Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিসি গেমিং হার্ডওয়্যার বিক্রি হয়েছে ৪৫ বিলিয়ন ডলারের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
পিসি গেমিং হার্ডওয়্যার বিক্রি হয়েছে ৪৫ বিলিয়ন ডলারের কাছাকাছি
Share on FacebookShare on Twitter

পিসি গেমিং হার্ডওয়্যারের বাজারে সম্প্রতি বড় প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। নতুন এক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাজারটি রেকর্ড ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং মোট বিক্রি সাড়ে ৪৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে দাঁড়িয়েছে ৪৫ বিলিয়নে বা সাড়ে ৪ হাজার কোটি ডলারের কাছাকাছি। জন পেডি রিসার্চের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, নতুন গেমিং প্রযুক্তি, উন্নত গ্র্যাফিকস কার্ড এবং দ্রুত প্রসেসরের চাহিদা এ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। এ ধারা ২০২৮ সাল পর্যন্ত বজায় থাকবে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।

গবেষণাটি গেমিং ডেস্কটপ, ল্যাপটপ, গ্রাফিকস কার্ড (এআইবি) এবং গেমিং কিবোর্ড-মাউসের মতো অ্যাকসেসরিজ বিক্রির ওপর ভিত্তি করে করা হয়েছে। জন পেডি রিসার্চ বলছে, পিসি গেমিং হার্ডওয়্যারের এ তীব্র চাহিদার প্রধান কারণ উইন্ডোজ ১১। এ অপারেটিং সিস্টেম চালানোর জন্য কম্পিউটারে নির্দিষ্ট কিছু আধুনিক হার্ডওয়্যার থাকা বাধ্যতামূলক। পুরনো অনেক গেমিং পিসিতে এসব সুবিধা নেই। তাই গেমাররা বাধ্য হয়ে হয় তাদের পুরনো পিসি পরিমার্জন করছেন (যেমন নতুন প্রসেসর বা মাদারবোর্ড কেনা), অথবা একদম নতুন তৈরি করা (প্রি-বিল্ট) গেমিং পিসি কিনছেন। এ পরিবর্তনের কারণেই বাজারে বিক্রি বাড়ছে।

এছাড়া আধুনিক ‘ট্রিপল এ’ ক্যাটাগরির গেমগুলোর উচ্চ চাহিদা গেমারদের নতুন হার্ডওয়্যারে বিনিয়োগে আগ্রহী করছে। বিশেষ করে আনরিয়াল ইঞ্জিন ৫ (এপিক গেমসের তৈরি বিশ্বের অন্যতম উন্নত ও শক্তিশালী রিয়াল-টাইম থ্রিডি-ভিত্তিক ক্রিয়েশন ইঞ্জিন) গেমগুলো আসার পর গেমিং পিসির সংজ্ঞাই বদলে গেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, আগামী পাঁচ বছরে এন্ট্রি-লেভেল পিসি গেমিং বাজার ১৩ শতাংশ সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় এক কোটি পিসি গেমার খরচের কথা বিবেচনা করে অন্যান্য প্লাটফর্ম যেমন কনসোল, হ্যান্ডহেল্ড বা মোবাইলে স্থানান্তর হতে পারেন। তবে বিশ্লেষকরা বলছেন, একটি বড় অংশের এন্ট্রি-লেভেল গেমাররা পিসি প্লাটফর্মেই থাকবেন, তবে তারা মিডরেঞ্জ বা হাই-এন্ড হার্ডওয়্যারের দিকে আপগ্রেড করে গেমিং অভিজ্ঞতা উন্নত করবেন।

স্ট্যাটিস্টা বলছে, গেমিং জনপ্রিয়তার উত্থান, প্রযুক্তিগত উন্নয়ন ও অধিক ইমার্সিভ অভিজ্ঞতার চাহিদার কারণে বিশ্বব্যাপী গেমিং হার্ডওয়্যার বাজার দ্রুত বাড়ছে। উন্নত গেমিং অভিজ্ঞতার আশায় গ্রাহকরা এখন আগের চেয়ে অনেক বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিভাইস ও আধুনিক অ্যাকসেসরিজের দিকে ঝুঁকছেন।

ভোক্তারা এখন নিজস্ব পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা গেমিং সেটআপের দিকে আগ্রহী হচ্ছেন, যা মডুলার হার্ডওয়্যার ও পারসোনালাইজড অ্যাকসেসরিজের চাহিদা বাড়াচ্ছে। পাশাপাশি সোশ্যাল গেমিং ও স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় খেলোয়াড়রা এখন উন্নত মানের পেরিফেরাল ও কনটেন্ট ক্রিয়েশন টুলের পেছনে বিনিয়োগ করছেন। এছাড়া ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়ালিটির (এআর) প্রতি বাড়তে থাকা আগ্রহ গেমারদের অত্যাধুনিক ও ইমার্সিভ ডিভাইসের দিকে ধাবিত করছে।

টানা কয়েক বছর মন্দা কাটিয়ে ২০২৪ সাল থেকে ফের প্রবৃদ্ধি দেখছে গেমিং পিসির বাজার। আইডিসির বিশ্বব্যাপী ত্রৈমাসিক গেমিং ট্র্যাকারের তথ্যানুযায়ী, গেমিং পিসির প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে গেমিং মনিটরের বাজার, যা গেমিং হার্ডওয়্যারের গুরুত্বপূর্ণ অংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পিসি গেমিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর স্মারক ডাক অ্যালবাম উপহার
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর স্মারক ডাক অ্যালবাম উপহার

দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ: ফয়েজ আহমদ তৈয়্যব

সারাক্ষণ গেম খেলেও ফোন ভালো রাখার উপায়
কিভাবে করবেন

সারাক্ষণ গেম খেলেও ফোন ভালো রাখার উপায়

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি
প্রযুক্তি সংবাদ

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি

ইনস্টল ছাড়াই ক্রোমবুকে চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইনস্টল ছাড়াই ক্রোমবুকে চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

সামনের মাসেই নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোঃ রিভিউ ও স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল
অর্থ ও বাণিজ্য

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?
অটোমোবাইল

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই
অটোমোবাইল

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের...

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ ফেব্রুয়ারি ২০২৬

পিসি গেমিং হার্ডওয়্যার বিক্রি হয়েছে ৪৫ বিলিয়ন ডলারের কাছাকাছি

Techzoom.TV |
TechzoomTV