Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নব নিয়োগপ্রাপ্ত অফিস সহায়কগণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আইসিটি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা। তিনি বলেন, প্রায় ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে, যা একটি বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থার দৃষ্টান্ত।

বিশেষ সহকারী উল্লেখ করেন, উপজেলা পর্যায়ে ডিওআইসিটি অফিসগুলোই স্থানীয় জনগণের কাছে সরকারের ডিজিটাল রূপান্তরের প্রতিচ্ছবি। তাই নাগরিকদের অনলাইন সেবা, নিবন্ধন, তথ্যপ্রযুক্তি ও সাইবার সিকিউরিটি সহায়তায় নব নিয়োগ প্রাপ্তদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যে উপজেলা কার্যালয়গুলোতে ল্যাব সুবিধা, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে বলেও তিনি জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, মাঠপর্যায়ে অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়, আইটি সাপোর্ট প্রদান এবং স্থানীয় উদ্যোক্তা ও নাগরিক সেবা কার্যক্রমে সহযোগিতা করা আইসিটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি তিনি কর্মকর্তাদের নিজ উদ্যোগে আইটি দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান, যাতে তারা ডিজিটাল সেবার মান আরও উন্নত করতে পারেন।

বিশেষ সহকারী আরও বলেন, সীমাবদ্ধতার মধ্যেও এই নিয়োগ একটি বড় সুযোগ, যা দেশের ডিজিটাল ট্রান্সফরমেশন ও নাগরিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনিয়োগপ্রাপ্তদের মাধ্যমে আইসিটি বিভাগের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে শীষ হায়দার চৌধুরী বলেন, দক্ষ, সৎ ও দায়িত্বশীল জনবল গঠনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি নবযোগদানকারীদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ অধিদপ্তরের কর্মপরিকল্পনা ও দায়িত্ব পালনে সততা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ জন অফিস সহায়ক নিয়োগ দেয়া হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তাসহ নবযোগদানকারী অফিস সহায়কগণ উপস্থিত ছিলেন।

Tags: ফয়েজ আহমদ তৈয়্যব

এই বিভাগ থেকে আরও পড়ুন

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

২৪ ডিসেম্বর পুঁজিবাজারে যাত্রা করবে রবি

বিশ্বকাপে মার্সেল টিভিতে ক্যাশব্যাক
ছাড় ও অফার

বিশ্বকাপে মার্সেল টিভিতে ক্যাশব্যাক

হয়রানি কমাতে প্রতিবন্ধীদের জন্য জব পোর্টাল তৈরি করা হয়েছে: পলক
প্রযুক্তি সংবাদ

হয়রানি কমাতে প্রতিবন্ধীদের জন্য জব পোর্টাল তৈরি করা হয়েছে: পলক

ভিভোর বিরুদ্ধে নিম্নমানের ফোন বিক্রির অভিযোগ
নির্বাচিত

এ বছরও চীনে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড ভিভো

অনলাইনে রিটার্ন জমার পদ্ধতি
প্রযুক্তি সংবাদ

অনলাইনে রিটার্ন জমার পদ্ধতি

ম্যাপে করোনার লাইভ আপডেট দিচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ম্যাপে করোনার লাইভ আপডেট দিচ্ছে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর
সোশ্যাল মিডিয়া

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix