Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এপিএসি অঞ্চলে সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে ক্যাসপারস্কির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
Share on FacebookShare on Twitter

এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় (এপিএসি) অঞ্চলের ক্রমবর্ধমান সাইবার হুমকি এবং দ্রুতগতির ডিজিটাল রূপান্তরের প্রেক্ষাপটে এন্টারপ্রাইজ খাতে কার্যক্রম আরও জোরদার করছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। বিশ্বের ২০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটি ব্যক্তি, ব্যবসা ও সরকারি সংস্থার জন্য ৪০টির বেশি সাইবার সিকিউরিটি সলিউশন প্রদান করছে। গত দুই দশক ধরে এপিএসি অঞ্চলে শক্ত অবস্থান গড়ে তোলা ক্যাসপারস্কি এখন ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম এবং বৃহত্তর চীনের বাজারে আঞ্চলিক অংশীদারিত্ব ও উন্নত নিরাপত্তা সমাধানের মাধ্যমে সম্প্রসারণে জোর দিচ্ছে।

 

ক্যাসপারস্কির ইন্টারন্যাশনাল করপোরেট সেলস-এর ভাইস প্রেসিডেন্ট ইননা নাজারোভা বলেন, “আন্তর্জাতিক এন্টারপ্রাইজ গ্রাহকদের সেবা দেওয়া বিশেষ করে এপিএসি অঞ্চল আমাদের জন্য একটি কৌশলগত অগ্রাধিকার। দীর্ঘ অভিজ্ঞতা, বৈশ্বিক থ্রেট ইন্টেলিজেন্স এবং নমনীয় সমাধানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে তাদের মূল ব্যবসায় মনোযোগ দিতে সহায়তা করতে পারি। একই সঙ্গে আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করে আমরা আরও শক্তিশালী ও সমন্বিত সাইবার সুরক্ষা নিশ্চিত করতে চাই। পাশাপাশি এই অঞ্চলে আমাদের পার্টনার ইকোসিস্টেম আরও উন্নত ও শক্তিশালী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এতে করে প্রতিষ্ঠানগুলো আরও নির্ভরযোগ্য সুরক্ষা পাবে এবং একই সঙ্গে আমাদের অংশীদাররাও তাদের ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করতে পারবে।”

 

২০২৬ সালে সাইবার নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রমবর্ধমান সাইবার হামলা, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং ভূরাজনৈতিক বিভাজনের কারণে নিরাপত্তা ও বিশ্বাসের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। একই সময়ে পাসওয়ার্ড চুরি করা ম্যালওয়্যারের সংখ্যা বেড়েছে ৫৯ শতাংশ, স্পাইওয়্যার ৫১ শতাংশ এবং ব্যাকডোর ৬ শতাংশ। এপিএসি অঞ্চলে পাসওয়ার্ড স্টিলারের ঘটনা ১৩২ শতাংশ এবং স্পাইওয়্যার ৩২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

 

ক্যাসপারস্কির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, “সাইবার নিরাপত্তা এখন আর শুধু আইটি বিভাগের বিষয় নয়; এটি সরাসরি ব্যবসার ধারাবাহিকতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতার সঙ্গে জড়িত। প্রতিষ্ঠানগুলোকে এখন ব্যাপক আকারের আক্রমণ, প্রতারণা থেকে শুরু করে অত্যাধুনিক এপিটি হামলার বিরুদ্ধেও সুরক্ষা দিতে হচ্ছে। আমাদের বৈশ্বিক দৃশ্যমানতা এবং ইন্টেলিজেন্সভিত্তিক পদ্ধতি গ্রাহকদের জটিল সাইবার হুমকির আগাম ধারণা পেতে সহায়তা করে।”

 

এপিএসি অঞ্চলে ডিজিটাল রূপান্তরের গতি বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাসপারস্কি বুদ্ধিমত্তাভিত্তিক, স্বচ্ছ ও এন্টারপ্রাইজ-উপযোগী সাইবার নিরাপত্তা সমাধানের প্রতি তাদের প্রতিশ্রুতি আরও জোরদার করছে। পাশাপাশি বৈশ্বিক থ্রেট ইন্টেলিজেন্স ও শিল্পের শীর্ষ স্বচ্ছতা নীতিমালা অনুসরণ করে অঞ্চলজুড়ে সহায়তা কার্যক্রমও সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।

Tags: ক্যাসপারস্কি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্লিপেবল ক্যামেরা আনছে ক্যানন
নির্বাচিত

ক্লিপেবল ক্যামেরা আনছে ক্যানন

আসছে এক ফোনে চারটি শক্তিশালী ক্যামেরা
নির্বাচিত

আসছে এক ফোনে চারটি শক্তিশালী ক্যামেরা

উল্টোদিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এর মানে কী?
প্রযুক্তি সংবাদ

উল্টোদিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এর মানে কী?

ঘুমের সমস্যা দূর করবে এই স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

ঘুমের সমস্যা দূর করবে এই স্মার্টওয়াচ

বিজ্ঞাপন দেখাবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে বেচা-কেনাও করা যাবে

চিপ বিক্রি তিন গুণ করার লক্ষ্যমাত্রা জাপানের
প্রযুক্তি সংবাদ

চিপ বিক্রি তিন গুণ করার লক্ষ্যমাত্রা জাপানের

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?
বিবিধ

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এপিএসি অঞ্চলে সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে ক্যাসপারস্কির নতুন উদ্যোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন
বিবিধ

ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারকে সামরিক শক্তির জোরে উৎখাত...

টিকটকে পুরো গান শোনার সুবিধা আসছে

টিকটকে পুরো গান শোনার সুবিধা আসছে

মার্কিন শক্তিশালী রণতরীতে আগুন, আহত একাধিক নাবিক

মার্কিন শক্তিশালী রণতরীতে আগুন, আহত একাধিক নাবিক

ডিসেম্বরেই জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

ডিসেম্বরেই জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix