Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দিনে ১০০ বারের বেশি আপনার ফোনের ডাটা ট্র্যাক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
দিনে ১০০ বারের বেশি আপনার ফোনের ডাটা ট্র্যাক হচ্ছে
Share on FacebookShare on Twitter

আজকের দিনে আমরা যতটা শারীরিকভাবে সচেতন, ডিজিটালভাবে ততটা সচেতন থাকি না। অথচ, একদিনে আমাদের প্রতিটি ডিজিটাল পদক্ষেপে আমাদের তথ্য ট্র্যাক করা হয়। আপনার ফোন, অ্যাপ, ব্রাউজার, সোশ্যাল মিডিয়া সবকিছুই আমাদের কার্যকলাপ নজরে রাখে।

আপনার প্রতিটি ক্লিক, সোয়াইপ বা সার্চের মাধ্যমে আমরা একটি ডিজিটাল ট্রেল রেখে যাই। এই ডেটা প্রায়শই বিশ্লেষণ করা হয়, ট্র্যাক করা হয় এবং অনেক সময় বিক্রি করা হয় অবচেতনভাবেই। কে আপনার ডাটা ট্র্যাক করছে?

আপনি হয়তো মনে করেন, শুধু আপনার ফোন বা অ্যাপগুলো আপনার তথ্য জানে। কিন্তু প্রকৃতপক্ষে বড় টেক কোম্পানি, বিজ্ঞাপনদাতা, ডাটা ব্রোকার এবং সরকার আপনার অনলাইন কর্মকাণ্ড নজর রাখে। ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ ওয়েবসাইটে ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার হয়, যার অনেকগুলো তৃতীয় পক্ষের।

কোথায় ডাটা সংগ্রহ হচ্ছে?
১. সোশ্যাল মিডিয়া: ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক আপনার লাইক, কমেন্ট, শেয়ার, স্টোরি ভিউ সব কিছু ট্র্যাক করে। এই ডাটা ব্যবহার করে তারা কাস্টমাইজড বিজ্ঞাপন দেখায় এবং তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয়।

২. সার্চ ইঞ্জিন: গুগল দিনে ৮.৫ বিলিয়ন সার্চ প্রসেস করে। লোকেশন, সার্চ ইতিহাস এবং ওয়েবসাইট ভিজিট ট্র্যাক করা হয়।

৩. অ্যাপ ও ওয়েবসাইট: অনেক অ্যাপ ব্যবহারকারীর অবস্থান, ব্রাউজিং হিস্ট্রি এবং ডিভাইসের আইডি ট্র্যাক করে। পিউ রিসার্স ২০১৯ অনুযায়ী, ৭২ শতাংশ আমেরিকান মনে করেন তারা ক্রমাগত ট্র্যাক হচ্ছেন।

৪. সরকারি নজরদারি: অনেক সরকার অনলাইনে পর্যবেক্ষণ চালায়। প্রাইভেসি ইন্টারন্যাশনাল অনুসারে অন্তত ৮৯টি দেশ ইন্টারনেট নজরদারি করে।

মূলত ডাটার মাধ্যমে তৈরি বিজ্ঞাপন আপনার ক্রয় আচরণ প্রভাবিত করে। আপনার রাজনৈতিক মত, খরচের অভ্যাস, শখ এবং এমনকি আবেগও বিশ্লেষণ করা হয়। তবে ডাটা লঙ্ঘন ও পরিচয় চুরি একটি বড় সমস্যা। ২০২২ সালে ১.৪ বিলিয়ন রেকর্ড লঙ্ঘন হয়েছিল। পরিচয় চুরি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। একবার ডাটা ছড়িয়ে গেলে তা ফেরানো কঠিন। অনেক কোম্পানি আপনার অনুমতি ছাড়া ডাটা বিক্রি বা ভাগ করতে পারে।

ডাটা কীভাবে সংগ্রহ হয়?

