Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লক্ষণ বোঝার আগেই ডায়াবেটিসের আশঙ্কা জানাবে হুয়াওয়ে ওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 February 2026
লক্ষণ বোঝার আগেই ডায়াবেটিসের আশঙ্কা জানাবে হুয়াওয়ে ওয়াচ
Share on FacebookShare on Twitter

দশক পেরিয়ে গেলেও প্রযুক্তি বিশ্বের ‘বিগ জায়ান্ট’ অ্যাপল রক্তে শর্করার মাত্রা মাপার (গ্লুকোজ মনিটরিং) সহজ কোনো প্রযুক্তি উপহার দিতে পারেনি। দীর্ঘ সময় ধরে কেবল আশার বাণী শুনিয়েই ক্ষান্ত হয়েছে প্রতিষ্ঠানটি। পিছিয়ে নেই স্যামসাং বা গারমিনও। কোম্পানি দুটির ঝুলিতে অসংখ্য পেটেন্ট বা স্বত্ব থাকলেও সাধারণ ব্যবহারকারীদের হাতে পৌঁছানোর মতো কোনো পণ্য তারা বাজারে আনতে পারেনি। তবে দীর্ঘদিনের এ স্থবিরতা ভেঙে স্মার্টওয়াচ প্রযুক্তিতে নতুন এক মাত্রা যোগ করল হুয়াওয়ে। খবর গিজচায়না।

দুবাইয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে হুয়াওয়ের নতুন সংস্করণ ‘ওয়াচ জিটি ৬ প্রো’। এটি কেবল হাঁটার গতি বা হৃদস্পন্দন মেপেই থেমে থাকবে না; বরং দাবি করা হচ্ছে, ঘড়িটি রক্তে শর্করার ঝুঁকি আগেভাগেই শনাক্ত করতে সক্ষম।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য প্রযুক্তির বাজারে নন-ইনভেসিভ বা সুঁইবিহীন গ্লুকোজ মনিটরিং নিয়ে অনেক বড় বড় দাবি শোনা গেলেও বাস্তব প্রয়োগ ছিল নগণ্য। কিন্তু হুয়াওয়ের ঘড়িটি ব্যবহারকারীর শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক বিশ্লেষণ করে ডায়াবেটিসের প্রাথমিক ঝুঁকি শনাক্ত করতে পারে বলে প্রমাণ হয়েছে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, চামড়া না ছিদ্র করে বা কোনো সূক্ষ্ম সুই ব্যবহার না করে ঘড়িটি কীভাবে রক্তে শর্করার খোঁজ পায়? উত্তরটা বেশ চমকপ্রদ। হুয়াওয়ে এখানে ব্যবহার করেছে তাদের উন্নত ফটোপ্লেথিসমোগ্রাফি (পিপিজি) প্রযুক্তি। সহজ কথায়, এটি সেই ‘লাইট-বেজড’ সেন্সর, যা দিয়ে সাধারণত হৃদস্পন্দন বা রক্তে অক্সিজেনের মাত্রা মাপা হয়। তবে হুয়াওয়ের নতুন উদ্ভাবনের আসল চমক হার্ডওয়্যারে নয়, বরং এর শক্তিশালী সফটওয়্যার বা অ্যালগরিদমে।

ঘড়িটি টানা ৩-১৪ দিন ব্যবহারকারীর শরীরে পিপিজি সিগন্যালের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করে। এটি তাৎক্ষণিক কোনো রিডিং দেয়ার বদলে দীর্ঘ কয়েক দিনের ডেটা বিশ্লেষণ করে। ফলে শরীরে ডায়াবেটিসের কোনো লক্ষণ বা ঝুঁকি তৈরি হচ্ছে কিনা, তার একটি আগাম পূর্বাভাস দিতে সক্ষম হয় ডিভাইসটি।

ঘড়িটি রক্তে শর্করার কোনো সুনির্দিষ্ট মাত্রা জানাবে না। বরং ঘড়িটি রক্তপ্রবাহের তরঙ্গ বা ‘ওয়েভফর্ম’ বিশ্লেষণ করে মেটাবলিক বা বিপাকীয় সমস্যার ধরন খোঁজ করবে।

বিশ্লেষণ শেষে এটি ব্যবহারকারীকে তিনটি সহজ স্তরে ফলাফল দেখাবে। এক. স্বল্প ঝুঁকি, দুই. মাঝারি ঝুঁকি, তিন. উচ্চ ঝুঁকি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ ইউনিভার্সিটির অ্যান্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ড. মারিয়াম আল সাইদ এ গবেষণার তদারকি করছেন। দুবাই হেলথ ফ্যাসিলিটিজের অধীনে প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবীর ওপর এসব পরীক্ষা চালানো হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৪৩ শতাংশ মানুষই জানেন না যে তাদের শরীরে রোগটি বাসা বেঁধেছে। বিশালসংখ্যক ‘আনডায়াগনোজড’ রোগীদের জন্য হুয়াওয়ের এ সতর্কবার্তা আক্ষরিক অর্থেই জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারে বলে ধারণা তাদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে ওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

টি২০ ট্যাবলেটের মিনি ভার্সন নিয়ে আসছে নকিয়া
নির্বাচিত

টি২০ ট্যাবলেটের মিনি ভার্সন নিয়ে আসছে নকিয়া

ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দক্ষিন এশিয়ায় ডেলের সেরা পরিবেশক স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

দক্ষিন এশিয়ায় ডেলের সেরা পরিবেশক স্মার্ট টেকনোলজিস

ডিপফেক আসলে কীভাবে কাজ করে?
প্রযুক্তি সংবাদ

ডিপফেক আসলে কীভাবে কাজ করে?

স্মার্টফোন আনছে ইলন মাস্কের টেসলা, জানুন সব ফিচার ও দাম
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন আনছে ইলন মাস্কের টেসলা, জানুন সব ফিচার ও দাম

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল!
নির্বাচিত

অ্যাপলের নতুন সফটওয়্যার কি আশীর্বাদ হয়ে উঠবে

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার
ছাড় ও অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2026

লক্ষণ বোঝার আগেই ডায়াবেটিসের আশঙ্কা জানাবে হুয়াওয়ে ওয়াচ

Techzoom.TV |
TechzoomTV