Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 March 2026
এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মনে নানা প্রশ্ন থাকলেও সব সংশয় ঝেড়ে ফেলে রেকর্ড আয় করেছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া।

বিবিসি লিখেছে, কোম্পানিটি বার্ষিক আয়ে রেকর্ড গড়েছে। এআই প্রযুক্তিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের সংশয় থাকার পরও ২১৫৯০ কোটি ডলার বার্ষিক আয়ের কথা বলেছে তারা।

বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে এনভিডিয়া। কোম্পানিটির অর্থ বছরের শেষ তিন মাসের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বেড়েছে।

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং বলেছেন, “কম্পিউটিংয়ের চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে। আমাদের গ্রাহকরা এআই কম্পিউটিংয়ে বিনিয়োগের জন্য প্রতিযোগিতায় নেমেছে, যা এআই শিল্প বিপ্লব ও তাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করছে।”

এআই খাতের বিভিন্ন কোম্পানিকে চিপ সরবরাহের পাশাপাশি গত কয়েক সপ্তাহে এনভিডিয়া নিজস্ব নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন চাহিদা তৈরির পরিকল্পনাও হাতে নিয়েছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিকলি ট্রেডেড কোম্পানিটির শেয়ারবাজার মূল্য প্রায় ৪.৮ ট্রিলিয়ন ডলার, যা এআই অবকাঠামো তৈরির মূল কারিগর হয়ে উঠেছে। কোম্পানিটি ওপেনএআই ও মেটা’র মতো শীর্ষস্থানীয় এআই মডেল ডেভেলপারদের অত্যাধুনিক চিপ সরবরাহ করে।

‘ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর ম্যানেজিং পার্টনার জিন মানস্টার বলেছেন, এ অবকাঠামো তৈরির কাজ সম্ভবত দীর্ঘ সময় ধরে চলবে।

বুধবার সামাজিক যোগাযোগ মধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “যারা এসব টুল ব্যবহার করছে না, তাদের ধারণার চেয়েও অনেক দ্রুতগতিতে এআই এগিয়ে যাচ্ছে।”

অন্যান্য কোম্পানির সঙ্গে এনভিডিয়ার ক্রমাগত ব্যবসায়িক সম্পর্কের জাল নিয়ে বিনিয়োগকারীরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এ নিয়ে তারা কিছুটা উদ্বিগ্নও।

সমালোচকরা ‘সার্কুলার ফাইন্যান্সিং’ বা চক্রাকার অর্থায়নের বিষয়টি সামনে এনেছেন। তাদের মতে, এনভিডিয়া অন্য যেসব কোম্পানিতে বিনিয়োগ করছে তার ফলে এআইয়ের প্রকৃত চাহিদা আসলে কতটা শক্তিশালী সেই ধারণাটি অস্পষ্ট হয়ে যেতে পারে।

এদিকে, কোম্পানিটি আমেরিকা ও চীনের মধ্যকার ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও আটকা পড়েছে। বুধবার এনভিডিয়া যে ভবিষ্যৎ ব্যবসায়িক পূর্বাভাস দিয়েছে, তাতে চীনের কাছে চিপ বিক্রি থেকে সম্ভাব্য আয় ধরা হয়নি।

গত মাসে ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট কিছু শর্তে এনভিডিয়াকে তাদের দ্বিতীয় উন্নত চিপ ‘এইচ২০০’ চীনা গ্রাহকদের কাছে বিক্রির অনুমতি দিয়েছিল।

তবে এ সপ্তাহে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আইনপ্রণেতাদের বলেছেন, এখন পর্যন্ত ওইসব চিপের একটিও চীনা গ্রাহকদের কাছে বিক্রি হয়নি।

এনভিডিয়া নিজেদের পণ্যের পরিধিও বাড়াচ্ছে, যাতে যেসব ভৌত বা ফিজিক্যাল ডিভাইসে এআই যোগ থাকে সেগুলোর সঙ্গে সরাসরি যোগ হওয়া যায়।

গত মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা ‘সিইএস’তে কোম্পানির প্রধান জেনসেন হুয়াং স্বয়ংক্রিয় বা চালকবিহীন গাড়ির জন্য নতুন এক প্রযুক্তি প্ল্যাটফর্ম উন্মোচন করেছেন।

হুয়াং বলেছেন, তাদের এ ওপেন সোর্স এআই মডেলটির নাম ‘আলপামায়ো’, যা স্বয়ংক্রিয় যানবাহনে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যোগ করবে।

এনভিডিয়া বলেছে, আগামী বছরের মধ্যে নাম প্রকাশ না করা এক পার্টনার কোম্পানির সঙ্গে মিলে রোবোট্যাক্সি পরিষেবা চালুর পরিকল্পনা করছে তারা।

এআই মডেল প্রশিক্ষণের ক্ষেত্রে এনভিডিয়া চিপগুলো এতদিন শীর্ষস্থানে ছিল। তবে এখন ‘ইনফারেন্স’ পর্যায়ে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে এনভিডিয়া।

‘ইনফারেন্স’ প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষিত কোনো এআই মডেল বাস্তব জগতের তথ্য বিশ্লেষণ করে যৌক্তিক উত্তর তৈরি করতে পারে।

চতুর্থ প্রান্তিকে এনভিডিয়া ২ হাজার কোটি ডলারের বিনিময়ে তাদের প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি কোম্পানি গ্রক’কে (ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক নয়) কিনে নিয়েছে, যা ‘ইনফারেন্স’ বা এআইয়ের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে কোম্পানিটির দক্ষতা আরও বাড়াবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনভিডিয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!
প্রযুক্তি সংবাদ

চ্যাটবটের একটি ভুল উত্তরে গুগলের ১০০ বিলিয়ন ডলার লোকসান

২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন
নির্বাচিত

২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন

best 5g phones under 30000 taka in Bangladesh
নির্বাচিত

৩০,০০০ টাকার নিচে সেরা ৫জি স্মার্টফোন ২০২৫ সালে

ইউটিউব ‘শর্টস’ ভিডিওতে আয় করা যাবে ফেব্রুয়ারি থেকে
নির্বাচিত

ইউটিউব ‘শর্টস’ ভিডিওতে আয় করা যাবে ফেব্রুয়ারি থেকে

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

৬০ হাজার ডলারে ছাড়িয়েছে বিটকয়েন মূল্য

শাওমির ‘মি’ থাকছে না
নির্বাচিত

থ্রিডি ইমেজিং সিস্টেমের পেটেন্ট করল শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 March 2026

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

Techzoom.TV |
TechzoomTV