১৫ কোটি ইউনিটে স্থির ছিল। তবে ৩০ হাজার রুপির বেশি দামের ফোনের বাজারে ১৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। বর্তমানে ভারতের মোট ফোন চালানের ২৩ শতাংশই প্রিমিয়াম সেগমেন্টের দখলে। অন্যদিকে, প্রতিস্থাপন চক্র দীর্ঘ হওয়া এবং নতুন ফিচারের অভাবে সস্তা স্মার্টফোনের চাহিদা অনেকটাই কমে গেছে।

বাজারের তথ্যমতে, ২৩ শতাংশ শেয়ার নিয়ে ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষে রয়েছে চীনা ব্র্যান্ড ভিভো। ১৫ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে স্যামসাং এবং ১৩ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শাওমি। রেকর্ড বিক্রির পরও জনপ্রিয় অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলোর ভিড়ে অ্যাপল এখনো শীর্ষ তিনের বাইরে রয়ে গেছে।

কাউন্টারপয়েন্ট সতর্ক করে জানিয়েছে, ২০২৬ সালে ভারতের স্মার্টফোন বাজার ২ শতাংশ সংকুচিত হতে পারে। বিশেষ করে মেমোরি বা র‍্যামের দাম বেড়ে যাওয়ায় ১৫ হাজার টাকার নিচের ফোনগুলোর দাম বাড়বে। এতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও প্রিমিয়াম ফোনের জনপ্রিয়তা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Tags: আইফোনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে অনারের ন্যাশনাল ডিস্টিবিউটর ‘এমএইচ টেকনোলজি লিমিটেড”
নির্বাচিত

দেশে অনারের ন্যাশনাল ডিস্টিবিউটর ‘এমএইচ টেকনোলজি লিমিটেড”

বিশ্বব্যাপী বাংলাদেশকে পরিচিত করছে ওয়ালটন: পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী বাংলাদেশকে পরিচিত করছে ওয়ালটন: পলক

ইনস্টাগ্রামের নতুন ফিচারটি সম্পর্কে জানেন?
নির্বাচিত

কিশোর বয়সীদের সুরক্ষায় ইনস্টাগ্রামের নতুন ফিচার

শাওমির লেটেস্ট অপারেটিং সিস্টেমের আপডেট পাবে যেসব ফোন
নির্বাচিত

শাওমির লেটেস্ট অপারেটিং সিস্টেমের আপডেট পাবে যেসব ফোন

দুবছরে সাড়ে চারশো ধর্ষণ, উবারে সুরক্ষা নিয়ে প্রশ্ন
অটোমোবাইল

দুবছরে সাড়ে চারশো ধর্ষণ, উবারে সুরক্ষা নিয়ে প্রশ্ন

গোপনে অর্থ চুরি করে যে ১৪ অ্যাপ!
নির্বাচিত

গোপনে অর্থ চুরি করে যে ১৪ অ্যাপ!

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix