Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার স্মার্টফোনের বাজারেও ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
এবার স্মার্টফোনের বাজারেও ইলন মাস্ক
Share on FacebookShare on Twitter

স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিতে ইলন মাস্কের সংস্থা স্মার্টফোন বানাচ্ছে এমনই একটি দাবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। জল্পনা ছিল, খুব শিগগিরই বাজারে আসতে পারে স্টারলিঙ্কের নিজস্ব স্মার্টফোন। তবে সেই গুঞ্জনে এবার স্পষ্ট ইতি টানলেন খোদ ইলন মাস্ক।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে স্পেসএক্সের সিইও জানিয়ে দেন, এই মুহূর্তে স্টারলিঙ্ক কোনো স্মার্টফোন তৈরি করছে না। ভাইরাল হওয়া দাবিগুলিকে কার্যত নাকচ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে চলতি সময়ে সংস্থার কোনও পরিকল্পনাই নেই।

এই জল্পনার সূত্রপাত হয় মার্ক ক্রেটশম্যান নামে এক এক্স ব্যবহারকারীর পোস্ট থেকে। সেখানে দাবি করা হয়েছিল, স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ভবিষ্যৎ উন্নয়নের জন্য স্মার্টফোন বানাতে পারে। আসলে এর আগেও, ২০২৪ সালে পেনসিলভেনিয়ার একটি টাউন হল অনুষ্ঠানে ইলন মাস্ক স্মার্টফোন তৈরির বিষয়ে আগ্রহের কথা বলেছিলেন। সেই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়।

এছাড়া, এক পডকাস্টে মাস্ক জানিয়েছিলেন যদি কখনো অ্যাপল বা গুগল ‘গেটকিপার’-এর মতো আচরণ করে, অর্থাৎ অবৈধভাবে অ্যাপ নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করার পথে হাঁটে, তাহলে টেসলা স্মার্টফোন তৈরির কথা ভাবতে পারে। এই বক্তব্যও জল্পনায় ইন্ধন জুগিয়েছিল।

প্রসঙ্গত, স্টারলিঙ্ক হলো স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা বর্তমানে বিশ্বজুড়ে লাখ লাখ গ্রাহক ব্যবহার করছেন। সংস্থার মোট আয়ের বড় একটি অংশ আসে এই পরিষেবা থেকেই। হোম ইন্টারনেটের পাশাপাশি, গত কয়েক বছরে বিমান সংস্থা, জাহাজ এবং বিভিন্ন সরকারি সংস্থাকেও ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করেছে স্টারলিঙ্ক।

তবে স্মার্টফোন না বানালেও, স্পেসএক্স যে বসে নেই, তা পরিষ্কার। সূত্রের খবর, বর্তমান স্মার্টফোনেই কীভাবে সরাসরি স্যাটেলাইট সংযোগ দেওয়া যায়, সেই প্রযুক্তি নিয়ে কাজ চলছে। টি-মোবাইলের মতো টেলিকম সংস্থার সঙ্গে অংশীদারিত্বেও এগিয়েছে স্পেসএক্স, যাতে মোবাইল ডিভাইস থেকেই স্যাটেলাইট যোগাযোগ সম্ভব হয়।

Tags: অ্যাপলগুগলগেটকিপারস্টারলিঙ্কস্মার্টফোনস্যাটেলাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন পলক

সাড়ে ৭২ কোটি ডলারে সমঝোতা করবে মেটা
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৭২ কোটি ডলারে সমঝোতা করবে মেটা

দেশে প্রথমবার পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথমবার পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

শাওমির চার ফোনে বৈশাখী অফার
ছাড় ও অফার

শাওমির চার ফোনে বৈশাখী অফার

গ্যালাক্সি এস২০ সিরিজের প্রি-অর্ডার নিচ্ছে স্যামসাং ও গ্রামীণফোন
টেলিকম

গ্যালাক্সি এস২০ সিরিজের প্রি-অর্ডার নিচ্ছে স্যামসাং ও গ্রামীণফোন

ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
নির্বাচিত

ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix