Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩০ সদস্যের ডাটা সায়েন্স ও এআই টিম তৈরি করেছে ইজেনারেশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ জুলাই ২০১৯
৩০ সদস্যের ডাটা সায়েন্স ও এআই টিম তৈরি করেছে ইজেনারেশন
Share on FacebookShare on Twitter

৩০ সদস্য বিশিষ্ট ডাটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পেশাজীবী দল তৈরি করেছে দেশের অন্যতম বৃহৎ আইটি ও প্রযুক্তি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বব্যাংকের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত এলআইসিটি প্রকল্পের সহায়তায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমআইএসের সঙ্গে অংশীদারিত্বে এই টিম তৈরি করা হয়েছে।

সম্প্রতি দেশি এবং বিদেশি প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক ডাটা সায়েন্স প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে টিমটি বিভিন্ন ডাটা ওয়্যারহাউজিং, ডাটা মডেলিং, ডাটা অ্যানালিটিক্স এবং ভিজ্যুয়ালাইজেশন নিয়ে রিয়েল-টাইম প্রকল্প বাস্তবায়ন করেছে।

এ বিষয়ে ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান বলেন, ‘আইসিটি ডিভিশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে অংশীদারিত্বে আমরা ডাটা সায়েন্স এবং এআই বিষয়ে উচ্চ দক্ষতাসম্পন্ন টিম তৈরি করেছি। গত ছয় মাস ধরে টিমটি সরকারি, ফিন্যান্স ও ব্যাংকিং, টেলিকম, ফার্মাসিউটিক্যালস এবং ম্যানুফ্যাকচারিং খাতে কাজ করেছে। ডিজিটাল যুগে ডাটা হলো নতুন চালিকা শক্তি। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশগুলো যেমন তাদের তৈল মজুদের উপর ভিত্তি করে এগিয়েছে, অনেকেই দাবি করেন ডাটা অ্যানালাইটিক্স এবং এআই একই ধরণের প্রভাব ফেলবে সেসব দেশ ও কোম্পানির ক্ষেত্রে যারা ডাটাকে কীভাবে বৃহৎ পরিসরে কাজে লাগানো যায় সেটি শিখতে পারে। ইজেনারেশন এর উদ্দেশ্য হলো পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে বিজনেস ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স এবং এআই প্রয়োগের মাধ্যমে তাদের ব্যবসাকে টেকশই এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সহায়তা করা।

ইজেনারেশন লিমিটেডের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস.এম আশরাফুল ইসলাম বলেন, ‘২০০৩ সালে যাত্রা শুরুর পর থেকেই ইজেনারেশন ধারাবাহিকভাবে প্রশিক্ষণের ক্ষেত্রে ভূমিকা রেখে আসছে। স্থানীয় উদ্যোক্তা তৈরির পরিবেশ, আন্তর্জাতিকভাবে উদীয়মান প্রযুক্তি এবং আউটসোর্সিং এ ভূমিকা রাখে এমন যেকোনো দক্ষতা উন্নয়নে আমরা কাজ করছি। নতুন এবং উদীয়মান প্রযুক্তিতে পরিবর্তন ব্যবসায়ের ক্ষেত্রে বড় সুযোগ এবং ঝুঁকি তৈরি করে। এই কারণে আগামীর নেতৃত্ব যাতে সুযোগকে কাজে লাগাতে এবং ঝুঁকিকে বাড়তে না দেয় সেই প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। আমরা নিশ্চিত যে এফটিএফএল গ্রাজুয়েটরা পেশা অর্থবহ এবং শ্রেষ্টতর হওয়ার ক্ষেত্রে প্রেরণা হবে।’

এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো দক্ষ মানবসম্পদের অভাব। তাই এই খাতে কমপক্ষে ৩৪ হাজার দক্ষ জনবল তৈরিতে কাজ করছে এলআইসিটি প্রকল্প। চার হাজার তরুণ আইটি লিডার তৈরিতে এবং তারা যাতে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উৎকর্ষ সাধনে কাজ করতে পারে তার জন্য এই প্রকল্পে স্টান্ডার্ড কারিকুলাম এবং সেরা মানের প্রশিক্ষণ নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পটি প্রদানের আগে মূল্যায়নের সময় যে প্রত্যাশা করা হয়েছিলো তার থেকেও অনেক ভালোমানের প্রশিক্ষণ সম্পন্ন করেছে ইজেনারেশন।’

উল্লেখ্য, সম্প্রতি প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে প্রকল্প বাস্তবায়নকারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ ও ৪ নিয়ে এখনই ভাবতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

‘লাইক’ বাটন সরিয়ে দিচ্ছে ফেসবুক

উইটসা অ্যাওয়ার্ড পেলো এটুআই-এর দু’টি উদ্ভাবনী উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

উইটসা অ্যাওয়ার্ড পেলো এটুআই-এর দু’টি উদ্ভাবনী উদ্যোগ

দেশের সকল মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে কাজ করছে সরকার : জয়
প্রযুক্তি সংবাদ

দেশের সকল মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে কাজ করছে সরকার : জয়

যেভাবে কাজ করবে ফেসবুকের ‘মন পড়ার’ ডিভাইস
প্রযুক্তি সংবাদ

যেভাবে কাজ করবে ফেসবুকের ‘মন পড়ার’ ডিভাইস

গেম খেলে ২৭ লাখ টাকা জেতার সুযোগ!
গেম

গেম খেলে ২৭ লাখ টাকা জেতার সুযোগ!

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix