Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই চিপ কিনতে এএমডির সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের চুক্তি করল মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এআই চিপ কিনতে এএমডির সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের চুক্তি করল মেটা
Share on FacebookShare on Twitter

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে আরো শক্তিশালী করতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তিটির আওতায় মেটা ১০০ বিলিয়ন ডলার মূল্যের চিপ কিনবে এবং এএমডির ১০ শতাংশ শেয়ার কেনার সুযোগ পাবে। মূলত এআই ডাটা সেন্টারগুলোর সক্ষমতা বাড়াতে ও এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে মেটা এ পদক্ষেপ নিয়েছে। খবর এপি।

চুক্তি অনু্যায়ী, মেটা তাদের ডাটা সেন্টার পরিচালনার জন্য এএমডির সর্বশেষ প্রযুক্তির ‘এমআই৪৫০’ চিপগুলো সংগ্রহ করবে। ৬ গিগাওয়াট ক্ষমতার এ চুক্তির অধীনে প্রথম ১ গিগাওয়াট চালানের সরবরাহ চলতি বছরের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা রয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বিশাল এ বিনিয়োগের মাধ্যমে মেটা তাদের এআই অবকাঠামোকে ঢেলে সাজাতে চাইছে। কয়েক দিন আগেই প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে কয়েক মিলিয়ন চিপ ও সরঞ্জাম কেনার ঘোষণা দিয়েছিল। এবার এএমডির সঙ্গে নতুন এ অংশীদারিত্ব প্রযুক্তি বাজারে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে, এএমডি বর্তমানে এআই চিপের বাজারে এনভিডিয়ার একক আধিপত্যের সঙ্গে পাল্লা দেয়ার চেষ্টা করছে। চ্যাটজিপিটি বা ইমেজ জেনারেটরের মতো শক্তিশালী এআই সিস্টেম প্রশিক্ষণে জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের চাহিদা এখন আকাশচুম্বী। অ্যাপলের আইফোন উন্মোচনের পর এআই প্রযুক্তিকে বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

প্রযুক্তি বিশ্বে গুগল এবং ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় মেটা বর্তমানে আগ্রাসী অবস্থানে রয়েছে। গত জুনে মেটা এআই ডাটা কোম্পানি স্কেলে ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াংকে নিজেদের ‘সুপার ইন্টেলিজেন্স’ ডেভেলপমেন্ট টিমের নেতৃত্বে নিয়ে এসেছে। এছাড়া গত ডিসেম্বরে এআই স্টার্টআপ মানুস-কে কিনে নেয়ার মাধ্যমে ইনস্টাগ্রামের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্মগুলোতে এআই অফার বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এ চুক্তির অংশ হিসেবে এএমডি মেটাকে পারফরম্যান্স অনুযায়ী ওয়ারেন্ট দিয়েছে। এর মাধ্যমে মেটা এএমডির ১৬০ মিলিয়ন সাধারণ শেয়ার মাত্র ১ সেন্ট দরে কেনার সুযোগ পাবে। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জিত হলে মেটা এ শেয়ারগুলোর মালিকানা পাবে। প্রথম ধাপে ১ গিগাওয়াট চিপ সরবরাহ সম্পন্ন হলে কিছু শেয়ারের মালিকানা হস্তান্তর হবে এবং পরবর্তীতে ৬ গিগাওয়াট পর্যন্ত কেনাকাটা বাড়লে বাকি শেয়ারগুলো মেটার হাতে আসবে।

চুক্তির এ খবরের পর গত মঙ্গলবার বাজার খোলার আগেই এএমডির শেয়ারের দাম ৯ শতাংশেরও বেশি বেড়েছে। তবে মেটার মতো বড় কোম্পানিগুলো এআই খাতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, তা থেকে ভবিষ্যতে কাঙ্ক্ষিত মুনাফা বা উৎপাদনশীলতা আসবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগও কাজ করছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বে প্রথম শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর করল অস্ট্রেলিয়া
প্রযুক্তি সংবাদ

বিশ্বে প্রথম শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর করল অস্ট্রেলিয়া

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব
ই-কমার্স

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব

স্বাস্থ্যবিধি না মানায় রিয়েলমির বসুন্ধরা শোরুম বন্ধ
প্রযুক্তি সংবাদ

স্বাস্থ্যবিধি না মানায় রিয়েলমির বসুন্ধরা শোরুম বন্ধ

ফোল্ডেবল নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারে আসছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারে আসছে অ্যাপল

বাচ্চার ডায়াপার ভিজে গেলে সংকেত যাবে মায়ের কাছে
প্রযুক্তি সংবাদ

বাচ্চার ডায়াপার ভিজে গেলে সংকেত যাবে মায়ের কাছে

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

‘নগদ’-এর উদ্ভাবন অনুসরণে আগ্রহ বিশ্বের

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই
অটোমোবাইল

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং...

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix