Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 January 2026
শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
Share on FacebookShare on Twitter

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শন এবং দেশীয় উদ্ভাবনকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএমসি) আয়োজিত এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’।

প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই মেগা ইভেন্টের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এক্সপোতে উদ্ভাবনী তরুণদের দক্ষতা প্রদর্শন এবং স্থানীয় প্রযুক্তি পণ্যের প্রচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে পুরো মেলা প্রাঙ্গণকে কয়েকটি বিশেষ জোনে ভাগ করা হয়েছে

শিক্ষার্থীদের সেরা উদ্ভাবনসমূহ এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে ইনোভেশন জোন, দেশি-বিদেশি ব্র্যান্ডের গ্যাজেট এর জন্য ডিজিটাল ডিভাইস ও মোবাইল জোন, তরুণ প্রজন্মের গেমিং প্রতিভার বিকাশে আছে ই-স্পোর্টস জোন এবং দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে ব্যাবসায়িক নেটওয়ার্কিং এর জন্য আছে বিটুবি জোন।

চার দিনব্যাপী এই আয়োজনে পাঁচটি গুরুত্বপূর্ণ সেমিনার এবং চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা, ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার নিরাপত্তা নিয়ে দেশের বরেণ্য তথ্যপ্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকেরা আলোচনা করবেন। আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “বাংলাদেশ এখন বিশ্বজুড়ে প্রযুক্তির রোল মডেল। এই এক্সপো আমাদের স্থানীয় সক্ষমতাকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে প্রমাণের বড় প্ল্যাটফর্ম।”

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে (প্রথম দিন উদ্বোধনের পর শুরু হবে)। দর্শকদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে হলেও অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আগ্রহীরা www.ddiexpo.com.bd ঠিকানায় অথবা মেলা প্রাঙ্গণে সরাসরি নিবন্ধন করতে পারবেন। পুরো মেলা প্রাঙ্গণ স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে উচ্চগতির ফ্রি ওয়াই-ফাই সুবিধার আওতায় থাকবে।

এবারের আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে ইপসন, অনর, এইচপি, লেনোভো, অপো, স্যামসাং ও শাওমির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো যুক্ত রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, চার দিনে প্রায় ৩ লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে এই প্রযুক্তির মহা-উৎসব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনরঅপোইপসনএইচপিলেনোভোশাওমিস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই
নির্বাচিত

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই

উদ্ভাবনী পণ্য উৎপাদন ও দক্ষিণ কোরিয়ায় বাজারজাতে ওয়ালটন-হানের মধ্যে চুক্তি
নির্বাচিত

উদ্ভাবনী পণ্য উৎপাদন ও দক্ষিণ কোরিয়ায় বাজারজাতে ওয়ালটন-হানের মধ্যে চুক্তি

মহাকাশ বিজ্ঞানে নতুন প্রজন্ম ঢাকায় অনুষ্ঠিত হলো প্রথম “অ্যাস্ট্রোনট ক্যাম্প”
প্রযুক্তি সংবাদ

মহাকাশ বিজ্ঞানে নতুন প্রজন্ম ঢাকায় অনুষ্ঠিত হলো প্রথম “অ্যাস্ট্রোনট ক্যাম্প”

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্ক করল ভারত সরকার
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্ক করল ভারত সরকার

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের
প্রযুক্তি সংবাদ

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের

গুরুতর নিরাপত্তা ত্রুটি ইন্টারনেট এক্সপ্লোরারে
প্রযুক্তি সংবাদ

বিদায় নিচ্ছে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 January 2026

শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

Techzoom.TV |
TechzoomTV