Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ মার্চ ২০২৬
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের বহুল প্রতীক্ষিত সর্বশেষ স্মার্টফোন লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু করেছে স্যামসাং। নতুন প্রজন্মের গ্যালাক্সি এআই–সমৃদ্ধ এই প্রিমিয়াম সিরিজটি গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে উন্মোচন করা হয়। এরপরই দেশের বাজারে আজ প্রি-অর্ডার কার্যক্রম শুরু করে স্যামসাং বাংলাদেশ।

প্রি-অর্ডার চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। প্রি-অর্ডার করা গ্রাহকেরা ৯ মার্চ থেকে নিজেদের কাঙ্ক্ষিত ডিভাইস ডেলিভারি পেতে শুরু করবেন। প্রি-অর্ডারের ডেলিভারি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এ সিরিজের স্মার্টফোনগুলোর বাণিজ্যিক বিক্রি শুরু হবে ১৮ মার্চ।

নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজে রয়েছে গ্যালাক্সি এস২৬ আলট্রা, গ্যালাক্সি এস২৬ প্লাস ও গ্যালাক্সি এস২৬। প্রতিটি মডেলেই রয়েছে শক্তিশালী পারফরম্যান্স, পরিমার্জিত নকশা এবং উন্নত এআই–ভিত্তিক স্মার্ট অভিজ্ঞতা। প্রিমিয়াম ফিচার ও সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে ফ্ল্যাগশিপ ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে সিরিজটি।

গ্যালাক্সি এস২৬ আলট্রা–এর ক্ষেত্রে একাধিক ভ্যারিয়েন্ট এনেছে স্যামসাং। স্মার্টফোনটির (১২/৫১২ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু—এই তিনটি রঙে পাওয়া যাবে ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকায়। আর (১২/২৫৬ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে মিলবে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায়।

গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে মিলবে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।

গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনলে ক্রেতারা পাচ্ছেন ফোনের মেমোরি আপগ্রেড করা অথবা ২০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ। পাশাপাশি ইএমআই–তে কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

গ্যালাক্সি এস২৬ প্লাস–এর ক্ষেত্রে থাকছে ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। এ মডেলেও ইএমআই–তে কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

গ্যালাক্সি এস২৬ কিনলে মিলবে ৮ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক। এ ছাড়া ইএমআই–তে কিনলে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা রয়েছে।

এ ছাড়া নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ক্রয়ে সব মডেলেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা http://www.s26preorder.com/ ঠিকানায় গিয়ে প্রি-অর্ডার করতে পারবেন।

ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব করেছে স্যামসাং। সিটি ব্যাংক (শুধু অ্যামেক্স ক্রেডিট কার্ড) ন্যূনতম ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে (প্রতি কার্ডে সর্বোচ্চ দুটি হ্যান্ডসেট)। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১২, ১৮ ও ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। প্রাইম ব্যাংক পিএলসি ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ইস্টার্ন ব্যাংক ১২ থেকে ৩৬ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। আর ঢাকা ব্যাংক পিএলসি ১২ বা ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে।

প্রিমিয়াম রঙ, আকর্ষণীয় আর্থিক সুবিধা ও আগাম ডেলিভারির সুযোগ মিলিয়ে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার নিশ্চিত করলে ১৮ মার্চ আনুষ্ঠানিক বিক্রি শুরুর আগেই হাতে পাওয়া যাবে বহুল প্রতীক্ষিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ।

Tags: গ্যালাক্সি এস২৬গ্যালাক্সি এস২৬ আল্ট্রাগ্যালাক্সি এস২৬ আল্ট্রায়স্যামসাংস্যামসাং গ্যালাক্সি এস২৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

মিয়ানমারের আরও অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

মিয়ানমারের আরও অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

সর্বাধিক উন্নত ফিচারের ফোন জেডটিই অ্যাক্সন ৩০ আল্ট্রা ৫জি
নির্বাচিত

সর্বাধিক উন্নত ফিচারের ফোন জেডটিই অ্যাক্সন ৩০ আল্ট্রা ৫জি

দেশে বছরে ১ বিলিয়ন টাকা মোবাইল ফোন চুরি হচ্ছে
নির্বাচিত

দেশে বছরে ১ বিলিয়ন টাকা মোবাইল ফোন চুরি হচ্ছে

রেডমি নোট১১ প্রো প্লাস বনাম রিয়েলমি নারজো ৫০ঃ কোনটি সেরা ফোন দেখে নিন
মোবাইল এরিনা

রেডমি নোট১১ প্রো প্লাস বনাম রিয়েলমি নারজো ৫০ঃ কোনটি সেরা ফোন দেখে নিন

ছুটে আসা চীনা রকেটের টুকরোতে ঝুঁকি কম: বেইজিং
নির্বাচিত

চীনা রকেটের সেই ধ্বংসাবশেষ আছড়ে পড়লো মালদ্বীপের কাছে

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

ব্যবসা বিক্রি করে দিল টেলিনর

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix