Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মী ছাঁটাইয়ে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার হচ্ছে এআই —ওপেনএআই প্রধান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
কর্মী ছাঁটাইয়ে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার হচ্ছে এআই —ওপেনএআই প্রধান
Share on FacebookShare on Twitter

বিশেষ করে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় কর্মী ছাঁটাইয়ের হিড়িক এ ভয়কে আরো ঘনীভূত করেছে। গুগল, অ্যামাজন ও টিসিএসের মতো বড় প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। জনবল কমানোর পেছনে মূল কারণ হিসেবে এআই-চালিত ভবিষ্যতের দিকে রূপান্তরের কথা উল্লেখ করা হচ্ছে। তবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের মতে, এসব চাকরি হারানোর পেছনে কেবল এআই দায়ী নয়। খবর ইন্ডিয়া টুডে।

অল্টম্যান বলেন, ‘অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পেছনে প্রকৃত কারণ গোপন করে এআইকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।’ যদিও এ সিইও সুনির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।

স্যাম অল্টম্যান জানান, অনেক কর্মসংস্থান প্রকৃতপক্ষে সরাসরি এআইয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন ধরনের পেশায় এ প্রযুক্তির কারণে প্রকৃত অর্থেই কিছু কর্মী স্থানচ্যুতির ঘটনা ঘটছে।

একাধিক বিশেষজ্ঞও স্যাম অল্টম্যানের এ দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। পরামর্শক প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে প্রায় ৫৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পেছনে সরাসরি এআইয়ের প্রভাব ছিল। সংখ্যাটি শুনতে বিশাল মনে হলেও ওই বছর হওয়া মোট কর্মী ছাঁটাইয়ের তুলনায় এটি ১ শতাংশেরও কম।

মার্কিন অলাভজনক সংস্থা ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক প্রতিবেদনেও দেখা গেছে, জরিপে অংশ নেয়া ৯০ শতাংশ নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিন বছরে কর্মসংস্থানের ওপর এআইয়ের কোনো প্রভাব পড়েনি। কিন্তু বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বেশকিছু কোম্পানি কর্মী ছাঁটাইয়ের অন্যতম কারণ হিসেবে এআইকে দায়ী করছে।

এআই নতুন কর্মসংস্থান তৈরি করবে কিনা, এমন প্রসঙ্গে অল্টম্যান জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরির ওপর প্রভাব ফেললেও নতুন সুযোগ তৈরির সম্ভাবনাও প্রচুর।

তিনি বলেন, ‘প্রতিটি প্রযুক্তিগত বিপ্লবের মতো এবারো আমরা নতুন ধরনের পেশা খুঁজে পাব। আশা করছি কয়েক বছরের মধ্যে বিভিন্ন পেশায় এআইয়ের বাস্তব প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে শুরু করবে।’

প্রযুক্তি খাতের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোও এখন এআইয়ের মাধ্যমে কাজ পরিচালনা করছে। হোম ডেকোর স্টার্টআপ লিভস্পেস উৎপাদনশীলতা বাড়াতে এআই ব্যবহারের ওপর জোর দিয়ে সম্প্রতি এক হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়া আইন সেবাদাতা প্রতিষ্ঠান বেকার ম্যাকেঞ্জিও একই কারণ দেখিয়ে বৈশ্বিক জনশক্তির ১০ শতাংশ ছাঁটাই করেছে বলে জানা গেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

এই অ্যাপগুলো স্মার্টফোনে থাকলেই বিপদ

বাজারে এল প্রথম সোশ্যাল ডিসট্যান্সিং বাইক
অটোমোবাইল

বাজারে এল প্রথম সোশ্যাল ডিসট্যান্সিং বাইক

এমআইইউআই ১৩ আপডেট পাবে যেসব শাওমি ফোন
প্রযুক্তি বাজার

এমআইইউআই ১৩ আপডেট পাবে যেসব শাওমি ফোন

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ২৩ শতাংশ
নির্বাচিত

জুলাইয়ে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বিক্রি বেড়েছে ২০.৬%

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

মেসেঞ্জারে আসছে নতুন ফিচার, দেখলেই চমকে উঠবেন

চুলের বাড়তি যত্নে দারাজে ম্যারিকো ‘সুপার ব্র্যান্ড ডে’: প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পুতে বিশেষ অফার
ই-কমার্স

চুলের বাড়তি যত্নে দারাজে ম্যারিকো ‘সুপার ব্র্যান্ড ডে’: প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পুতে বিশেষ অফার

Load More

ট্রেন্ডিং টপিক

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
বিবিধ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix