Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)–তে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ফোনটি তুলে ধরা হয়।

‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয় ২৮ জানুয়ারি এবং শেষ হবে ৩১ জানুয়ারি। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি সংস্থা ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।

প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রদর্শনীতে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রা, বৈশ্বিক বিনিয়োগ, টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম, স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সম্ভাবনা এবং এনইআইআর–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে অংশ নেয় অনার বাংলাদেশ। অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে অনার দেশের বাজারের জন্য তাদের নতুন এআই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ তুলে ধরে। ফোনটিতে রয়েছে এআইমেজ সহ উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে সিআইপিএ ৫.৫ রেটেড ইমেজ স্ট্যাবিলাইজেশন– যা প্রযুক্তিখাতের অন্যতম উন্নত এআই টেলিফটো সিস্টেম হিসেবে বিবেচিত।

স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন এলিট জেন ৫ প্রসেসর। পাশাপাশি, এতে রয়েছে অনারের সিলিকন কার্বন ব্যাটারি ও এআই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। দ্রুত চার্জিংয়ের জন্য এতে আছে ১০০ ওয়াট সুপারচার্জ ওয়্যার্ড এবং ৮০ ওয়াট এর ওয়্যারলেস চার্জিং সুবিধা।

অনুষ্ঠান প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর মতো আয়োজন ডিজিটাল রূপান্তরের প্রতি বাংলাদেশের অঙ্গীকারেরই প্রতিফলন। অনার এই যাত্রায় পাশে থাকতে পেরে গর্বিত। ম্যাজিক৮ প্রো স্থানীয় বাজারে আনার পাশাপাশি বাংলাদেশে আমাদের নতুন কারখানার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতেও আমরা ভূমিকা রাখছি। দেশের ক্রমবিকাশমান ডিজিটাল ইকোসিস্টেমের অংশ হতে পেরে আমরা সবসময়ই আনন্দিত।”

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ দর্শনার্থীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। একই সঙ্গে শিল্পখাতের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে যুক্ত হওয়া এবং ভবিষ্যতের ডিজিটাল খাত নিয়ে আলোচনার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এ আয়োজন।

Tags: ম্যাজিক৮ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার আবেগের উপরও নজরদারি চালাবে স্মার্ট ব্যান্ড!
নির্বাচিত

এবার আবেগের উপরও নজরদারি চালাবে স্মার্ট ব্যান্ড!

করোনা ম্যাপ: সবাইকে তথ্য দেয়ার জন্য অনুরোধ
প্রযুক্তি সংবাদ

করোনা ম্যাপ: সবাইকে তথ্য দেয়ার জন্য অনুরোধ

আন্ডার ডিসপ্লে ক্যামেরা স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি
নির্বাচিত

আন্ডার ডিসপ্লে ক্যামেরা স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া
নির্বাচিত

১ আগস্টের পরে ক্রয়কৃত অবৈধ ফোন বন্ধ হচ্ছে

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
প্রযুক্তি পরামর্শ

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়

বাংলাদেশের বাজারে লঞ্চ হলো টেকনো স্পার্ক ২০ প্রো+
প্রযুক্তি বাজার

বাংলাদেশের বাজারে লঞ্চ হলো টেকনো স্পার্ক ২০ প্রো+

Load More

ট্রেন্ডিং টপিক

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix