Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে ৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৪ মার্চ ২০২৬
স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজারে চলতি বছর বড় ধরনের মন্দার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান ওমডিয়া।

প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, মেমোরি চিপের উচ্চমূল্য, সরবরাহে ঘাটতি এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে স্মার্টফোন সরবরাহ প্রায় ৭ শতাংশ হ্রাস পেতে পারে। যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, যা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ওমডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, একটি স্মার্টফোন তৈরির মোট খরচের একটি বড় অংশ এখন মেমোরি চিপের পেছনে ব্যয় হচ্ছে। ফলে স্মার্টফোন নির্মাতাদের মুনাফা কমে যাচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতে ২০২৫ সালের শেষ দিক থেকেই অনেক কোম্পানি তাদের ফোনের দাম বাড়াতে শুরু করেছে। তবে ফোনের দাম এভাবে বাড়তে থাকলে বাজারে এর চাহিদা কমে যাওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে উদীয়মান বাজারগুলোতে যেখানে ক্রেতারা দামের বিষয়ে খুব সচেতন, সেখানে স্মার্টফোন বিক্রিতে বড় ধস নামতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, যদি মেমোরি চিপের দাম এভাবে বাড়তে থাকে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সার্ভারের কারণে চিপ সংকট প্রকট হয়, তবে স্মার্টফোন বিক্রি ১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এটি ২০২২ সালের মন্দাকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি তেলের দাম বাড়া এবং জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাও স্মার্টফোন বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।

এ সংকটের প্রভাব সব ধরনের ফোনের ওপর সমানভাবে পড়বে না বলে জানান ওমডিয়ার প্রধান বিশ্লেষক জাকের লি। তিনি বলেন, ‘১০০ ডলার বা তার কম দামের সস্তা ফোনগুলোর বিক্রি প্রায় ৩১ শতাংশ কমে যেতে পারে। কারণ এ বাজেটের ফোনে মুনাফা খুব কম থাকে, ফলে যন্ত্রাংশের দাম বাড়লে কোম্পানিগুলোর পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে ৮০০ ডলারের বেশি দামের প্রিমিয়াম বা দামি স্মার্টফোনের বাজার উল্টো ৪ শতাংশ বাড়তে পারে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো বড় কোম্পানিগুলো তাদের শক্তিশালী সরবরাহ ব্যবস্থার কারণে এ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।’

বর্তমান পরিস্থিতিতে টিকে থাকতে স্মার্টফোন নির্মাতারা এখন উৎপাদন কমিয়ে ফোনের মডেলে পরিবর্তন আনার পরিকল্পনা করছে। সাধারণ ক্রেতাদের জন্য এর অর্থ হলো আগামী দিনে সাশ্রয়ী মূল্যে ভালো মানের ফোন পাওয়া আরো কঠিন হয়ে দাঁড়াবে।

Tags: স্মার্টফোনস্মার্টফোন বিক্রি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মায়ের নামে অ্যাপ তৈরি করলো বাংলাদেশি ১০ বছরের শিশু
প্রযুক্তি সংবাদ

মায়ের নামে অ্যাপ তৈরি করলো বাংলাদেশি ১০ বছরের শিশু

২০০ মেগাপিক্সেলের পাতলা ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

২০০ মেগাপিক্সেলের পাতলা ফোন আনছে স্যামসাং

ভ্যাট ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানই যুক্ত হচ্ছে ভ্যাট আদায়ে
প্রযুক্তি সংবাদ

ভ্যাট ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানই যুক্ত হচ্ছে ভ্যাট আদায়ে

নতুন মোটরসাইকেল আনল বিএমডব্লিউ
অটোমোবাইল

নতুন মোটরসাইকেল আনল বিএমডব্লিউ

ফোল্ডে আইফোনে থাকছে যেসব নতুন ফিচার
নির্বাচিত

ফোল্ডে আইফোনে থাকছে যেসব নতুন ফিচার

গাড়ির গতি কমাতে বলবে অ্যামাজনের ক্যামেরা
নির্বাচিত

গাড়ির গতি কমাতে বলবে অ্যামাজনের ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

ফের ভাইরাল নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন
সোশ্যাল মিডিয়া

ফের ভাইরাল নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই
নির্বাচিত

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে ৭ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পোকেমন গেমের সাফল্যে নিনতেন্দোর শেয়ারবাজারে উল্লম্ফন
প্রযুক্তি সংবাদ

পোকেমন গেমের সাফল্যে নিনতেন্দোর শেয়ারবাজারে উল্লম্ফন

জাপানি গেমিং জায়ান্ট নিনতেন্দোর নতুন গেম ‘পোকেমন পকোপিয়া’...

বিএমডব্লিউর ইভিতে যুক্ত হচ্ছে জাপানি প্রযুক্তি

বিএমডব্লিউর ইভিতে যুক্ত হচ্ছে জাপানি প্রযুক্তি

ইভি বাজারে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি, চার্জ হবে ৯ মিনিটেই

ইভি বাজারে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি, চার্জ হবে ৯ মিনিটেই

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে ৭ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix