Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের বিরুদ্ধে চীনে তথ্য পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ জুলাই ২০১৯
টিকটকের বিরুদ্ধে চীনে তথ্য পাচারের অভিযোগ
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক প্রযুক্তি কোম্পানি বাইটডান্সের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এ অ্যাপের বিরুদ্ধে অবৈধভাবে ভারতীয়দের তথ্য সংগ্রহ এবং তা চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। গত সোমবার ভারতের লোকসভায় জিরো আওয়ারে বক্তৃতা দেয়ার সময় টিকটক অ্যাপের কার্যক্রমকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা শশী থারুর। খবর পিটিআই।

বক্তব্যে শশী থারুর বলেন, তথ্যের সুরক্ষায় এখন পর্যন্ত ভারতের উল্লেখযোগ্য কোনো কাঠামো নেই। এক্ষেত্রে তথ্য বেহাত হওয়া এবং নজরদারির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, স্মার্টফোনের এ যুগে অ্যাপ, সোস্যাল মিডিয়া এবং ইন্টারনেটের কল্যাণে ভারতে উল্লেখযোগ্য ডাটা উৎপাদন হচ্ছে। এসব তথ্য বিভিন্নভাবে লাভবান হওয়ার জন্য ব্যবহার হতে পারে। এমনকি রাজনৈতিক নিয়ন্ত্রণ নিতেও কাজে লাগানো যেতে পারে। সম্প্রতি শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে টিকটককে ৫৭ লাখ ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সেলফোন অপারেটর চায়না টেলিকমের মাধ্যমে টিকটক ব্যবহারকারীদের তথ্য সরাসরি চীন সরকারের কাছে পৌঁছানোর অভিযোগ রয়েছে।

শশী থারুর বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে বলেন, বিভিন্ন ডিজিটাল সেবার জন্য ভারত সরকারের উচিত একটি বিস্তৃত তথ্য সুরক্ষা কাঠামো পরিচয় করানো। এর মাধ্যমে গোপনীয়তার মৌলিক বিষয় এবং ভারতের গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে জনপ্রিয় হয়ে ওঠে টিকটক। এ ভিডিও শেয়ারিং অ্যাপের গ্রাহক বৃদ্ধির হার বিবেচনায় গত এপ্রিল হতে পারত ভারত বাইটডান্সের সেরা বাজার। সম্প্রতি আদালতের নিষেধাজ্ঞার কারণে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দেড় কোটি সম্ভাব্য গ্রাহক হারিয়েছে টিকটক।

গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে ভারতে প্রায় দুই সপ্তাহ টিকটক ডাউনলোড ব্লক করে রেখেছিল দেশটির সরকার। এ সময়ের মধ্যে দেড় কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী টিকটক অ্যাপটি ডাউনলোড করতে চাইলেও ব্যর্থ হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে বৈশ্বিক পরিসরে টিকটক অ্যাপের ডাউনলোড কমেছে ৩৩ শতাংশ। একই মাসে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ হাইকোর্ট টিকটক নিষিদ্ধ করতে কেন্দ্রীয় সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন। ২০১৬ সালে ভারতে যাত্রা করে টিকটক। দেশটিতে বর্তমানে এর ১২ কোটির বেশি গ্রাহক রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপ

হুয়াওয়ের সাথে চুক্তি করল রাশিয়া টেলিকম কোম্পানি
টেলিকম

হুয়াওয়ের সাথে চুক্তি করল রাশিয়া টেলিকম কোম্পানি

স্মার্টফোন আসক্তি কমানোর উপায় নিয়ে এল শাওমি
নির্বাচিত

স্মার্টফোন আসক্তি কমানোর উপায় নিয়ে এল শাওমি

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেন মাস্ক
লিড স্টোরি

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেন মাস্ক

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

একসঙ্গে ৪ ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালাবেন যেভাবে

বিশ্বব্যাপী ভিআর হেডসেটের বিক্রি কমেছে ১৪ শতাংশ
নির্বাচিত

বিশ্বব্যাপী ভিআর হেডসেটের বিক্রি কমেছে ১৪ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
নির্বাচিত

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

সেরা ওভেন নির্বাচন: ট্রাস্টেড রিভিউজ-এর ২০২৬ সালের সেরা ওভেনের তালিকা
প্রযুক্তি সংবাদ

সেরা ওভেন নির্বাচন: ট্রাস্টেড রিভিউজ-এর ২০২৬ সালের সেরা ওভেনের তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

রাজধানীর উত্তরায় সরকারি সাপ্তাহিক ছুটির দিনে শোরুম খোলা...

এবার স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে নাথিং

এবার স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে নাথিং

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

দৈনন্দিন সুরক্ষায় ভিভো ওয়াই৫০০

দৈনন্দিন সুরক্ষায় ভিভো ওয়াই৫০০

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ জুলাই ২০১৯

টিকটকের বিরুদ্ধে চীনে তথ্য পাচারের অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV