Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এইবার নিষেধাজ্ঞার মুখে স্যামসাং ও এলজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
এইবার নিষেধাজ্ঞার মুখে স্যামসাং ও এলজি
Share on FacebookShare on Twitter

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এক মীমাংসিত ঘটনায় সম্প্রতি দক্ষিণ কোরিয়ার আদালতের রুল জারির পরিপ্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে জাপান। এর অংশ হিসেবে ৪ জুলাই থেকে স্মার্টফোন ও সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহূত মূল্যবান কাঁচামাল দক্ষিণ কোরিয়ায় রফতানিতে বিধিনিষেধ আরোপ করবে দেশটি।

বিরোধের সূত্রপাত মূলত গত বছরের অক্টোবরে। ওই সময় দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট জাপানের নিপ্পন স্টিল কোম্পানির প্রতি একটি রুল জারি করেন। ১৯১০-৪৫ সালে ঔপনিবেশিক আইনের আওতায় কোরিয়ার নাগরিকদের বাধ্যতামূলক শ্রমের বিধান করেছিল জাপান। ১৯৬৫ সালে দুই দেশ বিষয়টি ফয়সালা করে কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করে। কিন্তু হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট রুল জারি করে নিপ্পন স্টিলকে সেই ‘শ্রমিক নির্যাতনের’ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন।

আদালতের এ আদেশ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে জাপান সরকার। এ নিয়ে কোরিয়ার সঙ্গে আলোচনারও প্রস্তাব দিয়েছিল। কিন্তু অন্য পক্ষ থেকে সাড়া না পাওয়ায় পাল্টা ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

জানা গেছে, স্মার্টফোন ও টেলিভিশনের ডিসপ্লে তৈরিতে ব্যবহূত ফ্লুরিনেটেড পলিমাইড ও সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহূত বিশুদ্ধ হাইড্রোজেন ফ্লুরাইড গ্যাস (ইচিং গ্যাস) ও রেসিস্ট দক্ষিণ কোরিয়ায় রফতানিতে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাপান।

জাপানের সাংকেই পত্রিকা জানিয়েছে, এ তিনটি কাঁচামাল দক্ষিণ কোরিয়ায় রফতানির ক্ষেত্রে আর অগ্রাধিকারমূলক ব্যবস্থা নেবে না জাপান। তার মানে, দক্ষিণ কোরিয়ায় প্রত্যেকবার রফতানিতে সরকারের অনুমোদন লাগবে। আর এ অনুমোদন পেতে ৯০ দিন পর্যন্ত লেগে যেতে পারে। আজকেই এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিশ্ববাজারে প্রযুক্তিপণ্য প্রস্তুতে প্রয়োজনীয় ফ্লুরিনেটেড পলিমাইড ও রেসিস্টের ৯০ শতাংশ এবং ইচিং গ্যাসের প্রায় ৭০ শতাংশই উৎপাদন করে জাপান। এসব কাঁচামালের জন্য জাপানকে বাদ দিয়ে হঠাৎ করে বিকল্প উৎপাদক খুঁজে পাওয়া খুব কঠিন হবে। ফলে টোকিওর সিদ্ধান্তের কারণে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস ও এলজি ইলেকট্রনিকস বেশ বিপাকে পড়বে বলেই মনে করা হচ্ছে।

গতকাল জাপানের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণার প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হং নাম কি পাল্টা ব্যবস্থা নিতে জরুরি বৈঠক ডেকেছেন বলে জানা গেছে। বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় এর কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে।

কোরিয়া সরকার বলছে, জাপানের এ পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধানের পরিপন্থী। বাণিজ্য, শিল্প ও জ্বালানিমন্ত্রী সুং উন মো বলেছেন, এ নিয়ে ডব্লিউটিওতে জাপানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে।

গতকাল জাপানের রফতানি বিধিনিষেধ বিষয়ে ঘোষণার পর পরই কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পাক তায়ে সুং সাংবাদিকদের বলেন, জাপানের রফতানি নিয়ন্ত্রণের কারণে কোরিয়ার সেমিকন্ডাক্টর শিল্প ও রফতানিতে কেমন প্রভাব পড়বে, তা গভীরভাবে যাচাই করা হবে।

সহকারী বাণিজ্যমন্ত্রী চেয়ং সুং ইল দেশীয় সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। শিগগিরই তাদের সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

Tags: এলজিস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ওয়ালটন কারখানা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব’
প্রযুক্তি সংবাদ

‘ওয়ালটন কারখানা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব’

ক্রেডিট ও ডেবিট মাস্টারকার্ড থেকে ‘ম্যাগনেটিক স্ট্রিপ’ বাদ
নির্বাচিত

ক্রেডিট ও ডেবিট মাস্টারকার্ড থেকে ‘ম্যাগনেটিক স্ট্রিপ’ বাদ

২০২০ সালে বাজারে ২০ কোটি ফাইভজি ফোন!
নির্বাচিত

২০২০ সালে বাজারে ২০ কোটি ফাইভজি ফোন!

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ি মর্তুজা
প্রযুক্তি সংবাদ

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ি মর্তুজা

আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি: পলক
প্রযুক্তি সংবাদ

আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি: পলক

২০২৫ সালে বাংলাদেশের সেরা ৭টি ই-কমার্স প্রতিষ্ঠান
ই-কমার্স

দেশের সেরা শীর্ষস্থানীয় ৭ ই-কমার্স প্রতিষ্ঠান ২০২৫

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix