Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। আর তাই ক্রেতারা পছন্দের পোশাক কিনতে ছুটে চলেছেন এক বিপণিবিতান থেকে অন্য বিপণিবিতানে। ঈদের কেনাকাটার তালিকায় স্মার্টফোনও রয়েছে অনেকের। কম বাজেটের ক্রেতাদের জন্য বাজারে ১০ হাজার টাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে।

রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে ১০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ফোনের ক্যামেরা, পর্দার আকার, প্রসেসর ও দাম তুলে ধরা হলো।

১. সিম্ফোনি ম্যাক্স ১০
যাঁরা একদম কম বাজেটের মধ্যে স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে সিম্ফোনি ম্যাক্স ১০। ৬.৫৬ ইঞ্চি আইপিএস পর্দার ফোনটিতে রয়েছে ইউনিসক প্রসেসর। ফোনটির পেছনে রয়েছে ৫ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচারযুক্ত ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, ফলে টানা ৪০ ঘণ্টা কথা বলা যায়। ফোনটির দাম ৭ হাজার ৫০ টাকা।

২. ওয়ালটন প্রিমো জিএইচ১১
তুলনামূলক কম দামে শক্তিশালী র‍্যাম ব্যবহার করা হয়েছে ওয়ালটন প্রিমো জিএইচ১১ ফোনে। ৬.৫২ ইঞ্চি এইচডিপ্লাস আইপিএস পর্দার ফোনটিতে মিডিয়াটেক হেলিও প্রসেসর ও ৪ গিগাবাইট র‍্যাম থাকায় দ্রুত কাজ করার পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাযুক্ত ফোনটির দাম ৭ হাজার ৯৯৪ টাকা।

৩. ওয়ালটন অরবিট ওয়াই১৩
৬.৬ ইঞ্চি পর্দার ফোনটিতে ১.৬ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর এবং পাওয়ারভিআর জিপিইউ থাকায় দ্রুতগতিতে কাজ করা যায়। অ্যান্ড্রয়েড ১৪ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে, যা চাইলে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফোনটির পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত ফোনটির দাম ৭ হাজার ৯৯৯ টাকা।

৪. সিম্ফোনি অ্যাটম ৫
৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রেজোল্যুশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ১২ ন্যানোমিটার আর্কিটেকচারের ইউনিসক অক্টাকোর প্রসেসর এবং মালি জিপিইউ রয়েছে। ফলে দ্রুত কাজ করার পাশাপাশি ভালো মানের ভিডিও দেখা যায়। ফোনটির সামনে–পেছনে ৫ ও ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে আরও রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ৮ হাজার ৯৯৯ টাকা।

৫. আইটেল এ৫০সি
অ্যান্ড্রয়েড ১৪ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৬.৫৬ ইঞ্চি পর্দার আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। ইউনিসক অক্টাকোর প্রসেসরে চলা ফোনটির পেছনে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটির দাম ৯ হাজার ৪৩৫ টাকা।

৬. জেডটিই নুবিয়া এ৩৬
৬.৭৫ ইঞ্চি এইচডিপ্লাস পর্দাযুক্ত ফোনটি রিফ্রেশ রেট ৯০ হার্ডজ হওয়ায় উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায়। ইউনিসক প্রসেসরযুক্ত ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটির দাম ৯ হাজার ৭৫০ টাকা।

৭. প্রোটোন এক্স১০ প্রো
৬.৬ ইঞ্চির এইচডি প্লাস পর্দার ফোনটিতে রয়েছে ১২ ন্যানোমিটারের ইউনিসক অক্টাকোর প্রসেসর, যা দৈনন্দিন কাজের জন্য বেশ কার্যকর। প্রোটোন এক্স১০ প্রোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ৫২ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। সামনেও রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও করা যায়। পাঞ্চ-হোল ডিসপ্লেপ্রযুক্তির ফোনটির দাম ৯ হাজার ৯২৯ টাকা।

৮. নকিয়া সি২২
৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি পর্দার নকিয়া সি২২ মডেলের ফোনটিতে ইউনিসক প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের উন্নত মানের ক্যামেরা থাকায় ভালো মানের ছবি তোলা যায়। ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোনটির দাম ৯ হাজার ৯৭৪ টাকা।

স্মার্টফোনের নাম প্রধান বৈশিষ্ট্যসমূহ দাম (টাকা)
১. সিম্ফোনি ম্যাক্স ১০ ৬.৫৬ ইঞ্চি পর্দা, ইউনিসক প্রসেসর, ৫+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫০০০ mAh ব্যাটারি। ৭,০৫০
২. ওয়ালটন প্রিমো জিএইচ১১ ৪ জিবি র‍্যাম, হেলিও প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৪২০০ mAh ব্যাটারি। ৭,৯৯৪
৩. ওয়ালটন অরবিট ওয়াই১৩ ৬.৬ ইঞ্চি পর্দা, অ্যান্ড্রয়েড ১৪ (গো), ৬৪ জিবি স্টোরেজ, ৫০০০ mAh ব্যাটারি। ৭,৯৯৯
৪. সিম্ফোনি অ্যাটম ৫ ৬.৭৪ ইঞ্চি পর্দা, ৫২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৪ জিবি র‍্যাম, সাইড ফিঙ্গারপ্রিন্ট। ৮,৯৯৯
৫. আইটেল এ৫০সি ৬.৫৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৪ (গো), ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ৯,৪৩৫
৬. জেডটিই নুবিয়া এ৩৬ ৬.৭৫ ইঞ্চি পর্দা, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ৯,৭৫০
৭. প্রোটোন এক্স১০ প্রো ৫২ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, পাঞ্চ-হোল ডিসপ্লে। ৯,৯২৯
৮. নকিয়া সি২২ ১৩+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০০০ mAh ব্যাটারি। ৯,৯৭৪

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক ভিডিও ধারণ বন্ধে ১৬ বাস কোম্পানিকে নোটিশ
প্রযুক্তি সংবাদ

টিকটক ভিডিও ধারণ বন্ধে ১৬ বাস কোম্পানিকে নোটিশ

২০২০ সালে বাজারে ২০ কোটি ফাইভজি ফোন!
নির্বাচিত

২০২০ সালে বাজারে ২০ কোটি ফাইভজি ফোন!

প্রতারণার অভিযোগে ‘ভিভো’র বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা
নির্বাচিত

প্রতারণার অভিযোগে ‘ভিভো’র বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা

ঈদে বেড়েছে অপো ফোনের বিক্রি
ছাড় ও অফার

ঈদে বেড়েছে অপো ফোনের বিক্রি

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই
নির্বাচিত

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই

বাংলাদেশে রাশিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আহ্বান
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে রাশিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix