Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৮ সালে জাপানে ৩-ন্যানোমিটার ওয়েফারের উৎপাদন শুরু করবে টিএসএমসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 April 2026
২০২৮ সালে জাপানে ৩-ন্যানোমিটার ওয়েফারের উৎপাদন শুরু করবে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহত্তম কনট্রাক্ট চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি জাপানে তাদের দ্বিতীয় কারখানায় ২০২৮ সালের মধ্যে ৩-ন্যানোমিটার ওয়েফারের ব্যাপক উৎপাদন শুরু করবে। মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত তাইওয়ানের একটি সরকারি নথিতে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

নথি অনুসারে, জাপানের দ্বিতীয় কারখানায় উন্নত ৩-ন্যানোমিটার প্রক্রিয়ায় মাসে ১৫ হাজার ১২-ইঞ্চি ওয়েফার উৎপাদন সক্ষমতা থাকবে।

২০২৪ সালে টিএসএমসি জানিয়েছিল, জাপানের প্রথম ও দ্বিতীয় কারখানায় মোট বিনিয়োগ ২০ বিলিয়ন ডলার ছাড়াবে এবং মাসে ১ লাখ ১২-ইঞ্চি ওয়েফার উৎপাদন হবে। তবে সেটি ছিল ৪০, ২২/২৮, ১২/১৬ ও ৬/৭-ন্যানোমিটারের মতো তুলনামূলক কম উন্নত প্রযুক্তিতে।

জাপানের সংবাদমাধ্যম ইয়োমিউরি ফেব্রুয়ারিতে জানায়, দ্বিতীয় কারখানায় বিনিয়োগ প্রায় ১৭ বিলিয়ন ডলার হতে পারে। তবে টিএসএমসি এই তথ্য এখনো নিশ্চিত করেনি।

২০২১ সালে টিএসএমসি সনি সেমিকন্ডাক্টর সলিউশনের সহায়তায় জাপানে তাদের সহায়ক প্রতিষ্ঠান জেএএসএম গঠন করে। পরে জাপানের ডেনসো কর্পোরেশন ও টয়োটা মোটর কর্পোরেশন সেখানে ক্ষুদ্র অংশীদার হিসেবে যোগ দেয়।

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে ফেব্রুয়ারির এক বৈঠকে টিএসএমসির প্রধান নির্বাহী সিসি ওয়েই জানান, জাপানের দ্বিতীয় কারখানায় ৩-ন্যানোমিটার চিপের ব্যাপক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালের শেষ দিকে টিএসএমসির প্রথম জাপানি কারখানায় উৎপাদন শুরু হয়েছে।

উল্লেখ্য, জাপান সরকার সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী টাকাইচি ঘোষণা দিয়েছেন, আগামী বছর জাপানের সেমিকন্ডাক্টর স্ট্র্যাটেজি আপডেট করা হবে, যাতে ডিজাইন থেকে শুরু করে এআই চিপ তৈরির মতো ক্ষেত্রেও বিনিয়োগ উৎসাহিত করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টেল প্রসেসর সহ লঞ্চ হল রেডমি জি গেমিং ল্যাপটপ
নির্বাচিত

ইন্টেল প্রসেসর সহ লঞ্চ হল রেডমি জি গেমিং ল্যাপটপ

বিশাল স্টোরেজের সঙ্গে থাকবে ১২ জিবি র‍্যাম, চমৎকার স্মার্টফোন আনতে চলেছে Infinix
প্রযুক্তি সংবাদ

বিশাল স্টোরেজের সঙ্গে থাকবে ১২ জিবি র‍্যাম, চমৎকার স্মার্টফোন আনতে চলেছে Infinix

বাজারে আসছে আসুস রগ সিরিজের নতুন ল্যাপটপ
নির্বাচিত

বাজারে আসছে আসুস রগ সিরিজের নতুন ল্যাপটপ

এআই স্টার্টআপ ‘ভয়সিস’ অ্যাপল মালিকানায়
প্রযুক্তি সংবাদ

এআই স্টার্টআপ ‘ভয়সিস’ অ্যাপল মালিকানায়

ছবির ভেতরের লেখা অনুবাদ করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ছবির ভেতরের লেখা অনুবাদ করবেন যেভাবে

ডিজিটাল সেন্টারের কার্যক্রমের মাধ্যমে সময় ও অর্থ খরচ কমেছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টারের কার্যক্রমের মাধ্যমে সময় ও অর্থ খরচ কমেছে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2026

২০২৮ সালে জাপানে ৩-ন্যানোমিটার ওয়েফারের উৎপাদন শুরু করবে টিএসএমসি

Techzoom.TV |
TechzoomTV