১. কুকিজ: ওয়েবসাইটে আপনার আচরণ ট্র্যাক করে। তৃতীয় পক্ষের কুকিজ বিজ্ঞাপনের জন্য ব্যবহার হয়।
২. লোকেশন ট্র্যাকিং: অনেক অ্যাপ আপনার অবস্থান সংগ্রহ করে, এমনকি যখন প্রয়োজনও হয় না।
৩. ডিভাইস ফিঙ্গারপ্রিন্টিং: ব্রাউজার, OS, স্ক্রিন রেজোলিউশন দিয়ে ডিভাইস শনাক্ত করা হয়।
৪. সার্চ ও ক্রয় হিস্ট্রি: আপনার সার্চ ও কেনাকাটার তথ্য ব্যবহার করে আপনার প্রোফাইল তৈরি হয়।

আসুন জেনে নেই ২৪ ঘণ্টায় কখন কে আপনার ডাটা ট্র্যাক করে

সকাল ৬-৮টা: ফোন আনলক এবং প্রথম ব্যবহার
সকাল শুরু হতেই আমাদের ফোন আমাদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে। ফোন আনলক করা মাত্র লোকেশন, সময়, নোটিফিকেশন ডাটা ট্র্যাক করা হয়। গুগল বা অ্যাপল আপনার ফোনের অবস্থান ও ডিভাইস ব্যবহার প্যাটার্ন যাচাই করে। যদি ডুয়াল সিম বা ওয়েলনেস অ্যাপ চালু থাকে, সে তথ্যও লগ হয়। চমকপ্রদ তথ্য হচ্ছে শুধু ফোন আনলক করলেই সাধারণত ৩-৫টি অ্যাপের মাধ্যমে ডাটা ট্র্যাক হয়।

সকাল ৮-১০টা: সোশ্যাল মিডিয়া স্ক্রল
ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব সময়ই আমাদের কর্মকাণ্ড মনিটর করে। কে কোন পোস্টে লাইক দিল, কোন স্টোরি দেখল সব তথ্য রেকর্ড হয়। অ্যাড পার্সোনালাইজেশনের জন্য ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করা হয়। কনভারসেশন, মেসেজের ফ্রিকোয়েন্সি ও টাইমস্ট্যাম্পও লগ করা হয়। মজার ব্যাপার হচ্ছে ১০ মিনিটের স্ক্রলেই প্রায় ২০-৩০ ডাটা পয়েন্ট তৈরি হয়।

সকাল ১১-১টা: কাজ ও ব্রাউজিং
এই সময়টা সাধারণত সবাই নিজের কাজে ব্যস্ত থাকেন। এই সময়টাতে গুগল সার্চ, ইউটিউব বা অন্যান্য ব্রাউজিং অ্যাপগুলো আপনার সার্চ হিস্ট্রি, ভিডিও দেখা, ক্লিক করা লিঙ্ক সংগ্রহ করে। কুকিজ ও থার্ড-পার্টি ট্র্যাকারস ঠিক এই সময়টাতে আপনার আগ্রহের বিষয়গুলো বিশ্লেষণ করে। ওয়ার্ক ফ্রম হোম বা অফিসে ব্যবহার করা মেসেজিং ও প্রজেক্ট টুলের ডাটা ব্যাকএন্ডে সংরক্ষিত হয়। এই সময় এক ঘণ্টার ব্রাউজিংয়ে সাধারণত ৫০-৬০টি ডাটা ট্র্যাকিং ইভেন্ট হয়।

দুপুর ২-৪টা: লোকেশন এবং লাইফস্টাইল অ্যাপ
ভাতঘুমের এই সময়টায় ম্যাপস, ডেলিভারি বা রাইড-হাইলিং অ্যাপ আপনার রুট, সময়, দূরত্ব ট্র্যাক করে। হেলথ/ফিটনেস অ্যাপের মাধ্যমে আপনার হাঁটা, ক্যালরি, হার্ট রেট সব কিছু লগ হয়। কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, তাই ব্যবহার না করলেও ডাটা আপডেট হয়। প্রতিটি লোকেশন চেক বা রাউট আপডেট একটি আলাদা ডাটা পয়েন্ট হিসেবে গণ্য হয়।

বিকেল ৫-৭টা: শপিং এবং স্ট্রিমিং
এই সময় অনলাইন শপিং অ্যাপস যেমন-অ্যামাজন, ফ্লিপকার্ট আপনার ব্রাউজ করা প্রোডাক্ট, কার্টে রাখা আইটেম, সার্চ হিস্ট্রি ধরে রাখে। নেটফ্লিক্স, স্পোটিফাই, ইউটিউব-কতক্ষণ দেখলেন বা শুনলেন, কোন জনরা বেশি পছন্দ হলো, সব তথ্য লগ হয়। মজার ব্যাপার হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে এক ঘণ্টা কনটেন্ট দেখলেই ২০-৩০টি ডাটা পয়েন্ট তৈরি হয়।

রাত ৮ ১০টা: চ্যাট এবং ভয়েস সার্চ
হোয়াটসঅ্যাপ ভয়েস নোটস, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সিরি বা অ্যালেক্স আপনার কথোপকথন বা কমান্ড ট্র্যাক করা হয়। এআই ফিচারের জন্য কথোপকথনের কিছু ডাটা সংরক্ষিত হতে পারে। প্রাইভেসি সেটিং না থাকলে, ডাটা ব্যবহৃত হতে পারে বিজ্ঞাপন বা পার্সোনালাইজেশনের জন্য। শুধু ভয়েস কমান্ড নয়, প্রতিটি ট্যাপ বা স্বয়ংক্রিয় সাজেশনও লগ হয়।

রাত ১১-১টা: ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও স্লিপ মোড
ওয়েদার, হেলথ, লোকেশন সার্ভিসেস রাতেও ডাটা আপডেট হয়। অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলার কারণে তথ্য সংগ্রহ অব্যাহত থাকে। পুশ নোটিফিকেশনস ও অ্যাপ অ্যানালিটিকস এই সময়েও চলতে থাকে। রাতের ব্যাকগ্রাউন্ড ডাটা সাধারণত সকালের তুলনায় কম, কিন্তু সম্পূর্ণ বন্ধ নয়।

সংক্ষেপে বলা যায়, একজন ব্যবহারকারীর ডিভাইস প্রতিদিন শতাধিক, সম্ভবত কয়েকশোবার তার তথ্য ট্র্যাক করছে। লোকেশন চেক: ৩০-৫০ বার, সোশ্যাল মিডিয়া স্ক্রল: ২০-৩০ বার প্রতি ১০ মিনিট, ব্রাউজিং/শপিং: ৫০-৬০ বার, ভয়েস/এআই কমান্ডস: ১০-২০ বার। মোটামুটি সাধারণ দিনে শতাধিক ডাটা পয়েন্ট সংগ্রহ হচ্ছে আপনার ব্যবহার অনুসারে।

যেভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন

১. প্রাইভেসি সেটিংস ঠিক করুন: সোশ্যাল মিডিয়া ও অ্যাপের প্রাইভেসি সেটিংস নিয়মিত চেক করুন।
২. এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করুন: সিগন্যাল বা হোয়াটসঅ্যাপের মতো নিরাপদ মেসেজিং অ্যাপ ব্যবহার করুন।
৩. প্রাইভেসি টুল ব্যবহার করুন: প্রাইভেসি বাডজার, ইউব্লক অরিজিন বা ব্রেভ/ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করুন।
৪. লোকেশন ট্র্যাকিং বন্ধ করুন: প্রয়োজন ছাড়া লোকেশন সেবা বন্ধ রাখুন।
৫. ভিপিএন ব্যবহার করুন: ভিপিএন ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে আইপি লুকায়।
৬. অ্যাপ ও পারমিশন বেছে নিন: কেবল বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করুন এবং পারমিশন নিয়মিত চেক করুন।
৭. কুকিজ ও ব্রাউজিং ডেটা মুছে দিন: ইঙ্কগনিটো মোডে ব্রাউজ করুন, তবে লক্ষ্য রাখুন এটি সম্পূর্ণ নিরাপত্তা দেয় না।

Tags: ফোনের ডাটা ট্র্যাক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড
নির্বাচিত

অফলাইনে গুগল ড্রাইভ যেভাবে ব্যবহার করবেন

ব্যাকগ্রাউন্ডে পাসওয়ার্ড পরীক্ষা করবে গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

ব্যাকগ্রাউন্ডে পাসওয়ার্ড পরীক্ষা করবে গুগল ক্রোম

অ্যান্ড্রয়েডের ক্যামেরা অ্যাপে বিপজ্জনক নিরাপত্তা ত্রুটি
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডের ক্যামেরা অ্যাপে বিপজ্জনক নিরাপত্তা ত্রুটি

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম
টিপস

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম

প্রযুক্তি সংবাদ

বাবুগঞ্জে নগদ অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা উধাও!

২৮ টি হাইটেক পার্কে গুগলের মত অফিস করা চেষ্টা করছি: পলক
নির্বাচিত

২৮ টি হাইটেক পার্কে গুগলের মত অফিস করা চেষ্টা করছি: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
বিবিধ

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!
বিবিধ

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix