Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়্যার ওএসসহ বিশ্ববাজারে আসতে পারে শাওমি ওয়াচ ফাইভ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 19 February 2026
ওয়্যার ওএসসহ বিশ্ববাজারে আসতে পারে শাওমি ওয়াচ ফাইভ
Share on FacebookShare on Twitter

চীনের পর এবার বিশ্ববাজারে আসছে শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ ‘শাওমি ওয়াচ ৫’। সম্প্রতি এক টিপস্টারের দেয়া তথ্যে এমন আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম গিজমোচায়না। গত ডিসেম্বরে চীনের বাজারে প্রথম উন্মোচন করা হয়েছিল পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যটি। দীর্ঘ প্রতীক্ষার পর এবার গ্লোবাল মার্কেটে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্লোবাল ভ্যারিয়েন্টে কিছু পরিবর্তন আসতে পারে। বিশ্ববাজারে স্মার্টওয়াচটি শাওমির নিজস্ব হাইপার ওএসের পরিবর্তে গুগলের ‘ওয়্যার ওএস’ চালিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর, অ্যাসিস্ট্যান্ট ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন।

টিপস্টারের ভাষ্যমতে, উন্নত স্পেসিফিকেশন ও স্বাস্থ্য ট্র্যাকিং সুবিধার পাশাপাশি গ্লোবাল ভ্যারিয়েন্টে থাকতে পারে গুগল প্লে স্টোর সাপোর্ট।

গুগলের ওয়্যার ওএস চালিত শাওমির স্মার্টওয়াচটি বিশ্ববাজারে সরাসরি গুগল পিক্সেল ওয়াচ ও স্যামসাং গ্যালাক্সি ওয়াচ সিরিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেন অনেকে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে শাওমি পুনরায় গুগলের বিস্তৃত ইকোসিস্টেমে ফিরে আসছে, যা গুগল প্লে স্টোর ও গুগল অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার সরাসরি ব্যবহারের সুযোগ দেবে।

গ্লোবাল মডেলের স্পেসিফিকেশন চীনের সংস্করণের মতোই হবে বলে ধারণা করা হচ্ছে। স্মার্টওয়াচটিতে আছে ১ দশমিক ৫৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এর বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম স্টেইনলেস স্টিল। এছাড়া ডিভাইসটি ৫-এটিএম পানি নিরোধক সুবিধাসম্পন্ন, যা সাঁতার কাটার সময়ও ব্যবহার করা যায়। ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ চিপসেটসহ ডুয়াল চিপ আর্কিটেকচার। এটি দ্রুতগতিতে কাজ করার পাশাপাশি ব্যাটারি সাশ্রয় করতেও সক্ষম।

চেক প্রজাতন্ত্রের একটি দোকানের তালিকায় দেখা গেছে, ৪৭ মিমি কেসের স্মার্টওয়াচটির দাম ধরা হয়েছে প্রায় ৭ হাজার ৯৯০ চেক ক্রোনা, যা বাংলাদেশী টাকায় আনুমানিক ৪০-৪৫ হাজার টাকা (৩৯০ ডলার)।

উল্লেখ্য, স্মার্টওয়াচ ও স্মার্টব্যান্ডের স্বাস্থ্য ও ক্রীড়া সংক্রান্ত তথ্যের নির্ভুলতা বাড়াতে বড় পরিসরে গবেষণা কেন্দ্রও গড়ে তুলেছে শাওমি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমিশাওমি ওয়াচ ফাইভস্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে খুব দরকারি একটি টুল
টিপস

ফেসবুকে খুব দরকারি একটি টুল

স্মার্টগ্লাসে মেসেজ পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

স্মার্টগ্লাসে মেসেজ পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি প্রদান করা যাবে উপায়-এ
নির্বাচিত

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি প্রদান করা যাবে উপায়-এ

স্যামসাং গ্যালাক্সি এস২৬: কবে আসছে, কী কী থাকছে?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৬: কবে আসছে, কী কী থাকছে?

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

দেশের মোবাইল ফোন অপারেটগুলো সাইবার হামলার শিকার: পলক

চীনের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময়ের খবর নাকচ এএমডির
প্রযুক্তি সংবাদ

চীনের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময়ের খবর নাকচ এএমডির

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 February 2026

ওয়্যার ওএসসহ বিশ্ববাজারে আসতে পারে শাওমি ওয়াচ ফাইভ

Techzoom.TV |
TechzoomTV