Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টার্টআপে বড় বাধা ‘নীতিগত সহায়তা’, বাজেট বাড়ানোর দাবি উদ্যোক্তাদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
স্টার্টআপে বড় বাধা ‘নীতিগত সহায়তা’, বাজেট বাড়ানোর দাবি উদ্যোক্তাদের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে স্টার্টআপগুলোর ব্যর্থতার হার বিশ্বের অনেক দেশের তুলনায় কম হলেও এই খাতের টেকসই বিকাশে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে নীতিগত সহায়তার অভাব। উদ্যোক্তারা বলছেন, সঠিক সময়ে সরকারের পলিসি সাপোর্ট এবং বাজেট বরাদ্দ না পেলে স্টার্টআপ ইকোসিস্টেমকে বড় কোম্পানিতে রূপান্তর করা সম্ভব হবে না।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর দ্বিতীয় দিনে এক সেমিনারে দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা এসব কথা বলেন।

পাঁচটি প্যারামিটার নিশ্চিতের তাগিদ
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টার্টআপ বাংলাদেশের সিইও নুরুল হাই। তিনি বলেন, দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে টেকসই করতে পাঁচটি বিষয় জরুরি: মেধাবীদের সম্পৃক্ততা (ট্যালেন্ট কনভার্সন), পুঁজির গভীরতা (ক্যাপিটাল ডেফথ), বাজারে প্রবেশাধিকার (মার্কেট অ্যাক্সেস), বিশ্বস্ত অবকাঠামো এবং বিনিয়োগ থেকে বের হওয়ার পথ (এক্সিট পাথওয়ে)।

নুরুল হাই জানান, দেশে বর্তমানে ১২ কোটি ৯৮ লাখ ইন্টারনেট ব্যবহারকারী এবং ২৩ কোটি ৯৩ লাখ এমএফএস অ্যাকাউন্ট থাকলেও ক্যাপিটাল ও ফাইন্যান্সিং এখনো বড় চ্যালেঞ্জ। তবে সরকার ‘ফান্ড অব ফান্ড’ সহ নানা উদ্যোগ নিয়ে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে।

বাজেট ও কর কাঠামো নিয়ে অসন্তোষ
উদ্যোক্তারা মনে করেন, ডিজিটাল বাংলাদেশের সফলতার তুলনায় আইসিটি খাতে বাজেটের বরাদ্দ খুবই কম।

চালডাল ডটকমের সিইও ওয়াসিম আলীম বলেন, আইসিটি খাত জিডিপিতে বড় অবদান রাখলেও বাজেট পর্যাপ্ত নয়।

শিখো ডটকমের সিইও শাহীর চৌধুরী অভিযোগ করেন, ডিভাইসের ওপর অতিরিক্ত ট্যাক্স এবং ইন্টারনেটের উচ্চমূল্য সাধারণ মানুষের কাছে স্টার্টআপ সেবা পৌঁছানোর পথে বড় বাধা।

বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইন্টারনেট ও এমএফএস ব্যবহারকারীর অতিরঞ্জিত তথ্য সিদ্ধান্তের ক্ষেত্রে ঝুঁকি বাড়াতে পারে।

সমন্বয় ও আমলাতান্ত্রিক জটিলতা
স্টার্টআপগুলোর জন্য একটি স্বাধীন ও কেন্দ্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন লাইটক্যাসল পার্টনার্সের সিইও বিজন ইসলাম। অন্যদিকে, শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক বলেন, সরকারের ‘ফান্ড অব ফান্ড’ উদ্যোগটি ইতিবাচক হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া অনেক জটিল। আমলাতান্ত্রিক জটিলতা না কমলে স্টার্টআপগুলো এর সুফল পাবে না।

আশার আলো ‘ফান্ড অব ফান্ড’
চ্যালেঞ্জ থাকলেও সরকারের নতুন উদ্যোগগুলো নিয়ে আশাবাদী পাঠাও বাংলাদেশের সিইও ফাহিম আহমেদ। তিনি বলেন, স্টার্টআপ পলিসি সহজ করা এবং বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশ থেকে বিশ্বমানের কোম্পানি গড়ে ওঠা সম্ভব।

সেমিনারে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বক্তারা সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

Tags: উদ্যোক্তাস্টার্টআপস্টার্টআপ পলিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবাহিত নারীরা গুগলে যা বেশি খোঁজেন
নির্বাচিত

বিবাহিত নারীরা গুগলে যা বেশি খোঁজেন

অডিও-ভিডিও কল রেকর্ড করা যাবে ট্রুকলারে
নির্বাচিত

ভুয়া কল ঠেকাতে এআই ব্যবহার করবে ট্রুকলার

গুগলের প্লে স্টোরকে টেক্কা দিতে চীনা ফোন ব্র্যান্ডগুলোর জোট
নির্বাচিত

গুগলের প্লে স্টোরকে টেক্কা দিতে চীনা ফোন ব্র্যান্ডগুলোর জোট

শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর
প্রযুক্তি সংবাদ

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
টেলিকম

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা
অটোমোবাইল

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix