Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
Share on FacebookShare on Twitter

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগ। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, খালেদ হোসেন পরাগকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ এর সর্বশেষ ধাপে বেতন ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

তার যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা মাননীয় প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।

প্রায় তিন দশক ধরে ফটোসাংবাদিকতা ও সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গণে সক্রিয় খালেদ হোসেন পরাগ তার পেশাগত জীবন শুরু করেন দৈনিক দিনকাল পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে। তিনি বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর পাবনা জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয়ভাবে সংগঠন গঠন, নেতৃত্ব ও কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখছেন তিনি।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গঠনের ক্ষেত্রেও রয়েছে তার উদ্যোগী ভূমিকা। তার হাত ধরেই পাবনায় প্রতিষ্ঠিত হয়েছে আজকের প্রজন্ম ফোরাম, হেডে ক্রিয়েটিভ গ্রুপ, পাবনা ফটোগ্রাফারস ফোরাম, পাবনা সাইক্লিস্ট ফোরাম, মাইপাবনা ডট কম, পাবনা ফিল্ম সোসাইটি এবং পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরাম। এসব সংগঠনের মাধ্যমে তরুণদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন বহুদিন ধরে।

খালেদ হোসেন পরাগের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম ‘ছবির গল্প বাংলাদেশ’।

এই প্ল্যাটফরমের মাধ্যমে তিনি সম্পূর্ণ স্বেচ্ছাসেবাভিত্তিতে দীর্ঘ প্রায় দুই দশক ধরে বিএনপি ও জিয়া পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি ও সংরক্ষণ করে আসছেন।

তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ২০০৬ সালে প্রকাশিত তরুণ তারেক রহমানের আলোচিত ইউনিয়ন প্রতিনিধি সভার বিস্তৃত ফটোডকুমেন্টেশনের বই “ছবির গল্প”। তারেক রহমানকে ঘিরে প্রচারিত মিথ্যার বিপরীতে সত্য তুলে ধরতে এই প্রকাশনাটি অত্যন্ত প্রশংসিত হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসীবাদের বিরুদ্ধে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের গল্প তুলে ধরে তার আরেকটি ফটোডকুমেন্টেশন “দেশনেত্রী” প্রকাশনাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাইরেও ছবি ও তথ্যনির্ভর একাধিক প্রকাশনা তার রয়েছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবন-দর্শন, রাজনৈতিক সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচি নিয়ে গত দুই দশক ধরে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও আলোচনাসভার আয়োজন করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় সফর, সভা-সমাবেশ ও গুরুত্বপূর্ণ বৈঠকের আলোকচিত্র ধারণ, সংরক্ষণ ও নথিবদ্ধ করার দায়িত্ব পালন করবেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ভিজ্যুয়াল ডকুমেন্টেশন ও আর্কাইভ সংরক্ষণেও তার ভূমিকা থাকবে।

Tags: খালেদ হোসেন পরাগফটোগ্রাফার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের নতুন ফিচার ‘নিউজ ট্যাব’, দেখাবে বিশ্বাসযোগ্য শিরোনাম
নির্বাচিত

ফেসবুকের নতুন ফিচার ‘নিউজ ট্যাব’, দেখাবে বিশ্বাসযোগ্য শিরোনাম

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
নির্বাচিত

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল

নিউইয়র্ক সিটির ৬ লাখ বাড়িতে ফ্রি ইন্টারনেট
প্রযুক্তি সংবাদ

নিউইয়র্ক সিটির ৬ লাখ বাড়িতে ফ্রি ইন্টারনেট

মাইক্রোসফটের ক্লাউড ইনোভেশন সামিট
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের ক্লাউড ইনোভেশন সামিট

নিউজিল্যান্ডের ব্যবসা বেচে দিচ্ছে ভোডাফোন
টেলিকম

নিউজিল্যান্ডের ব্যবসা বেচে দিচ্ছে ভোডাফোন

করোনাভাইরাস শঙ্কায় বাতিল গুগল আই/ও
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস শঙ্কায় বাতিল গুগল আই/ও

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
সোশ্যাল মিডিয়া

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে...

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix